Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মুমিনুল-মুশফিকে বড় রানের পথে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
23 February, 2020, 05:50 pm
Last modified: 23 February, 2020, 06:06 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড

মুমিনুল-মুশফিকে বড় রানের পথে বাংলাদেশ

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোরকার্ডে ৩ উইকেটে জমা পড়েছে ২৪০ রান। মুমিনুল ৭৯ ও মুশফিক ৩২ রানে অপরাজিত রয়েছেন। সোমবার তারা ব্যক্তিগত ও দলীয় ইনিংসকে আরও বড় করবেন বলে আশা করছে সবাই।
টিবিএস রিপোর্ট
23 February, 2020, 05:50 pm
Last modified: 23 February, 2020, 06:06 pm
ছবি: বিসিবি

বল হাতে দ্বিতীয় দিনের শুরুটা হলো দারুণ। ঘণ্টা খানেকের মধ্যেই জিম্বাবুয়ের চার উইকেট তুলে নিলেন আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও সেটা পুষিয়ে নিতে সময় লাগেনি। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোরকার্ডে জমা হয়েছে ২৪০ রান। উইকেট এখনও হাতে ৭টি।

অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। মুমিনুল ৭৯ ও মুশফিক ৩২ রানে অপরাজিত আছেন।

সব মিলিয়ে দিনটি ছিল বাংলাদেশের। কিন্তু এই দারুণ দিনেও আক্ষেপ আছে। সেই আক্ষেপের নাম নাজমুল হোসেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু ব্যক্তিগত ৭১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন তিনি।

৬ উইকেটে ২২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা জিম্বাবুয়ে এদিন সুবিধা করতে পারেনি। ৩৭ রান যোগ করতেই থেমে যায় তাদের প্রথম ইনিংস।

জবাবে বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৮ রানেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ডানহাতি ব্যাটসম্যান সাইফ হাসান। শুরুর এই ধাক্কা অবশ্য দলকে বুঝতে দেননি তামিম ও নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। বাংলাদেশের স্কোর তখন ১০০ ছুঁইছুঁই। এমন সময় খেই হারান তামিম। ৪১ রান করে তিনি জিম্বাবুয়ের উইকেটরক্ষক রেজিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই ওপেনার।

তামিমের বিদায়ের পরও বিপাকে পড়তে হয়নি বাংলাদেশকে। শান্তর সঙ্গে যোগ দিয়ে দারুণ ব্যাটিং করতে থাকেন মুমিনুল। এ জুটি থেকে আসে ৭৬ রান। দলীয় ১৭২ রানে শান্তও উইকেটে পেছনে ক্যাচ দিয়ে সাজেঘরে ফেরেন। ফেরার আগে ৭১ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

বাংলাদেশের আউট হওয়া তিনজন ব্যাটসম্যানই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। এমন দৃশ্য অনেক আগে বাংলাদেশের ক্রিকেটে দেখা যেত। ওই সময়টায় বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যান স্লিপ বা উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হতেন।

তিন উইকেট হারানো বাংলাদেশকে আর বিপদে পড়তে দেননি মুমিনুল ও মুশফিক। দিনের বাকিটা সময় সহজেই পার করে দেন এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। জিম্বাবুয়ের ডোনাল্ড টিরিপানো, ভিক্টর নায়াউচি ও চার্লটন টিসুমা একটি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড (দ্বিতীয় দিনশেষে) :
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫/১০ (আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; রাহি ৪/৭১, নাঈম ৪/৭০, তাইজুল ২/৯০)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৭১ ওভারে ২৪০/৩ (তামিম ৪১, শান্ত ৭১, মুমিনুল ৭৯*, মুশফিক ৩২*; টিরিপানো ১/৪০)।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / টেস্ট ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net