Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
অবাক ফ্রান্সিসের একলা ভ্রমণ

খেলা

শান্ত মাহমুদ
22 February, 2020, 02:45 pm
Last modified: 22 February, 2020, 09:42 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

অবাক ফ্রান্সিসের একলা ভ্রমণ

জিম্বাবুয়ে থেকে একমাত্র সাংবাদিক হিসেবে সিরিজটি কভার করতে এসেছেন তিনি।
শান্ত মাহমুদ
22 February, 2020, 02:45 pm
Last modified: 22 February, 2020, 09:42 pm

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টেস্টের প্রথম দিন। মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পেসবক্সভর্তি ক্রীড়া সাংবাদিক। মাত্রই খেলা শুরু হওয়ায় প্রতিটি বলে নজর তাদের। এরমধ্যে একজন ব্যতিক্রম। কারও সঙ্গে কথা নেই; প্রেসবক্সের একটা পাশে বসে মোবাইলে চার্জ দেওয়ার চেষ্টায় তিনি ব্যস্ত। একটু চেষ্টার পর মাথায় হাত, ভেঙে গেছে চার্জারের পোর্ট!

এগিয়ে যেতেই পরিচয় দিয়ে সাহায্য চাইলেন, ‘একটা চার্জার কেবল ব্যবস্থা করে দিতে পারবেন? কীভাবে পেতে পারি?’ মিরপুরের প্রেসবক্সে নতুন এই মানুষটির নাম ফ্রান্সিস নায়ামুটসাম্বা। জিম্বাবুয়ে থেকে একমাত্র সাংবাদিক হিসেবে সিরিজটি কভার করতে এসেছেন। উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। তার মানে, জিম্বাবুয়ে দলের সঙ্গেই আছেন তিনি।

একমাত্র সাংবাদিক বলে টিম হোটেলে আছেন ফ্রান্সিস, এমন নয়। প্রতিটা সফরে  জিম্বাবুয়ে ক্রিকেট একজন সাংবাদিককে সঙ্গে রাখে। সঙ্গে রাখা সাংবাদিকের যাবতীয় খরচ বহন করে কিছুদিন আগেই আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়া জিম্বাবুয়ে ক্রিকেট। জিম্বাবুয়ে থেকে ঢাকার ফ্লাইটের মূল্য কত জানতে চাইলে ফ্রান্সিস বলে উঠলেন, ‘কোনো ধারণা নেই।’

তার উত্তর অবাক করার মতোই। তাই পাল্টা প্রশ্ন করতে হলো, ‘না জেনে কীভাবে কাটলেন টিকেট?’ এই প্রশ্নের উত্তরে একজন সাংবাদিককে নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের সফর করার পুরো প্রক্রিয়াটি বলে দিলেন ফ্রান্সিস, ‘আমার সব ব্যবস্থা বোর্ড করেছে। টিম হোটেলেই আছি। এ কারণেই ফ্লাইট, হোটেল খরচ সম্পর্কে ধারণা নেই। প্রতিটা সফরেই জিম্বাবুয়ে এই ব্যবস্থা রাখে। এবার সেই সুযোগটা আমাকে দেওয়া হয়েছে।’

ফ্রান্সিসের বয়স ৩৩; সাংবাদিকতা করছেন ১২ বছর ধরে। জিম্বাবুয়ের জাতীয় টেলিভিশন জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশনে কাজ করেন তিনি। শুধু ক্রিকেট নয়, ফুটবল, রাগবি নিয়েও কাজ করতে হয় তাকে। মূলত ফুটবল রিপোর্টিংয়ের পেছনে বেশি সময় ব্যয় করেন প্রথমবারের মতো বাংলাদেশে আসা ফ্রান্সিস।

এবার নতুন অভিজ্ঞতা হচ্ছে ফ্রান্সিসের। ফুটবল বা রাগবি উন্মাদনা দেখে অভ্যস্ত জিম্বাবুয়ের জনপ্রিয় এই ক্রীড়া সাংবাদিক দেখছেন ক্রিকেট নিয়ে পাগলামি। ফ্রান্সিসের ভাষায়, ‘তোমাদের এখানকার মানুষ ক্রিকেটের জন্য পাগল। এটা আগেই দেখেছি। গত কয়েক দিনে নিজ চোখে দেখলাম। যদিও দর্শক সেভাবে দেখছি না।’

মাঠে সেভাবে দর্শক না দেখে কিছুটা অবাকই হয়েছেন ফ্রান্সিস। তবে তাকে বেশি অবাক করেছে পেসার দিয়ে ইনিংস শুরু করানোয়। বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে জিম্বাবুয়ের এই ক্রীড়া সাংবাদিক বললেন, ‘অবাক হয়েছি পেসারকে শুরু করতে দেখে। সাধারণত স্পিনার দিয়েই এই কাজটা করে থাকে বাংলাদেশ।’

ফ্রান্সিসের বিস্ময়ের শেষ নেই। প্রেসবক্সে সাংবাদিকদের উপস্থিতি দেখে রীতিমতো চমকে গেছেন তিনি। যদিও অন্যান্য সময়ের তুলনায় এদিন সাংবাদিকদের উপস্থিতি কম হয়েছে। ৬০-৬৫ জন ক্রীড়া সাংবাদিক প্রেসবক্সে এসেছেন। এতেই ফ্রান্সিস বলছেন, ‘এত সাংবাদিক! আমাদের ওখানে সব মিলিয়ে ৭০ জনের মতো ক্রীড়া সাংবাদিক আছে হয়তো।’

এক যুগ ধরে নিজ দেশের ক্রিকেটের অনেক কিছুই দেখেছেন ফ্রান্সিস। সরকারের হস্তক্ষেপের কারণে গত বছর জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করে আইসিসি। সেই সময় ভয় পেয়ে গিয়েছিলেন ফ্রান্সিস, ‘খুব ভয় পেয়েছিলাম আমরা। ভাবছিলাম কী হতে যাচ্ছে আমাদের ক্রিকেটে। কবে ক্রিকেটে ফিরবে আমাদের দেশ, কেমন হবে- এ নিয়ে চিন্তার শেষ ছিল না।’

কয়েক মাস পরই জিম্বাবুয়ের সদস্য পদ ফিরিয়ে দেয় আইসিসি। এখন ভালোই চলছে সেখানকার ক্রিকেট। নতুন পথে জিম্বাবুয়ের ক্রিকেট পরিচালক হ্যামিল্টন মাসাকাদজাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন ফ্রান্সিস। সাবেক অধিনায়ককে নিয়ে তার মূল্যায়ন, ‘ও আসার পর ভালো কাজ হচ্ছে, অনেক কিছু বদলাচ্ছে। ব্যাপারটি জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য খুবই ভালো।’

আড্ডার ফাঁকে ঢাকার বায়ু দুষণের একটি রিপোর্ট চোখে পড়ে ফ্রান্সিসের। রিপোর্টটির দিকে মনোযোগ বাড়ান তিনি। যদিও এতে চিন্তিত নন ফ্রান্সিস। ঢাকার মানুষের আন্তরিকতা বাকি সব কিছু ভুলিয়ে দিচ্ছে তাকে। ফ্রান্সিস বলছেন, ‘না, না, এসব তেমন কিছু নয়। এখানকার মানুষ এত আন্তরিক যে, বায়ু দুষণের দিকে মনই যায়নি। ভালো লাগছে বাংলাদেশে। উপভোগ করছি।’

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net