Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
প্রোটিয়া সফর থেকে কোহলির বিরতি, কোহলি-রোহিত সংঘাত স্পষ্ট?   

খেলা

টিবিএস ডেস্ক
15 December, 2021, 01:50 pm
Last modified: 15 December, 2021, 01:57 pm

Related News

  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ
  • যুক্তরাষ্ট্র চায় জুনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হোক: জেলেনস্কি

প্রোটিয়া সফর থেকে কোহলির বিরতি, কোহলি-রোহিত সংঘাত স্পষ্ট?   

নেতৃত্বের হাতবদলের পর কোহলি ও রোহিত একে অপরের অধীনে মাঠে নামেননি। দক্ষিণ আফ্রিকা সফরেও যে তা হবে, সেই সম্ভাবনা ক্ষীণ।
টিবিএস ডেস্ক
15 December, 2021, 01:50 pm
Last modified: 15 December, 2021, 01:57 pm
ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন রোহিত শর্মা। সুতরাং, প্রোটিয়া সফরে বিরাট কোহলির নেতৃত্বে মাঠে নামা হবে না হিটম্যানের। এবার নতুন খবর, দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন বিরাট কোহলি। তাই নতুন ওয়ান ডে ক্যাপ্টেন রোহিতের নেতৃত্বে প্রোটিয়া সফরে মাঠে নামা হচ্ছে না কোহলির।

টি-২০ বিশ্বকাপের পর নিজেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। তার জায়গায় নেতৃত্ব উঠেছে রোহিতের হাতে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে কোহলি বিশ্রামে থাকায় রোহিতের নেতৃত্বে এখনও মাঠে নামেননি তিনি। অন্যদিকে টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন রোহিত। তাই মুম্বাই টেস্টে কোহলির নেতৃত্বে খেলা হয়নি তার।

সুতরাং, নেতৃত্বের হাতবদলের পর কোহলি ও রোহিত একে অপরের অধীনে মাঠে নামেননি। দক্ষিণ আফ্রিকা সফরেও যে তা হবে, সেই সম্ভাবনা ক্ষীণ।

এমনিতেই বিরাটকে সরিয়ে রোহিতকে ওয়ান ডে ক্যাপ্টেন করার পর থেকে দুই সিনিয়র তারকার মধ্যে সম্ভাব্য ঝামেলা নিয়ে গুঞ্জন উঠছে ভারতীয় ক্রিকেটমহলে। এবার দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির বিশ্রাম নিতে চাওয়ার খবর যে সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে তাতে সন্দেহ নেই। দুই তারকার পারস্পরিক সম্পর্কের ফাটলটা ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে ধারণা ক্রিকেটপ্রেমীদের।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা মোহাম্মদ আজহারউদ্দিনও এমনটাই মনে করছেন। তার ভাষ্যে, ইনজুরির কারণে রোহিতের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া স্বাভাবিক বিষয়। ঠিক তেমনই কোহলির ওয়ান ডে সিরিজ থেকে বিশ্রাম নিতে চাওয়ার মধ্যেও কোনও অস্বাভাবিকতা নেই। তবে দুজনের দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে যাওয়ার সময়টা বিতর্কের আগুন উসকে দিচ্ছে। এতে সম্পর্কের ফাটল নিয়ে গুজবটা সত্যি মনে হতে পারে।

আজহারউদ্দিন টুইট করেন, 'বিরাট কোহলি জানিয়েছে, ওকে ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে না এবং রোহিত শর্মা টেস্ট সিরিজে নেই। বিশ্রাম নিতে চাওয়া খারাপ বিষয় নয়। তবে সময়টা আরও একটু যথাযথ হওয়া উচিত। এতে সম্পর্কের ফাটলের গুজবটাই সত্যি মনে হবে।'

সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / রোহিত শর্মা / দক্ষিণ আফ্রিকা সফর / সংঘাত / আজহার / ভারতীয় ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ
  • যুক্তরাষ্ট্র চায় জুনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হোক: জেলেনস্কি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net