Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবেন না মাহমুদউল্লাহ!

খেলা

শান্ত মাহমুদ
21 February, 2020, 10:30 am
Last modified: 21 February, 2020, 11:09 am

Related News

  • বিসিবি সভাপতির এশিয়া কাপ দলে নেই মাহমুদউল্লাহ-আফিফ
  • বিশ্বকাপে ইতিহাসের পুনরাবৃত্তি করতে যাচ্ছে বাংলাদেশ?
  • করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ, খেলতে পারবেন না পিএসএল
  • লড়াইয়ের ঝাঁঝ নিয়েই শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপ

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবেন না মাহমুদউল্লাহ!

টেস্টের আগে ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-পাকিস্তান। একমাত্র এই ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদের না খেলার সম্ভাবনাই বেশি।
শান্ত মাহমুদ
21 February, 2020, 10:30 am
Last modified: 21 February, 2020, 11:09 am

আগামী এপ্রিলে তৃতীয় দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তিনটি ভাগে ভাগ করা এই সফরের শেষ অংশে পাকিস্তানের বিপক্ষে আরেকটি টেস্ট খেলবে বাংলাদেশ।

এর আগে ৩ এপ্রিল টেস্টের ভেন্যু করাচিতেই একটি ওয়ানডে খেলবে দুই দল। একমাত্র এই ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদের না খেলার সম্ভাবনাই বেশি।

ব্যক্তিগত কারণে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে নিজের না থাকার ব্যাপারটি ইতোমধ্যে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনা শেষে বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক। ছুটি চেয়ে বিসিবি বরাবর লিখিত কোনো আবেদনও করেছেন মাহমুদউল্লাহ। 

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। নিজের টেস্ট ভবিষ্যত নিয়ে পুনরায় ভাবাসহ তাকে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে মনোযোগ দিতে বলা হয়েছে। 

মাহমুদউল্লাহও নতুন করে নিজেকে গোছাচ্ছেন। কিন্তু অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলতে চান না মাহমুদউল্লাহ। ওয়ানডে ম্যাচটির সময়ে তার স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার কথা। 

এ বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, ‘মাহমুদউল্লাহ জানিয়েছে, ওই সময়ে তার স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার কথা। ওই সময় স্ত্রীর পাশে থাকতে চায় সে। তো পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে সে নাও থাকতে পারে। লিখিত আবেদন করেছে সে। চিঠিটা এখনও পড়া হয়নি। কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।’ 

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে মাহমুদউল্লাহর লড়াইয়ের মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছিল বিসিবির উচ্চ মহলে। উইকেটে থিতু হয়েও প্রথম ইনিংস বড় করতে পারেননি তিনি। পরের ইনিংসে নাসিম শাহর হ্যাটট্রিক বল জেনেও শট খেলতে গিয়ে আউট হন মাহমুদউল্লাহ। এটাই মূলত তাতিয়ে দেয় বিসিবি সভাপতিকে। 

ওই টেস্টে দলের সবার পারফরম্যান্স নিয়েই হতাশ ছিলেন নাজমুল হাসান পাপনসহ বিসিবির অন্যান্য নীতি-নির্ধারকরা। মাহমুদউল্লাহর শারীরিক ভাষা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন বোর্ডের অনেক পরিচালক। 

এর কদিন পরই প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে দিয়ে টেস্ট দল থেকে বাদ পড়ার খবরটি জানানো হয় মাহমুদউল্লাহকে।

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বিসিবি সভাপতির এশিয়া কাপ দলে নেই মাহমুদউল্লাহ-আফিফ
  • বিশ্বকাপে ইতিহাসের পুনরাবৃত্তি করতে যাচ্ছে বাংলাদেশ?
  • করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ, খেলতে পারবেন না পিএসএল
  • লড়াইয়ের ঝাঁঝ নিয়েই শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net