Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ বরিস জনসনের বিরুদ্ধে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 December, 2021, 04:30 pm
Last modified: 10 December, 2021, 04:33 pm

Related News

  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • ফোনকলে বরিসকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন
  • ডাউনিং স্ট্রিট ছাড়ার পর শুধু বক্তৃতা দিয়েই ২ মাসে মিলিয়ন পাউন্ডের বেশি আয় বরিস জনসনের
  • ঋষি সুনাকের নির্বাচন যুক্তরাজ্যের জন্য নতুন দৃষ্টান্ত, কিন্তু তার পথ কতখানি মসৃণ!
  • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক, বরিসের পর সরে দাঁড়ালেন মর্ডন্টও

উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ বরিস জনসনের বিরুদ্ধে

এই ঘটনার জেরে ক্ষমতা থেকে সরেও যেতে হতে পারে বরিস জনসনকে। ১০ শতাংশ ভোটার যদি উপনির্বাচনের পক্ষে মত দেয়, তাহলে আবারও ভোটের আয়োজন করতে হবে।
টিবিএস ডেস্ক
10 December, 2021, 04:30 pm
Last modified: 10 December, 2021, 04:33 pm
ডাউনিং স্ট্রিট। ছবি: ইপিএ

নিজের নৈতিকতা উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে বরিস জনসনের বিরুদ্ধে। এর জেরে হাউস অভ কমনস থেকে সাময়িকভাবে বহিষ্কৃতও হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জনসনের ব্যক্তিগত দাতাদের ব্যাপারে নতুন তদন্ত শুরু করার দাবি তুলেছেন ব্রিটিশ এমপিরা। খবর দ্য গার্ডিয়ানের।

এক আনুষ্ঠানিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, বরিস জনসন তার ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাট সজ্জার জন্য অর্থ খরচের যে হিসাব দিয়েছেন, তাতে গরমিল আছে। 

ইলেকটোরাল কমিশনের এক প্রতিবেদনে প্রকাশ পাওয়ার পর ব্রিটিশ এমপিরা জনসনের বিরুদ্ধে তদন্তের এই দাবি তুলেছেন। ইলেকটোরাল কমিশনের আট মাসব্যাপী এক তদন্তে জনসনের ব্যয়বহুল ফ্ল্যাট সজ্জার বিষয়টি উঠে এসেছে। এ কাজ-সংক্রান্ত অনুদান প্রতিবেদন দিতে না পারায় কনজারভেটিভ পার্টিকে ১৭ হাজার ৮০০ পাউন্ড জরিমানা করেছে কমিশন।

তবে কমিশনে যে কাগজপত্র প্রকাশ করেছে, তাতে আরও দেখা গেছে যে, ব্যয়বহুল সাজসজ্জার জন্য টোরি দাতা লর্ড ব্রাউনলোর কাছে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে অর্থ চেয়েছেন জনসন।

এর আগে এক তদন্তে মন্ত্রীদের স্বার্থ-বিষয়ক স্বাধীন উপদেষ্টা লর্ড গিডকে জনসন আশ্বস্ত করেছিলেন যে, ফ্ল্যাটসজ্জার জন্য ওই অর্থ কে অনুদান দিয়েছে, তা তিনি জানেন না। কিন্তু এ বছরের ফেব্রুয়ারিতে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে যে, ব্রিটিশ প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছেন।

লেবার পার্টির নেতারা বলছেন, জনসন মানুষকে বোকা বানিয়েছেন।

এই ঘটনার জেরে ক্ষমতা থেকে সরেও যেতে হতে পারে বরিস জনসনকে। ১০ শতাংশ ভোটার যদি উপনির্বাচনের পক্ষে মত দেয়, তাহলে আবারও ভোটের আয়োজন করতে হবে।

ফ্ল্যাট সাজানো নিয়ে এই বিতর্ক কয়েক মাস ধরেই জনসনের পিছু ছাড়ছে না। ফ্ল্যাট সাজানোর অর্থ এসেছে টরি নেতা ডেভিড ব্রাউনলাউয়ের কাছ থেকে, তার কোম্পানি হান্টসউড অ্যাসোসিয়েটস লিমিটেডের মাধ্যমে। অতিরিক্ত খরচ লুকানোর জন্য এই কোম্পানির নাম ব্যবহার করা হয়। ১১ নং ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটটিতে বরিস জনসন তার স্ত্রী ক্যারি ও সন্তানদের নিয়ে থাকেন। 

কমিশনের প্রতিবেদনে বলা হয়, ব্রাউনলাউয়ের কাছ থেকে অনুদান আসার তথ্যটি খুব সম্ভবত জনসন আরও আগে থেকেই জানতেন। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী গিডের কাছে দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন যেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণমাধ্যমে খবর প্রকাশের আগে তিনি এসব অর্থের উৎস সম্পর্কে কিছু জানতেন না।

তবে কমিশনের প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সালের ২৩ জুন ব্রাউনলাউকে ডাউনিং স্ট্রিট ট্রাস্টের প্রধান হওয়ার প্রস্তাব দেন জনসন। ২৯ নভেম্বর তিনি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ফ্ল্যাটসজ্জার জন্য আরও আর্থিক অনুদান চান ব্রাউনলাউয়ের কাছে।
 
Related Topics

টপ নিউজ

বরিস জনসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • ফোনকলে বরিসকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন
  • ডাউনিং স্ট্রিট ছাড়ার পর শুধু বক্তৃতা দিয়েই ২ মাসে মিলিয়ন পাউন্ডের বেশি আয় বরিস জনসনের
  • ঋষি সুনাকের নির্বাচন যুক্তরাজ্যের জন্য নতুন দৃষ্টান্ত, কিন্তু তার পথ কতখানি মসৃণ!
  • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক, বরিসের পর সরে দাঁড়ালেন মর্ডন্টও

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net