Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ক্যাটরিনার বিয়ের সাজ: হাতের অলঙ্কারে খোদাই করা ছিল বাইবেলের বার্তা  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
10 December, 2021, 10:25 am
Last modified: 10 December, 2021, 11:05 am

Related News

  • 'টাইগার ৩' এর পর সালমানের সঙ্গে আর কাজ করবেন না ক্যাটরিনা! 
  • ভিকি-ক্যাটরিনার বিয়েতে ‘জুতো চুরি’ নিয়ে ঝামেলা! কী ঘটেছিল বিয়ের দিন?        
  • বিদেশি নাম বাতিল, ভিকি কৌশলের বাড়িতে ক্যাটরিনার ডাকনাম 'কিট্টু'!
  • 'পন্নিয়িন সেলভান' দেখে মুগ্ধ ক্যাটরিনা, কাজ করতে চান দক্ষিণী সিনেমায়! 
  • একসময় ভিকিকে চিনতেনও না ক্যাটরিনা!

ক্যাটরিনার বিয়ের সাজ: হাতের অলঙ্কারে খোদাই করা ছিল বাইবেলের বার্তা  

পাঞ্জাবি বাড়ির বধূ হয়েছেন এই ব্রিটিশ অভিনেত্রী। শ্বশুরবাড়ির ঐতিহ্য আর পরম্পরাকেই নিজের বিয়ের সাজে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ক্যাটরিনা।
হিন্দুস্তান টাইমস
10 December, 2021, 10:25 am
Last modified: 10 December, 2021, 11:05 am

"যা কিছু আমাদের এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে সেই সবকিছুর জন্য কেবল ভালবাসা ও কৃতজ্ঞতা রয়েছে আমাদের মনে। আমাদের একসঙ্গে চলার এই নতুন পথে আপনাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ চাইছি," বিয়ের পর্ব মেটবার পর সোশ্যাল মিডিয়ায় ঠিক একথা লিখেই নতুন ইনিংস শুরুর ঘোষণা করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। 

যোধপুরের সোয়াই মাধোপুরে পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন এই তারকা জুটি।

বিয়ের দিন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের জারদৌসি কাজ করা মটকা সিল্কের লাল লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা কাইফ। বরবেশে ভিকিও সামনে এলেন সব্যসাচীর পোশাকেই।

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

ক্যাটরিনার সাজ মুগ্ধ করছে সকলকে। তবে জানেন কি, সেই সাজের খুঁটিনাটি নিজে খতিয়ে দেখেছেন ক্যাট। পাঞ্জাবি বাড়ির বধূ হয়েছেন এই ব্রিটিশ অভিনেত্রী। শ্বশুরবাড়ির ঐতিহ্য আর পরম্পরাকেই নিজের বিয়ের সাজে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ক্যাটরিনা। অভিনেত্রীর হাতের সাবেকি চূঁড়া, কলিরে (পাঞ্জাবি কনেরা হাতে পরেন এমন অলঙ্কার) সবার মন কেড়েছে।   

জানা গেছে, ক্যাটরিনার হাতের কলিরে বিশেষভাবে ডিজাইন করেছেন রাহুল লুথরা এবং মৃণালিনী চন্দ্র। স্টাইলিং-এর ভার ছিল কনের বান্ধবী অনিতা শ্রফের উপর। ক্যাটরিনার হাতের বালা থেকে যে কলিরে ঝুলছিল, সেগুলোর প্রত্যেকটিতে প্রায় ৬-৭টি পায়রা ছিল, চূঁড়ার সামনে পরা এই কলিরেতে Cleo, Elysian-এর মতো শব্দ খোদাই করা ছিল যা বাইবেল থেকে গৃহীত। আর এই গোটা ভাবনাটাই ক্যাটরিনার। নিজের ক্যাথলিক ধর্মবিশ্বাসকে এইভাবে বিয়ের মধ্যে জুড়ে নেন তিনি।  

ক্যাটরিনার মাথার জারদৌসি কাজ করা লাল ওড়নাটিও বিশেষ। শ্বশুরবাড়ির পাঞ্জাবি শিকড়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ক্যাটরিনার মাথার লাল ওড়নাটি কিরনের কাজ দিয়ে সম্পূর্ণরূপে হাতে তৈরি হয়েছে, এবং সেটিতে সোনা-রূপার ইলেক্ট্রোপ্লেট বসানো। ক্যাটরিনার গয়নাগুলোও ছিল সব্যসাচীর কালেকশনের। গলার কুন্দনের হার থেকে মাথার জোড়া মানটিকা, সবই ডিজাইন করেছেন সব্যসাচী।  

এতো গেল কনের সাজ, কিন্তু বর কেমন সাজলেন? সব্যসাচীর ডিজাইন করা আইভরি সিল্ক শেরওয়ানিতে মেরুন রঙা কাজ করা, এককথায় রাজপুত্রের বেশে হাজির হন ভিকি কৌশল। মাথায় পাগড়ি, কপালে টিকা, আর পশমিনা শাল গায়ে ক্যাটরিনার হাত ধরে সাতপাক ঘোরেন ভিকি কৌশল। মাধোপুরের সিক্স সেন্সের দুর্গ যেন হয়ে ওঠে স্বপ্নপুরী, যেখানে গতকাল পরিণতি পায় এক রূপকথার প্রেমকাহিনী।        
 
Related Topics

টপ নিউজ

ভিকি-ক্যাট / ক্যাটরিনা বিয়ের সাজ / ক্যাটরিনা কাইফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • 'টাইগার ৩' এর পর সালমানের সঙ্গে আর কাজ করবেন না ক্যাটরিনা! 
  • ভিকি-ক্যাটরিনার বিয়েতে ‘জুতো চুরি’ নিয়ে ঝামেলা! কী ঘটেছিল বিয়ের দিন?        
  • বিদেশি নাম বাতিল, ভিকি কৌশলের বাড়িতে ক্যাটরিনার ডাকনাম 'কিট্টু'!
  • 'পন্নিয়িন সেলভান' দেখে মুগ্ধ ক্যাটরিনা, কাজ করতে চান দক্ষিণী সিনেমায়! 
  • একসময় ভিকিকে চিনতেনও না ক্যাটরিনা!

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net