Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
সেই রাব্বি আবারও সাকিবের বদলি 

খেলা

টিবিএস রিপোর্ট
08 December, 2021, 06:25 pm
Last modified: 08 December, 2021, 06:51 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সেই রাব্বি আবারও সাকিবের বদলি 

ফজলে মাহমুদ রাব্বির জাতীয় দলে সুযোগ পাওয়া মানেই যেন বদলি হিসেবে ডাক পাওয়া। সেটাও কেবল সাকিব আল হাসানের বদলি হিসেবে। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের দুবার জাতীয় দলের ডাক পাওয়ার ধরন সেটাই বলে।
টিবিএস রিপোর্ট
08 December, 2021, 06:25 pm
Last modified: 08 December, 2021, 06:51 pm

ফজলে মাহমুদ রাব্বির জাতীয় দলে সুযোগ পাওয়া মানেই যেন বদলি হিসেবে ডাক পাওয়া। সেটাও কেবল সাকিব আল হাসানের বদলি হিসেবে। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের দুবার জাতীয় দলের ডাক পাওয়ার ধরন সেটাই বলে। ২০১৮ সালে ঘরের মাঠে সাকিবের বদলি হিসেবে জিম্বাবুয়ে সিরিজে ডাক পান বাঁহাতি এই ব্যাটসমান। তিন বছর পর নিউজিল্যান্ড সফরেও সাকিবের বদলি হিসেবে ডাকা হলো রাব্বিকে। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আজ ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। পারিবারিক কারণে এই সফরে যাচ্ছেন না সাকিব। যদিও তাকে নিয়েই দল ঘোষণা করা হয়েছিল। পরে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ছুটি নেন বাঁহাতি এই অলরাউন্ডার। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রাব্বিকে।

২০১৮ সালে সাকিবের বদলি হিসেবে ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন ফজলে রাব্বি। দুই ম্যাচেই শূন্য রানে আউট হওয়ার পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। জাতীয় লিগের সর্বশেষ আসরে ধারাবাহিকভাবে পারফর্ম করায় রাব্বি বিবেচনা করা হলো। ৬ ম্যাচের ১১ ইনিংসে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিসহ ৬০.৩০ গড়ে ৬০৩ রান করেছেন রাব্বি। 

এবারের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকে সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে। মাউন্ট মঙ্গানুইতে আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার কারণে বাংলাদেশকে আগেই যেতে হচ্ছে। তিন দিনের আইসোলেশনসহ সাত দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ পাবে মুমিনুল হকের দল। এই সময়ের মধ্যে তিনটি করোনা পরীক্ষা করা হবে তাদের।

নিউজিল্যান্ডের মাটিতে গত ২০ বছরে তিন ফরম্যাট মিলিয়ে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এখন পর্যন্ত জয় অধরাই রয়ে গেছে। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ, হারতে হয়েছে সব কটিতে। এর মধ্যে ৫টিতেই ইনিংস হার, বাকি হারগুলোও ছোট নয়।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।

Related Topics

টপ নিউজ

ফজলে মাহমুদ রাব্বি / সাকিব আল হাসান / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net