Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
পুরনো অভ্যাসে সেই একই হারের গল্প

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
30 November, 2021, 11:40 am
Last modified: 30 November, 2021, 02:55 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • টানা তিন জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের
  • হৃদয়-জাকিরে মিললো লড়াইয়ের পুঁজি

পুরনো অভ্যাসে সেই একই হারের গল্প

টেস্ট এলেই লেখা হয় বিষাদের কাব্য, যেখানে দুঃখিনী দলটির নাম বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও তেমনই হলো। হতাশার পারফরম্যান্সে মেনে নিতে হলো বিশাল হার।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
30 November, 2021, 11:40 am
Last modified: 30 November, 2021, 02:55 pm

'দিন যায়, কথা থাকে'- জনপ্রিয় এই গানটির মতো করে ভাবলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে দিন পেছনে ফেলে রেখে এসেছে, তার বেশিরভাগ অংশেই হতাশার গল্প। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে কম-বেশি সফলতা প্রায়ই ধরা দেয়। কিন্তু টেস্ট এলেই লেখা হয় বিষাদের কাব্য, যেখানে দুঃখিনী দলটির নাম বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও তেমনই হলো। হতাশার পারফরম্যান্সে মেনে নিতে হলো বিশাল হার।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে হেরে গেছে মুমিনুল হকের দল। বড় এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু হলো বাংলাদেশের। প্রথম সাইকেলে জয়হীন ছিল বাংলাদেশ। 

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৩০ রান তোলে। লিটন কুমার দাস ১১৪ ও মুশফিকুর রহিম ৯১ রান করে। জবাবে তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে ২৮৬ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। তাইজুল নেন ৭ উইকেট। প্রথম ইনিংসে মেলে ৪৪ রানের লিড। দ্বিতীয় ইনিংসে লিটনের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ ১৫৭ রান তুললে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২০২ রান। যা পাড়ি দিতে কোনো বেগই পেতে হলো না বাবর আজমের দলকে। 

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। বিনা উইকেটে ১০৯ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা। আবিদ আলী ৫৬ ও আবদুল্লাহ শফিক ৫৩ রানে অপরাজিত থাকেন। পঞ্চম দিনে ১০ উইকেটে পাকিস্তানের দরকার ছিল ৯৩ রান। এরপরও চতুর্থ দিন শেষে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, যেকোনো কিছু হতে পারে। বিশেষ কিছু আশায় আছেন তিনি। কিন্তু সেই 'বিশেষ কিছু' দুই উইকেটের বেশি হলো না।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় থাকলেও টেস্টে সেটা এখনও অধরা। পাকিস্তানের বিপক্ষে এটা ছিল বাংলাদেশের ১২তম টেস্ট। এর মধ্যে ১১ ম্যাচেই বাংলাদেশের হার, একটি ম্যাচ ড্র হয়। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটা বাংলাদেশের ষষ্ঠ হার, চট্টগ্রামে তৃতীয়। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩০

পাকিস্তান প্রথম ইনিংস: ২৮৬

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৭

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৫৮.৩ ওভারে ২০৩/২ (আবিদ ৯১, শফিক ৭৩, আজহার ২৪*, বাবর ১৩*;  তাইজুল ১/৮৯, এবাদত ০/৩০, মিরাজ ১/৫৯, আবু জায়েদ ০/২৩)।

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: আবিদ আলী (পাকিস্তান)।

সিরিজ: পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / টেস্ট সিরিজ / জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলো তামিমের বরিশাল
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • টানা তিন জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের
  • হৃদয়-জাকিরে মিললো লড়াইয়ের পুঁজি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net