Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
হাতির আক্রমণেই মারা গেলেন হাতি হত্যায় অভিযুক্ত আসামি 

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
29 November, 2021, 10:20 am
Last modified: 29 November, 2021, 10:37 am

Related News

  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • বাঁশখালীতে আবারও বন্য হাতি হত্যার অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট করে পুঁতে রাখা হয়
  • চট্টগ্রামের অভয়ারণ্যে হাতির মৃতদেহ উদ্ধার, দাঁত-নখ পাচারের অভিযোগ
  • রামুর গহীন পাহাড়ে বাচ্চা হাতির মরদেহ
  • যে হাতি ছিল শৌর্যবীর্যের প্রতীক, আজ সে নির্যাতিত ভিখারি

হাতির আক্রমণেই মারা গেলেন হাতি হত্যায় অভিযুক্ত আসামি 

অভিযুক্ত হবার দু'সপ্তাহের মাথায় জঙ্গল হারবাং এলাকায় হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন জানে আলম।
কক্সবাজার প্রতিনিধি
29 November, 2021, 10:20 am
Last modified: 29 November, 2021, 10:37 am
প্রতীকি ছবি

কক্সবাজারের চকরিয়ায় হাতির আক্রমণেই মারা গেলেন বৈদ্যুতিক ফাঁদ পেতে হাতি হত্যায় অভিযুক্ত আসামি। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি চকরিয়ার জঙ্গল হারবাং এলাকায় গেলে হাতির পাল তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানিয়েছেন কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও-উত্তর) মো.আনোয়ার হোসেন সরকার।

নিহত জানে আলম (৩৭) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামসুল আলমের ছেলে। তিনি গত ১৩ নভেম্বর চকরিয়া উপজেলার জঙ্গল হারবাং এলাকায় হাতি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। অভিযুক্ত হবার দু'সপ্তাহের মাথায় শনিবার সন্ধ্যায় জঙ্গল হারবাং এলাকায় হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিনি।  

ডিএফও বলেন, ১৩ নভেম্বর ওই এলাকায় বৈদ্যুতিক তারের ফাঁদে ফেলে হত্যা করা হয় ১৫-১৭ বছর বয়সী একটি পুরুষ হাতিকে। হাতি হত্যার ঘটনায় করা মামলার পাঁচজন আসামির মধ্যে নিহত জানে আলম ২ নম্বর আসামি।

তার নেতৃত্বে সেদিন বন্য হাতিকে বৈদ্যুতিক ফাঁদে ফেলে হত্যার অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে উল্লেখ করে ডিএফও আরো বলেন, জঙ্গল হারবাং এলাকায় ক্ষেতের ফসল রক্ষার জন্য অভিযুক্ত ব্যক্তিরা বৈদ্যুতিক তার পুঁতে রেখেছিলেন। খাদ্যের সন্ধানে বন্য হাতির দল ক্ষেতে নামতে গেলে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ১৩ নভেম্বর একটি পুরুষ হাতির মৃত্যু হয়। ময়নাতদন্তে বৈদ্যুতিক ফাঁদে আটকিয়ে হাতি হত্যার প্রমাণ পাওয়া যায়। এরপর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ধেছুয়া পালং রেঞ্জের রেঞ্জার ও হাতি নিয়ে কাজ করা বন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, "হাতি স্বল্প সময়ের জন্য তার ওপর হুমকি সৃষ্টিকারীকে চিনতে পারে। সে অনুযায়ী স্বগোত্রের কাউকে হত্যার প্রতিশোধও নিতে পারে হাতির পাল। এটিও এমন একটি ঘটনা।" 

উল্লেখ্য, চলতি নভেম্বরে শেরপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে গুলিতে ও বিদ্যুতায়িত হয়ে এবং অজ্ঞাত কারণে ৮টি হাতি মারা গেছে। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএন হাতিকে মহাবিপদাপন্ন প্রজাতির তালিকাভুক্ত করেছে। 

Related Topics

টপ নিউজ

হাতি হত্যা / হাতি নিধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • বাঁশখালীতে আবারও বন্য হাতি হত্যার অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট করে পুঁতে রাখা হয়
  • চট্টগ্রামের অভয়ারণ্যে হাতির মৃতদেহ উদ্ধার, দাঁত-নখ পাচারের অভিযোগ
  • রামুর গহীন পাহাড়ে বাচ্চা হাতির মরদেহ
  • যে হাতি ছিল শৌর্যবীর্যের প্রতীক, আজ সে নির্যাতিত ভিখারি

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net