Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
পুরনো তাড়ায় মুশফিক

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
24 November, 2021, 05:30 pm
Last modified: 24 November, 2021, 07:36 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

পুরনো তাড়ায় মুশফিক

লম্বা ক্যারিয়ারে সুইপ, স্লগ সুইপ, রিভার্স সুইপ খেলে বহুবার সাজঘরে ফিরেছেন মুশফিক। আবার এসব শটে রানের ফোয়ারাও বয়ে গেছে তার ব্যাটে। আজকের অনুশীলনেও এসব শট অনুশীলন করতে দেখা গেল মুশফিককে।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
24 November, 2021, 05:30 pm
Last modified: 24 November, 2021, 07:36 pm

সবার আগে গিয়ে সবার পরে অনুশীলন শেষ করেন মুশফিকুর রহিম। দলের অনুশীলন থাক আর না থাক, মাঠে গেলে যাকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি; তিনি মুশফিক। নেটে সবচেয়ে বেশি সময় কাটান অভিজ্ঞ ডানহাতি এই ব্যাটসম্যান। তার নিবেদন, তাড়না উদাহরণযোগ্য। এসব ব্যাপারই তাকে দলের সেরা ব্যাটসম্যান বানিয়ে তুলেছে। সব সময়ই তার ব্যাটে থাকে রানের ছোঁয়া।

সেই মুশফিকই ব্যাট হাতে দীর্ঘদিন নিজের ছায়া হয়ে আছেন। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে দুঃস্বপ্নের সময় কেটেছে তার। ২০০৮ সালের পর প্রথমবারের মতো দল থেকে বাদ পড়ার ঘটনা যেন তাকে তাতিয়ে দিয়েছে। তাই অনুশীলনে পুরনো সেই তাড়া ফিরিয়ে এনেছেন মুশফিক। প্রথম টেস্ট শুরুর আগে বুধবার দলের অনুশীলনের দেড় ঘণ্টা আগেই মাঠে হাজির হলেন তিনি, ব্যাটিংয়ে  ঘাম ঝরালেন নেটে। 

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরে আসেন মুশফিক। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১১ রান করেন তিনি। এরপর দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজে থাকেন বিশ্রামে। নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফেরা মুশফিকের ভালো সময় যায়নি। 

কিউইদের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টিতে মুশফিকের রান মাত্র ৩৯, দুই ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল তার স্বরূপে ফেরার মিশন। কিন্তু বিশ্ব আসরেও হাসেনি মুশফিকের ব্যাট। ৮ ম্যাচে ২০.৫৭ গড়ে ১৪৪ রান করেন বাংলাদেশের অন্যতম এই ব্যাটিং কাণ্ডারি। 

এর প্রভাব পড়ে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের দল গঠনে। মুশফিককে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিশ্রাম বললেও মুশফিক এটাকে 'বাদ' দেওয়া ধরে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। সংক্ষিপ্ততম ফরম্যাটের মতো টেস্টেও যেন খারাপ সময় না যায়, সেটা নিশ্চিত করতে সবার আগে অনুশীলনে নেমে পড়ছেন মুশফিক। 

আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। এর দুদিন আগে বুধবার জহুর আহমেদে বেলা দেড়টা থেকে অনুশীলন ছিল বাংলাদেশের। কিন্তু মুশফিক হাজির বেলা ১২টা বাজতেই। দেড় ঘণ্টা আগে মাঠে এসেই ব্যাট হাতে নেটে অনুশৗলনে নেমে পড়েন তিনি।

জহুর আহমেদের দক্ষিণ দিকে টানানো নেটে তিনজন থ্রোয়ার ব্যাটিং অনুশীলন শুরু করেন মুশফিক, চলে আধা ঘণ্টা। নিজেকে ফিরে পাওয়ার তাড়া থেকেই যে তার এই বাড়তি অনুশীলন, সেটা বলাই বাহুল্য। এ সময় কোনো বল ঠিকভাবে খেলতে না পারলে হতাশা প্রকাশ করছিলেন মুশফিক। পরবর্তীতে মূল অনুশীলনে স্পিনার-পেসারদের বিপক্ষে ব্যাটিং করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।  

লম্বা ক্যারিয়ারে সুইপ, স্লগ সুইপ, রিভার্স সুইপ খেলে বহুবার সাজঘরে ফিরেছেন মুশফিক। আবার এসব শটে রানের ফোয়ারাও বয়ে গেছে তার ব্যাটে। এদিনের অনুশীলনেও এসব শট অনুশীলন করতে দেখা যায় মুশফিককে। থ্রোয়ারদের বিপক্ষে নেটে ব্যাটিং শেষে সুইপ, স্লগ সুইপ নিয়ে কাজ করেন তিনি। এরপর যোগ দেন দলীয় অনুশীলনে। 

অথচ এই মুশফিকই হয়ে গিয়েছিলেন দলছুট। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার আভাস পেয়ে নিজেকে আলাদা করি নিয়েছিলন তিনি। মিরপুরে ঠিকই দলের সঙ্গে মাঠে গেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার, কিন্তু ব্যাটিং অনুশীলন চালিয়েছেন নিজের মতো করে, সেটা ছিল লাল বলে। পাকিস্তানের বিপক্ষে টেস্টে ভালো করতে প্রস্তুতিটা তখনই শুরু করেন মুশফিক। 

এবার সাদা বলের লড়াইয়ের আগে অনুশীলনে তাকে আলাদা হতে হয়নি, তবে রানে ফেরার তাড়া বাকি যে কারও চেয়ে তার মধ্যে বেশি। যদিও টি-টোয়েন্টির মতো টেস্টে ব্যর্থতার বৃত্তে বন্দি নন তিনি। সর্বশেষ তিন টেস্টে যথাক্রমে তার রান ৬৮*, ব্যাটিং করেননি, ৪০, ৪০, ১১ ও ব্যাটিং করেননি। নতুন ফরম্যাটে, নতুন ভেন্যুতে, ভালো করার আশায় বাংলাদেশ। যেখানে মুশফিকের লড়াইটা আগে নিজের সঙ্গে, পরে পাকিস্তানের বিপক্ষে।

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা
  • ২০টি পেইনকিলার নিয়ে মুশফিকের খেলার গল্প শোনালেন স্ত্রী
  • ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিক

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net