Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
মাহমুদউল্লাহর ডেলিভারিটি বৈধ নাকি ডেড বল?

খেলা

টিবিএস রিপোর্ট
22 November, 2021, 08:25 pm
Last modified: 22 November, 2021, 08:32 pm

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

মাহমুদউল্লাহর ডেলিভারিটি বৈধ নাকি ডেড বল?

স্টাম্প ভেঙে দেওয়া ডেলভারিটি বৈধ ছিল কিনা, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নওয়াজ একেবারে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় এ নিয়ে উঠেছে প্রশ্ন।
টিবিএস রিপোর্ট
22 November, 2021, 08:25 pm
Last modified: 22 November, 2021, 08:32 pm

স্টাম্পের পেছন থেকে মাহমুদউল্লাহর ছোড়া বল গিয়ে আঘাত হানে স্টাম্পে। ব্যাটসম্যানকে দ্বিধায় ফেলতেই এমন কৌশল বেছে নেন তিনি। কিন্তু নওয়াজ একেবারে শেষ পর্যন্ত প্রস্তুত থেকে ডেলিভারিটি ছেড়ে দেন। আম্পায়ার তানবীর আহমেদ ডেড বল ঘোষণা করেন। স্বভাবতই এতে আপত্তি তোলেন মাহমুদউল্লাহ। এগিয়ে যান নুরুল হাসান সোহানও। নওয়াজ ও আম্পায়ারের সঙ্গে কথা বলে পরে ডেড বল মেনে নেন মাহমুদউল্লাহ। 

এরপর শেষ বলটি করতে গিয়ে মাহমুদউল্লাহ একই কাজ করেন। একেবারে শেষ মুহূর্তে বল ছোড়া থেকে বিরত থাকেন তিনি। আরেকটু সময় নিয়ে বল করেন বাংলাদেশ অধিনায়ক। আর এই বলে চার মেরে জয় ছিনিয়ে নেন নওয়াজ। 

স্টাম্প ভেঙে দেওয়া ডেলভারিটি বৈধ ছিল কিনা, সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নওয়াজ একেবারে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় এ নিয়ে উঠেছে প্রশ্ন। অমন মুহূর্তে বল খেলা থেকে বিরতে থাকলে সেটা বৈধ ডেলিভারি হয় কিনা, সেটা নিয়ে অনেকেরই জিজ্ঞাসা। যদিও মাহমুদউল্লাহ আলোচনা বাড়াননি। মেনে নেন আম্পায়ারের সিদ্ধান্ত। 

৫ উইকেটে হারের পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, 'একদম শেষ মুহূর্তে সে সরে গেছে। তো আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম বলটা বৈধ কিনা। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান করি।'

নিয়ম অনুযায়ী বল খেলার আগ পর্যন্ত নানা কারণে ব্যাটসম্যান সরতে পারেন। সামনে দিয়ে কোনো পোকা বা পাখি গেলে, সাইটস্ক্রিনের সামনে বা ওপরে কিছু নড়াচড়া করল বা মাঠেই কোনো অস্বস্তি কারণ থাকলে ব্যাটসম্যান সরে যেতে পারেন। এখানে এমন কোনো ঘটনাই ঘটেনি। সচরাচর ক্রিকেটে এমন ঘটনাও দেখা যায় না। 

তৃতীয় টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করা এক আম্পায়ার নাম প্রকাশ না করার শর্তে এ নিয়ে বলেন, 'ব্যাটসম্যান যদি সরে দাঁড়ান, ডেড বল হতেই পারে। টিভিতে হয়তো দেখা গেছে একটু লেট, তবে ডেথ বল ডাকার রাইট আম্পায়ারের। হয়তো টিভিতে অন্য রকম দেখা গেছে। কিন্তু আম্পায়ার ডেড বল ডেকেছে।'

বল পিচ করার পর ডেড বল ডাকা যায় কিনা? কিংবা বা কতো সময়ের মধ্যে ডাকতে হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না, বল পিচ করার পর শুধু নয়, ইভেন বল মোকাবিলা করার আগেও যদি অপ্রস্তুত হয় তাহলেও। ধরেন ওই সময়ে যদি পাখি উড়ে যেতো চোখের সামনে দিয়ে, তাহলে কী করত? ব্যাপারটা ওই রকমই। কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয়। ওটা মাপতে গেলে আসলে কঠিন।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২১ / মাহমুদউল্লাহ রিয়াদ / বৈধ ডেলিভারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মাহমুদউল্লাহর অবসরে ভালোবাসার জোয়ার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • মাহমুদউল্লাহ-জাকেরের রেকর্ড জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহ 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net