Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ইউনাইটেডের জন্য পিএসজি ছাড়তে প্রস্তুত পচেত্তিনো 

খেলা

টিবিএস ডেস্ক 
22 November, 2021, 06:25 pm
Last modified: 22 November, 2021, 06:26 pm

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?

ইউনাইটেডের জন্য পিএসজি ছাড়তে প্রস্তুত পচেত্তিনো 

পিএসজি বোর্ড ও স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে বনিবনা হচ্ছে না পচেত্তিনোর। এছাড়া, সুপারস্টারে পরিপূর্ণ এ দলের সংস্কৃতিটাও ঠিক পছন্দ না তার।
টিবিএস ডেস্ক 
22 November, 2021, 06:25 pm
Last modified: 22 November, 2021, 06:26 pm

রোমার ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর জোসে মরিনহোকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি তার একাদশ নিয়ে সন্তুষ্ট কি না। জবাবে মরিনহো মজা করে বলেছিলেন, "এমন কোনো ম্যানেজার পাবেন যে তার একাদশ নিয়ে সন্তুষ্ট? পচেত্তিনোকে পেতে পারেন।" 

এই ঈর্ষণীয় একাদশকে রেখেই ঝঞ্ঝাটপূর্ণ ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে চান মরিসিও পচেত্তিনো। খবর বিবিসির।   

এ মৌসুমে লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের নিয়ে দল সাজানো পিএসজির একাদশকে বলা হচ্ছে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী একাদশ। কিন্তু এই স্বপ্নের মতো একাদশকে রেখেও কেন চলে যেতে চাইছেন পচেত্তিনো? 

কারণটা খুঁজতে আপনার বেশিদূর যেতে হবে না। গত মৌসুমেই বোর্ডের আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে মন্তব্য করে বরখাস্ত হয়েছিলেন পিএসজির তৎকালীন কোচ টমাস টুখেল। এই জার্মান বলেছিলেন, পিএসজির ম্যানেজার হিসেবে নিজেকে কোচ মনে হয় না, ক্রীড়ামন্ত্রী মনে হয়। 

বিবিসি জানিয়েছে, পিএসজি বোর্ড ও স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না পচেত্তিনোর। এছাড়া, সুপারস্টারে পরিপূর্ণ এ দলের সংস্কৃতিটাও ঠিক পছন্দ না তার।

টটেনহাম হটস্পারের ম্যানেজার থাকাকালীন অনেক বেশি নিয়ন্ত্রণ উপভোগ করেছেন এই আর্জেন্টাইন। যে কারণে আবারও স্বাধীনতা নিয়ে পরিচিত আঙিনায় ফিরতে চাইছেন তিনি। 

এছাড়া, পচেত্তিনো প্যারিসে অবস্থান করলেও তার পুরো পরিবার বাস করছে লন্ডনে। সুতরাং, এই সিদ্ধান্তের পিছনে পরিবারের সঙ্গে দূরত্ব কমানোর তাগিদও কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। 

টুখেল পিএসজি থেকে বরখাস্ত হওয়ার ছয় মাসের মধ্যে চেলসিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেন। পচেত্তিনোও দলের অবস্থান এমনভাবে ঘুরিয়ে দিতে পারবেন, সে আশাই হয়তো করছে রেডডেভিলরা।

তবে ওলে গুনার সুলশারের উত্তরসূরি নির্বাচন নিয়ে কিছুটা বেকায়দায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে মাইকেল ক্যারিককে দায়িত্ব দেওয়া হলেও এ মৌসুমের বাকি সময়ের জন্য আরেকজন অন্তর্বর্তীকালীন ম্যানেজার খুঁজছে ক্লাবটি। আর মৌসুমশেষে পূর্ণকালীন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ক্লাবটির পছন্দের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন ম্যানেজার। 

জানা গেছে, তালিকার শীর্ষে থাকা জিনেদিন জিদান ইতোমধ্যে ইউনাইটেডের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তবে মৌসুম শেষে আবারও এই ফরাসির কাছে ধরনা দিতে পারে ম্যানচেস্টারের ক্লাবটি।

পচেত্তিনো ছাড়াও ইউনাইটেডের পছন্দের তালিকায় রয়েছেন আয়াক্স ম্যানেজার এরিক টেন হাগ, লেস্টার সিটি ম্যানেজার ব্রেন্ডন রজার্স ও স্পেন ম্যানেজার লুইস এনরিকে।  

Related Topics

টপ নিউজ

পিএসজি / ম্যানচেস্টার ইউনাইটেড / মরিসিও পচেত্তিনো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net