Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
আট ঘণ্টা বক্তৃতা দেওয়ার রেকর্ড করলেন আমেরিকার কংগ্রেসম্যান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 November, 2021, 09:55 pm
Last modified: 19 November, 2021, 11:23 pm

Related News

  • ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট: কতটা কার্যকর হবে এই পদক্ষেপ?
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • শাটডাউন ঠেকাতে শেষ মুহূর্তে কংগ্রেসে বিল পাস, সিনেটের অনুমোদনের অপেক্ষা
  • কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয়নি ট্রাম্পের অর্থবিল, শাটডাউনের আশঙ্কা
  • মার্কিন কংগ্রেসের প্রথম দুই মুসলিম নারী সদস্য রাশিদা ও ইলহান আবারও জিতলেন 

আট ঘণ্টা বক্তৃতা দেওয়ার রেকর্ড করলেন আমেরিকার কংগ্রেসম্যান

সামাজিক নীতির বিলটি নিয়ে ২০ মিনিট বিতর্ক হওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু, রাত আটটার পর থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত টানা ভাষণ চালিয়ে যান ম্যাককার্থি।
টিবিএস ডেস্ক
19 November, 2021, 09:55 pm
Last modified: 19 November, 2021, 11:23 pm
প্রতিনিধি পরিষদ বা কংগ্রেসের সংখ্যালঘু আইনপ্রণেতাদের নেতা কেভিন ম্যাককার্থি। ছবি: স্টেফানি রেনল্ডস/ দ্য নিউ ইয়র্ক টাইমস

সরকারি দল ডেমোক্রেটদের আনীত একটি বিলে ভোটাভুটি পেছাতে মার্কিন কংগ্রেসে টানা ৮ ঘণ্টা ৩২ মিনিট বক্তৃতা দিয়েছেন প্রতিনিধি পরিষদে বিরোধী দলীয় নেতা কেভিন ম্যাককার্থি। তিনি ক্যালিফোর্নিয়া রাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য। ডেমোক্রেটদের আনীত 'সোশ্যাল পলিসি' বিলের বিরুদ্ধে এই ম্যারাথন ভাষণ দেন তিনি। 

২০১৮ সালে প্রতিনিধি পরিষদে সবচেয়ে দীর্ঘ বক্তৃতা দেওয়ায় আধুনিক সময়ের রেকর্ড গড়েছিলেন ডেমোক্রেট দলের ন্যান্সি পেলোসি। কিন্তু, টানা বক্তৃতার দৈর্ঘ্যে তাকেও ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন রিপাবলিকান ম্যাককার্থি। 

সুদীর্ঘ এই বক্তব্যের শেষদিকে তিনি বলেন, 'আমি এতক্ষণ ধরে (বক্তৃতা) চালিয়ে যেতে পারব, তা ভাবতে পারিনি। এসময় তার পেছনে বসে থাকা অনেককেই কংগ্রেস সদস্যকেই ঢুলু ঢুলু চোখে বসে থাকতে দেখা গেছে। 

'ম্যাডাম স্পিকার, আমি আবার ফিরে আসব' উক্তির মাধ্যমে আজ শুক্রবার স্থানীয় সময় ভোর পাঁচটায় তিনি এ বক্তৃতা শেষ করেন। 

ম্যাককার্থি কংগ্রেসে রিপাবলিকান দলের প্রধান। তিনি বাইডেন প্রশাসনের এক লাখ ৮৫ হাজার কোটি ডলারের সোশ্যাল পলিসি ও ক্লাইমেট চেঞ্জ বিলের তীব্র বিরোধিতা করছেন।

সামাজিক নীতির বিলটি নিয়ে ২০ মিনিট বিতর্ক হওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু, রাত ৮টা ৩৮ মিনিট থেকে শুরু করে টানা ভাষণ চালিয়ে যান ম্যাককার্থি। বিলের বিরোধিতায় তিনি দলীয় দৃষ্টিভঙ্গি ও যুক্তিতর্কই বেশি উপস্থাপন করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, "অনেক সময় নিয়ে কথা বলায়, আমি জানি অনেকেই আমার উপর রাগ করছেন। কিন্তু, আমরা যথেষ্ট সহ্য করেছি, আমেরিকাও যথেষ্ট সহ্য করেছে।"

ম্যাককার্থির থামার কোনো লক্ষণ নেই দেখে ডেমোক্রেট নেতারা নিজেদের আইনপ্রণেতাদের মধ্যরাতের পরপরই বাড়ি যেতে বলেন। কিন্তু, সকাল আটটায় ফিরে এসে বিতর্কের আনুষ্ঠানিকতা শেষ করে ব্যয়বহুল বিলটিতে ভোটদানের নির্দেশও দেন। 

প্রসঙ্গত, মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে যেমন সুকৌশলে প্রতিপক্ষের আনীত বিলে ভোটাভুটি পিছিয়ে দেওয়ার ফিলিবাস্টার নামক পদ্ধতি রয়েছে, কংগ্রেসে তেমন কিছু নেই। কিন্তু, কংগ্রেসের স্পিকার, সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু আইনপ্রণেতাদের নেতা 'ম্যাজিক মিনিট' প্রথার মাধ্যমে যতক্ষণ চাই ভাষণ দিতে পারেন। ম্যাককার্থি সেই সুযোগটাই কাজে লাগান। 

এর আগে সংখ্যালঘু নেতা থাকাকালে ন্যান্সি পেলোসিও মাঝেমধ্যে এ কৌশল ব্যবহার করেছেন। ২০১৮ সালে তিনি অবৈধ অভিবাসীদের নিয়ে ৮ ঘন্টা ৭ মিনিট বক্তব্য দেন। ১৯০৯ সালের পর যা ছিল দীর্ঘতম ভাষণের রেকর্ড। 

  • সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস 

Related Topics

টপ নিউজ

কেভিন ম্যাককার্থি / মার্কিন কংগ্রেস / ভাষণের রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট: কতটা কার্যকর হবে এই পদক্ষেপ?
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • শাটডাউন ঠেকাতে শেষ মুহূর্তে কংগ্রেসে বিল পাস, সিনেটের অনুমোদনের অপেক্ষা
  • কংগ্রেসের নিম্নকক্ষে পাস হয়নি ট্রাম্পের অর্থবিল, শাটডাউনের আশঙ্কা
  • মার্কিন কংগ্রেসের প্রথম দুই মুসলিম নারী সদস্য রাশিদা ও ইলহান আবারও জিতলেন 

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net