Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
২৩% খরচ বাড়ানোর যে ব্যাখ্যা দিলেন বেসরকারি কন্টেইনার ডিপোর মালিকরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 November, 2021, 03:20 pm
Last modified: 14 November, 2021, 03:18 pm

Related News

  • বেসরকারি কনটেইনার ডিপো মাশুল নিয়ে জটিলতার অবসান, ২০ শতাংশ বৃদ্ধিতে সমঝোতা
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • ব্যবসায়ীরা কেন পানগাঁও এড়িয়ে চলেন, ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবে যেভাবে তা বদলাতে চায় এমএসসি
  • চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা
  • চট্টগ্রাম বন্দর থেকে একইদিনে আইসিডিগামী কনটেইনার সরাতে এনবিআরের নির্দেশ

২৩% খরচ বাড়ানোর যে ব্যাখ্যা দিলেন বেসরকারি কন্টেইনার ডিপোর মালিকরা

তাদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, নিজেদের তহবিল হতে ভর্তুকি দিয়ে ব্যবসা করা ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলোর (আইসিডি) পক্ষে সম্ভব নয়।
টিবিএস রিপোর্ট
14 November, 2021, 03:20 pm
Last modified: 14 November, 2021, 03:18 pm
ছবি: টিবিএস

ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) ২৩ শতাংশ চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের বিষয়ে বিজিএমএইর দেওয়া চিঠির জবাবে আইসিডি মালিকদের সংগঠন বিকডা জানিয়েছে, নিজেদের তহবিল হতে ভর্তুকি দিয়ে ব্যবসা করা আইসিডিগুলোর পক্ষে সম্ভব নয়। 

সংগঠনটি আরও বলেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বেসরকারি আইসিডিগুলোর অপারেশন ব্যয় বৃদ্ধিকে পুষিয়ে নিতেই ২৩ শতাংশ মাশুল সমন্বয় করা হয়েছে।

১৪ নভেম্বর বিজিএমইএ'র সভাপতিকে একটি চিঠি দেন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো এসোসিয়েশনের (বিকডা) সভাপতি নুরুল কাইয়ুম খান।

সেখানে বলা হয়, "এটি মূল্যবৃদ্ধি নয়, এটি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে বেসরকারি আইসিডির মাশুলের সমন্বয়, যা অপরিহার্য । এই ব্যয় বৃদ্ধিকে নিজেদের তহবিল হতে ভর্তুকি হিসেবে প্রদান করে ব্যবসা করা আইসিডিসমূহের পক্ষে কোনভাবেই সম্ভবপর নয়।"

এর আগে গত ১০ নভেম্বর বিজিএমইএ'র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম আইসিডির বর্ধিত চার্জ বাতিল করতে বিকডা সভাপতিকে অনুরোধ করেছিলেন। ওই চিঠিতে উল্লেখ করা হয়, একতরফাভাবে হঠাৎ বিকডা কর্তৃক বিভিন্ন চার্জ বৃদ্ধির ফলে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আদেশগুলো কার্যকর করা কঠিন হয়ে পড়বে।

বিজিএমইএর এ চিঠির জবাবে বিকডা সভাপতির দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, রপ্তানি খাতে ট্রাক/কাভার্ড ভ্যানের ভাড়া বৃদ্ধির কারণে বাৎসরিক ব্যয় বৃদ্ধি ২৮৭ কোটি টাকা। ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে রপ্তানিকারকদের ফ্যাক্টরি হতে বেসরকারি আইসিডি পর্যন্ত রপ্তানি পণ্যের পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় ৩০%। ডিজেলের মূল্যবৃদ্ধির পরে এই মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী এক বছরে রপ্তানি পণ্যের ফ্যাক্টরি হতে বেসরকারি আইসিডি পর্যন্ত মোট ভাড়া বৃদ্ধি পাবে প্রায় ২৮৭ কোটি টাকা। করোনা মহামারিতে শিপিং লাইনসমূহের ফ্রেইট চার্জ বৃদ্ধি পেয়েছে ৪০০ শতাংশ হতে ৫০০ শতাংশ। বাংলাদেশের বিগত ২০২০-২১ অর্থ বছরের রপ্তানি ভলিউমের বিবেচনায় এক বছরে মোট ফ্রেইট চার্জ বৃদ্ধি পেয়েছে ৪২৬ দশমিক ৩ কোটি ইউএস ডলার বা ৩৬ হাজার ২৩৫ কোটি টাকা। 

চিঠিতে আরও বলা হয়, "বেসরকারি আইসিডির মাশুল সমন্বয়ের কারণে যখন সামগ্রিক রপ্তানি পণ্যের বিপরীতে বাৎসরিক ব্যয় ৫৫ কোটি টাকা বৃদ্ধি পায়, তখন ট্যারিফ কমিটি, সরকারি অনুমোদন ইত্যাদি বিষয় আপনাদের মূখ্য বিবেচনায় চলে আসে। বেসরকারি আইসিডির রপ্তানি পণ্য হ্যান্ডলিং চার্জের বড় অংশটাও ফ্রেইট ফরওয়ার্ডার তথা বিদেশী ক্রেতারা পরিশোধ করেন। তারপরও বেসরকারি আইসিডির এই ৫৫ কোটি টাকা ব্যয় বৃদ্ধি আলোচনা-সমালাচনার কেন্দ্রবিন্দুতে । বেসরকারি আইসিডি খাতের প্রতি এই বিমাতাসুলভ আচরণের কারণ আমাদের বোধগম্য নয়।"
 

Related Topics

টপ নিউজ

ইনল্যান্ড কন্টেইনার ডিপো / আইসিডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • বেসরকারি কনটেইনার ডিপো মাশুল নিয়ে জটিলতার অবসান, ২০ শতাংশ বৃদ্ধিতে সমঝোতা
  • সিআরবিতে রেলকর্মীদের বিক্ষোভ: কবরস্থান–মসজিদ দখল করে আইসিডি নির্মাণে লিজ বাতিলের দাবি
  • ব্যবসায়ীরা কেন পানগাঁও এড়িয়ে চলেন, ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবে যেভাবে তা বদলাতে চায় এমএসসি
  • চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা
  • চট্টগ্রাম বন্দর থেকে একইদিনে আইসিডিগামী কনটেইনার সরাতে এনবিআরের নির্দেশ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net