Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
আরও এক বামন গরু পাওয়া গেল রাজশাহীতে

বাংলাদেশ

বুলবুল হাবিব
06 November, 2021, 07:10 pm
Last modified: 06 November, 2021, 07:28 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • কোরবানির আধুনিক হালচাল: ‘লাইভ ওয়েট’ থেকে অনলাইনে ভাগে কোরবানি
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

আরও এক বামন গরু পাওয়া গেল রাজশাহীতে

গরুর মালিকের দাবি, তার গরু পৃথিবীর সবচেয়ে ছোট গরু। শখ করে তার নাম রাখা হয়েছে ‘মাফিন’।
বুলবুল হাবিব
06 November, 2021, 07:10 pm
Last modified: 06 November, 2021, 07:28 pm
ছবি: টিবিএস

এবার রাজশাহীতে পাওয়া গেলো দেশের সবচেয়ে খর্বাকৃতির গরু। তবে গরুর মালিকের দাবি, তার গরু পৃথিবীর সবচেয়ে ছোট গরু। কারণ এর আগে ভারতের কেরালা রাজ্যের যে গরুটি গিনেস বুকে নাম লিখিয়েছিলো সে গরুটির উচ্চতা ছিলো ২৪ ইঞ্চি, ওজন ৩০ কেজি। আর রাজশাহীতে পাওয়া যাওয়া এই গরুটির উচ্চতা মাত্র সাড়ে ২৩ ইঞ্চি, ওজন ১৮ কেজি। 

সে হিসেবে গরুটির মালিকের দাবি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট গরু তার এটি। শখ করে তার নাম রাখা হয়েছে 'মাফিন'।

গরুটির মালিক রাজশাহী সওদাগর অ্যাগ্রোর স্বত্বাধিকারী আরাফাত রুবেল। 

তিনি গরুটি তার এক বন্ধুর মাধ্যমে সাতক্ষীরা থেকে সংগ্রহ করেছেন। গরুটির  দাম পড়েছে ৩০ হাজার টাকা। আর গরুটি সংগ্রহ করে রাজশাহীতে আনতে তার ১২ হাজার টাকার মতো খরচ পড়েছে।

আরাফাত রুবেল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ব্যতিক্রম ভিন্ন জাতের গরু পোষা তার শখ। নগরের কাটাখালী শ্যামপুর এলাকায় তার গরুর খামার রয়েছে। এর আগে তিনি ব্রাহমা জাতের অস্ট্রেলীয় গরু পুষতেন। এখন ব্রাহমা জাতের গরু নেই বলে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে খর্বাকৃতির গরু সংগ্রহ করছেন। তার খামারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা ১২টি খর্বাকৃতির গরু রয়েছে। অন্যান্য সব গরুই ২৮ থেকে ২৯ উচ্চতাবিশিষ্ট। তার মধ্যে মাফিন সবচেয়ে ছোট। মাত্র সাড়ে ২৩ ইঞ্চি উচ্চতা। এজন্য মাফিনকে তিনি নগরীর কালুমিস্ত্রির মোড় এলাকায় নিজ বাড়িতে রেখেছেন ।

ছবি: টিবিএস

ভুট্টি জাতের মাফিন প্রাপ্তবয়স্ক (দুই দাঁত)। লম্বায় ২৮ ইঞ্চি আর উচ্চতা সাড়ে ২৩ ইঞ্চি। আর ওজন সব মিলিয়ে ১৮ কেজি।

এদিকে বাংলাদেশে পাওয়া আরেকটি খর্বাকৃতির গরু 'রানী' লম্বায় ছিলো ২৭ ইঞ্চি আর উচ্চতা ছিল ২২ ইঞ্চি। ওজন ছিল ২৬ কেজি। সেটিও ছিল ভুট্টি জাতের গরু। তবে গত ২০ আগস্ট অসুস্থ হয়ে রানি মারা যায়। 

আরাফাত রুবেল বলেন, 'গিনেস বুকে নাম লেখানো গরুটি হচ্ছে ভারতের কেরালার রাজ্যে। তার উচ্চতা ছিলো ২৪ ইঞ্চি। ওজন ৩০ কেজি। আর রানী ছিলো প্রতিবন্ধী। সে হিসেবে 'মাফিন' বিশ্বের সবেচেয় ছোট গরু।'

আরাফাত রুবেল জানান, মাফিন ছাড়াও তার খামারে আরও ১১টি ক্ষুদ্রাকৃতির গরু রয়েছে। মাফিন ছাড়া সবগুলোই বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। 

'শুধু মাফিনকে সরকার যদি চায় গবেষণার জন্য প্রাণিসম্পদ বিভাগে দিয়ে দিতে চাই। ক্ষুদ্রাকৃতির গরুর মধ্যে দাম পড়েছে ৮৫ হাজার টাকা। সেটা কক্সবাজার থেকে সংগ্রহ করা হয়েছে',বলেন তিনি। 

এদিকে খর্বাকৃতির এই গরুকে ঘিরে স্থানীয় মানুষ আরাফাতের বাড়িতে ভীড় জমাচ্ছেন। ছোট শিশুরা আবার গরুর পাশে দাঁড়িয়ে নিজের উচ্চতা মিলিয়ে দেখছে। অনেকেই গরুটির সঙ্গে সেলফি তুলছেন। মাফিনকে পেতে অনেকে লাখ টাকাও দাম হাঁকছেন বলে জানা গেছে। 

রাজশাহী মহানগর পশুসম্পদ কার্যালয়ের চিকিৎসক ফজলে রাব্বী গরুটি দেখতে এসেছিলেন। তিনি গরুটির স্বাস্থ্য পরীক্ষা করেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি জানান, গরুটি প্রাপ্তবয়স্ক এবং শারীরিকভাবে সুস্থ। জিনগত কারণে গরুটি ছোট আকৃতির হতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে এই গরুর চেয়ে আর কোনো ছোট গরু আছে কিনা, সেটি তিনি নিশ্চিত করতে পারেননি।
 

Related Topics

টপ নিউজ

বামন গরু / রাজশাহী / মাফিন / বিশ্বের সবচেয়ে ছোট গরু / গরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • ‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’, গোহত্যা করলে চরম পরিণতি: মুসলিমদের হুমকি উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর
  • কোরবানির আধুনিক হালচাল: ‘লাইভ ওয়েট’ থেকে অনলাইনে ভাগে কোরবানি
  • গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net