Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
‘প্যারাসাইটে’ দক্ষিণ কোরিয়ার বাস্তব জীবন

বিনোদন

টিবিএস ডেস্ক
13 February, 2020, 05:40 pm
Last modified: 13 February, 2020, 06:22 pm

Related News

  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী

‘প্যারাসাইটে’ দক্ষিণ কোরিয়ার বাস্তব জীবন

ইংরেজি ভাষার বাইরের প্রথম চলচ্চিত্র হিসেবে অস্কারে সেরা হয়ে ইতিহাস গড়েছে ‘প্যারাসাইট’। ‘ময়লা চামচ’ মুখে নিয়ে জন্মানো একেবারেই হতদরিদ্র মানুষের সঙ্গে ‘সোনার চামচ’ মুখে জন্মানো অতি ধনীদের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের অনুরণন ঘটেছে চলচ্চিত্রটিতে।
টিবিএস ডেস্ক
13 February, 2020, 05:40 pm
Last modified: 13 February, 2020, 06:22 pm

ইংরেজি ভাষার বাইরের প্রথম চলচ্চিত্র হিসেবে অস্কারে সেরা হয়ে ইতিহাস গড়েছে বং জুন-হু পরিচালিত ‘প্যারাসাইট’। ধনী পার্ক ও গরিব কিম- এই দুই পরিবারের গল্প দেখিয়ে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার বিত্ত-বৈষম্যের ওপর আলো ফেলেছে এটি।

‘ময়লা চামচ’ মুখে নিয়ে জন্মানো একেবারেই হতদরিদ্র মানুষের সঙ্গে ‘সোনার চামচ’ মুখে জন্মানো অতি ধনীদের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের অনুরণন ঘটেছে চলচ্চিত্রটিতে।

এটির বেশির ভাগ শুটিং বানিয়ে নেওয়া সেটে করা হলেও, পার্ক পরিবারের জমকালো অট্টালিকা ও কিম পরিবারের নোংরা ‘সাব-বেজমেন্ট’ অ্যাপার্টমেন্টটির সেট দেশটির রাজধানী সিউলের বাস্তব লোকেশনেই ফেলেছেন পরিচালক।

‘প্যারাসাইট’-এর লোকেশন, প্রপস ও ব্যাকড্রপগুলো এমন কিছু অনুপম তাৎপর্য ফুটিয়ে তুলেছে, যেগুলো অনেক দক্ষিণ কোরিয়ানের কাছেই তিক্ত সত্য। এ রকম বাস্তবচিহ্নের সন্ধান দিয়েছে রয়টার্স।

প্যারাসাইট-এ কিম পরিবার

বস্তি অঞ্চল

সিউলের শহরতলির কাছাকাছির শেষ বস্তি এলাকাগুলোর একটি আহিয়োন-দং। কিম পরিবারের নিম্নবর্গীয় প্রতিবেশিদের দৃশ্যগুলোতে এখানকার মানুষগুলোকেই হাজির করেছেন পরিচালক বং।

প্রধান রেল স্টেশনের কাছাকাছি, পাহাড়ের কোলের এই ঘন বসতিপূর্ণ বস্তির রাস্তাগুলো খুবই সরু। সেই পথ ধরে, দীর্ঘ সিঁড়ি বেয়ে নিজ নিজ খুপড়িতে আসা-যাওয়া করতে হয় অধিবাসীদের। ‘প্যারাসাইট’-এ পিগ রাইস সুপারমার্কেটের অন্যতম সত্বাধিকারী হিসেবে অভিনয় করা ৭৭ বছর বয়সী লি জিয়োং-সিক জানালেন, ‘চলচ্চিত্রটি দেখার পর মনে হলো, তারা যেন আমার জীবনকে ওখানেই গেথে দিয়েছে।’

স্বামী লির সঙ্গে ৪৫ বছর ধরে দোকানটি চালান কিম কিয়ুং-সুন। ৭৩ বছর বয়সী এই নারী জানালেন, সুপারমার্কেটটি তিনি ভোর সাড়ে ৮টায় খোলেন, আর তার স্বামী সেটি বন্ধ করেন মাঝরাতে।

চলচ্চিত্রটিতে কিম পরিবার যে ‘সাব-বেজমেন্ট’টিতে থাকে, সে রকম ছোট ও অন্ধকারাচ্ছন্ন অ্যাপার্টমেন্টগুলো মূলত ভূগর্ভস্থেই বানানো হয়। অধিবাসীরা জানালেন, এ ধরনের সাব-বেজমেন্ট অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া গত ১০ বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে এখন মাসে প্রায় ৩৪০ ডলার বা ২৯ হাজার টাকায় দাঁড়িয়েছে।

প্যারাসাইট-এ পার্ক পরিবার

সিউলের ‘বেভারলি হিলস’

অন্যদিকে, ধনী পার্ক পরিবারের দৃশ্যগুলোর শুট করা হয়েছে সিয়োংবুক-দং অঞ্চলে। দক্ষিণ কোরিয়ার ‘বেভারলি হিলস’ নামে পরিচিত এই অভিজাত অঞ্চলে দেশটির বড় বড় ব্যবসায়ী ও কূটনীতিক পরিবারের বসবাস।

এখানকার রাস্তাঘাটের চেহারাও আহিয়োন-দংয়ের উল্টো। কোনো ময়লা নেই; সোরগোলও তেমন নেই। বেশিরভাগ বাড়িতেই রয়েছে উঁচু সীমানাপ্রাচীর, সুরক্ষার বেড়া এবং সিকিউরিটি ক্যামেরা। 

পিস এস্টেট এজেন্টসের সিইও চুং হান-সুল জানালেন, এখানকার সব বাড়িই বিলাসবহুল। বেশিরভাগ বাড়ির বেজমেন্টগুলো ঘরোয়া পানশালা কিংবা মিনি থিয়েটার হিসেবে ব্যবহার করেন অধিবাসীরা। 

রিয়েল এস্টেট ব্রোকারদের তথ্য অনুযায়ী, এ অঞ্চলের একেকটি বাড়ির দাম গড়ে ৬ মিলিয়ন ডলার বা ৫১ কোটি টাকা। বিদেশি কূটনীতিকদের কাছে বাড়ি ভাড়া দেওয়া হয় মাসিক গড়ে ৭ লাখ ২৫ হাজার থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকায়।
 

Related Topics

টপ নিউজ

প্যারাসাইট / দক্ষিণ কোরিয়া / অস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net