Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
লুকিয়ে টাকা দিতেন মা, খেলতেন রকিবুল

খেলা

হোসাইন শাহীদ, ময়মনসিংহ
13 February, 2020, 04:55 pm
Last modified: 15 February, 2020, 01:56 pm

Related News

  • ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  • স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
  • হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
  • পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

লুকিয়ে টাকা দিতেন মা, খেলতেন রকিবুল

বাবার সমর্থন না পেলেও ক্রিকেট অনুশীলনে বরাবরই মায়ের সমর্থন পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী দলের স্পিনার রকিবুল হাসান।
হোসাইন শাহীদ, ময়মনসিংহ
13 February, 2020, 04:55 pm
Last modified: 15 February, 2020, 01:56 pm
ছবি: আইসিসি

ছেলে লেখাপড়া করে বড় হবে। চাকরি করে একদিন সংসারের হাল ধরবে এমন স্বপ্ন ছিলো বাহাতি স্পিনার রকিবুল হাসানের বাবা শহিদুল ইসলামের। গাড়ি চালক বাবা সেই স্বপ্ন পূরণে সাধ্যমতো চেষ্টাও করছিলেন। ছেলেকে ভর্তি করেছিলেন রাজধানীর খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুলে। তবে রকিবুলের আগ্রহ পড়ার টেবিলে ছিলনা; ছিল খেলার মাঠে।

স্থানীয় ক্রিকেট প্রশিক্ষক সোহেল রানা খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল মাঠে আগ্রহী খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতেন। প্রশিক্ষণের খরচ সকলের চাঁদা দিয়ে মেটাতো। এমন সুযোগ হাতছাড়া করতে রাজি ছিলনা রকিবুল। বন্ধুর সহযোগিতায় সোহেল রানার প্রশিক্ষণ কেন্দ্রে যুক্ত হলেন তিনি।

কিন্তু বিপত্তি অন্য জায়গায়। ক্রিকেট প্রশিক্ষণের জন্য টাকা দেবেনা বাবা। উল্টো জানতে পারলে চিরদিনের জন্য খেলাধুলা বন্ধ হয়ে যেতে পারে। তাই স্কুল আর প্রাইভেটের বেতন ১২০০ টাকা না দিয়ে সেই টাকার মাধ্যমে প্রশিক্ষণ একাডেমিতে ভর্তি হয় রকিবুল। তখন ২০১২ সাল। ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এই বাহাতি স্পিনার।

প্রশিক্ষক সোহেল রানা জানান, খেলার প্রতি আগ্রহ থেকে স্থানীয় কয়েকজনকে প্রশিক্ষণ দিতেন তিনি। রকিবুল তাদেরই একজন। তার পারফরমেন্স ভালো দেখে ধানমন্ডির অংকুর একাডেমির কোচ ওয়াহেদুল গনির কাছে নিয়ে যান তিনি। এরপরে অংকুর একাডেমিতেই ভর্তি হয় সে।

বাবা মায়ের সঙ্গে রকিবুল।

এদিকে ছেলের নানা দুরন্তপনার খবর পৌঁছে যায় বাবা শহিদুল ইসলামের কাছে। ছেলেকে শাসন করেন তিনি। শহিদুল ইসলাম বলেন, ‘‘আমি গাড়ি চালক। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন আমার। তবে খেলার প্রতি তার এতো আগ্রহ আমাকে হতাশ করতো। একপর্যায়ে আমি আর বাধা দেইনি।’’

তবে শুরু থেকেই রকিবুলের পাশে ছিলেন তার মা রুমেলা বেগম। ছেলের ইচ্ছাই যেনো তার ইচ্ছা। তিনি বলেন, ‘‘আমি রকিবুলের খেলার জন্য সবসময় দোয়া করেছি। তার কাছে অনেক সময় খিলগাঁও থেকে ধানমন্ডি একাডেমি যাওয়ার ভাড়াও থাকতোনা। তার বাবা রাজি না থাকায় খেলার জন্য তাকে লুকিয়ে টাকা দিতাম। ওর প্রতি আস্থা ছিলো। এখন সে আমার সেই আস্থার সম্মান রেখেছে।’’

অংকুর একাডেমির কোচ ওয়াহেদুল গনি জানান, তার ছাত্র সোহেল রানার মাধ্যমে রকিবুল একাডেমিতে আসে। সে খেলার প্রতি অসম্ভব সিরিয়াস ছিলো। তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় সে জাতীয় দলে খেলার স্বপ্নে প্রচুর পরিশ্রম করতো।

অংকুর একাডেমিতেই কেন এসেছিলেন রকিবুল? এমন প্রশ্নে ওয়াহেদুল গনি বলেন, এখানে প্রশিক্ষণের জন্য কোনো টাকা নেওয়া হয়না। অক্লান্ত পরিশ্রম ও প্রচণ্ড ইচ্ছা শক্তির কারণে আজ রকিবুল সফল হয়েছে।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়ায় জন্ম রকিবুল হাসানের। জন্মের তিন মাস পর তাকে নিয়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে তার পরিবার। দুই ভাই এক বোনের মধ্যে রকিবুল দ্বিতীয়।
 

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / যুব বিশ্বকাপ / অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  • স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
  • হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
  • পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net