Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
মিলবে আজ জয়ের দেখা?

খেলা

টিবিএস রিপোর্ট
02 November, 2021, 02:10 pm
Last modified: 02 November, 2021, 02:38 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

মিলবে আজ জয়ের দেখা?

সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় কপাল খুলেছে তরুণ শামীম হোসেন পাটোয়ারীর। বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের খেলার ব্যাপারটি ইতোমধ্যেই নিশ্চিত করেছেন রাসেল ডমিঙ্গো। সৌম্য সরকারও খেলবেন এই ম্যাচে।
টিবিএস রিপোর্ট
02 November, 2021, 02:10 pm
Last modified: 02 November, 2021, 02:38 pm
জয়ের পথ কোনটা, সেটাই যেন বোঝার চেষ্টা করছেন মুস্তাফিজ, মাহমুদউল্লাহ, লিটনরা। ছবি: বিসিবি

টানা তিন হার, সমালোচনা, বিতর্ক; বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশনে সর্বশেষ যোগ হয়েছে ইনজুরির মিছিল। পিঠের চোটে আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে মোহাম্মদ সাইফউদ্দিনের। ৩১ অক্টোবর আসে বড় দুঃসংবাদটি, হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের। চোটে ভুগছেন নুরুল হাসান সোহানও। ১৩ সদস্যের স্কোয়াডে পরিণত হওয়া বাংলাদেশ এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগে এক নম্বর গ্রুপের ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে। সেমি-ফাইনাল স্বপ্ন নেই বললেই চলে, তবু এই ম্যাচ জিতে ছন্দে ফিরতে চায় বাংলাদেশ। এই ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে উজ্জীবিত দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলার পরিকল্পনা তাদের। 

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আরও মাহাত্ম্য আছে। বাংলাদেশের সেমি-ফাইনালে ওঠার যে সামান্য সম্ভাবনা বেঁচে আছে, এই ম্যাচ এখনও অনুষ্ঠিত হয়নি বলে। এই ম্যাচে জিতলে সেই সম্ভাবনা বেঁচে থাকবে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে এবং অন্যান্য ম্যাচের ফল হিসাব মতো মিললে জটিল সমীকরণে বাংলাদেশও হতে পারে শেষ চারের টিকেট পাওয়ার লড়াইয়ে কয়েক দাবিদাবের এক দল। কিন্তু এই ম্যাচেই হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে মাহমুদউল্লাহ-মুস্তাফিজদের। 

যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড একেবারেই ভালো নয়। এখন পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে ৬টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই সঙ্গী হয়েছে হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারের সাক্ষাতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুখস্মৃতি নেই বাংলাদেশের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ।  

তবু দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে আশার কথা শুনিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন, সব ম্যাচেই জয়ের লক্ষ্য থাকে তাদের। এই ম্যাচও ব্যতিক্রম নয়। তার ভাষায়, 'দলের সবাই প্রতিটি ম্যাচেই জেতার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আপনি যখন সব মনোযোগ এদিকেই দেবেন, তখন আপনি দিক হারাবেন এবং জেতার জন্য করণীয় ব্যাপারগুলোয় ভুল হবে আপনার। আমার মনে হয়, এই ম্যাচে স্কিল ও প্রক্রিয়ার দিকে মনোযোগ রাখা উচিত আমাদের। আমরা সেটা করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।'  

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাকি থাকা দুই ম্যাচ দিয়ে নিজেদের রেকর্ড সমৃদ্ধ করতে চায় বাংলাদেশ। ডমিঙ্গো বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বাংলাদেশ এখন পর্যন্ত একটি ম্যাচই জিতেছে। বাকি থাকা দুই ম্যাচ জিতে সেই রেকর্ড সমৃদ্ধ করে নেওয়ার সুযোগ আছে আমাদের। এটা আমাদের জন্য বড় একটি পাওয়া হবে। আমাদের জয়ের খাতা খুলতেই হবে।'

দক্ষিণ আফ্রিকা দলে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ডমিঙ্গো। দলটির দুর্বলতা জানা আছেন তার। সে মোতাবেকই রণ কৌশলে এটেছেন তিনি, 'এই মুহূর্তে ওরা ভালো খেলছে। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, তাদের স্পিন খেলার দক্ষতা নিয়ে সব সময়ই প্রশ্ন ছিল। আশা করি কন্ডিশন আমাদের পক্ষে থাকবে। ওদের দলের কিছু কিছু জায়গা আছে, যেটার সুযোগ নিতে চাই। এ ব্যাপারে আমরা আলোচনা করেছি।'

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে, বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে। সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় কপাল খুলেছে তরুণ শামীম হোসেন পাটোয়ারীর। বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের আজকের ম্যাচে খেলার ব্যাপারটি ইতোমধ্যেই নিশ্চিত করেছেন ডমিঙ্গো। সৌম্য সরকারও এই ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন প্রধান কোচ।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net