Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
অনেক ভুল দেখতে পাচ্ছেন কোহলি, তবে ছাড়ছেন না সেমির আশা

খেলা

টিবিএস ডেস্ক
01 November, 2021, 01:20 pm
Last modified: 01 November, 2021, 08:29 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

অনেক ভুল দেখতে পাচ্ছেন কোহলি, তবে ছাড়ছেন না সেমির আশা

ইতিবাচক কোনো দিকই খুঁজে পাচ্ছেন না কোহলি। ভুলে ভরা ম্যাচে হারের দায় নিজেদের ওপরই নিচ্ছেন ভারত অধিনায়ক। তবে এখনই আশা হারাচ্ছেন না বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
টিবিএস ডেস্ক
01 November, 2021, 01:20 pm
Last modified: 01 November, 2021, 08:29 pm

হারে শুরু, হারেই বসবাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলা ভারত দুটিতেই বড় ব্যবধানে হেরে গেছে। তিন ম্যাচ বাকি থাকলেও বিরাট কোহলির দলের সেমি-ফাইনালে ওঠার পথ অনেক কঠিন হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর দলের অনেক ভুলের কথাই স্বীকার করে নেন কোহলি, তবে সেমি-ফাইনালে ওঠার আশা ছাড়ছেন না তিনি। 

ক্রিকেটে স্কিল সব সময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু টি-টোয়েন্টিতে কেবল স্কিলেই সাফল্য ধরা দেয় না। মারকাটারি এই ফরম্যাটে থাকতে হয় সাহস ও আগ্রাসন। এখানেই নিউজিল্যান্ডের চেয়ে দল পিছিয়ে ছিল বলে মনে করেন কোহলি। তার মতে, ব্যাটে-বলে ও মানসিকতায় যথেষ্ট সাহসী না থাকায় কিউইদের বিপক্ষে হেরে গেছেন তারা।

ভারতের ব্যাটিং দেখে মনে হয়েছে, দুবাইয়ের উইকেটই হয়তো কঠিন। কিন্তু কিছুক্ষণ পরই সেই ধারণা পাল্টে দেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। যে উইকেটে এক রান তুলতেই হিমশিম খাচ্ছিলেন কোহলি, পান্ডিয়ারা, সেই উইকেটেই ব্যাটিং শো দেখান কিউই ওপেনার ড্যারিল মিচেল। ৩৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৯ রান করেন তিনি। অধিনায়ক কেন উইলিয়ামসনও খেলেন ৩৩ রানের সাবলীল এক ইনিংস।

শরীরী ভাষার কারণেই পিছিয়ে পড়তে হয় জানিয়ে কোহলি বলেন, 'বেশ অদ্ভূত, সত্যি বলতে আমার মনে হয় না ব্যাটে-বলে আমরা যথেষ্ট সাহসী ছিলাম। অবশ্যই আমাদের পুঁজি যথেষ্ট ছিল না। কিন্তু আমরা মাঠে ঢোকার সময় শরীরী ভাষায় যথেষ্ট তেতে ছিলাম না। নিউজিল্যান্ড মাঠে নামে অনেক বেশি তাড়না ও আরও ভালো শরীরী ভাষা নিয়ে। প্রথম ওভার থেকে তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করে এবং তা পরেও ধরে রাখে।'

ভারতের কোনো ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। কোহলির ধারণা, নিজেদের ওপর বিশ্বাস না থাকায় এমন হয়েছে, 'প্রতিবারই যখন মনে হয়েছে বড় শটের চেষ্টা করি, আমরা উইকেট হারিয়েছি। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটা হতেই পারে। কিন্তু এখানে সেটা সম্ভবত ব্যাট হাতে মনে সংশয় থাকার ফল। বড় শটে যাওয়া উচিত নাকি উচিত নয়, এমন দ্বিধা কাজ করেছে হয়তো।'

ভারতের সেমি-ফাইনালের ওঠার পথ এখন বেশ কঠিন। বাকি থাকা তিন ম্যাচে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের ফলাফলের দিকে। এরপরও অবশ্য শেষ চারের আশা ছাড়ছেন না কোহলি। এখনও সুযোগ দেখছেন তিনি, 'আমার মনে হয় আমাদের এখনও সুযোগ আছে, এখনও অনেক ক্রিকেট খেলা বাকি আমাদের।'

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / ভারত ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net