Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
দল সংশ্লিষ্টদের সংযত থাকার পরামর্শ মাশরাফির

খেলা

টিবিএস রিপোর্ট
30 October, 2021, 05:40 pm
Last modified: 30 October, 2021, 05:43 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

দল সংশ্লিষ্টদের সংযত থাকার পরামর্শ মাশরাফির

দল নির্বাচন, কোচিং স্টাফদের সামর্থ্য, বিসিবি ও নির্বাচকসহ দল সংশ্লিষ্টদের মন্তব্য করার বিষয়টি নিয়ে কথা বলেন মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টের মাঝে কথা না বলে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে মনে করেন ওয়ানডের সফলতম অধিনায়ক। 
টিবিএস রিপোর্ট
30 October, 2021, 05:40 pm
Last modified: 30 October, 2021, 05:43 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর সমালোচনার ঝড় উঠেছিল। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে হারে দল ও কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে সমালোচনা করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। এ ছাড়া বোর্ড সংশ্লিষ্ট কয়েকজন ছিলেন সমালোচকের তালিকায়। 

দলের হারে ভক্ত-সমর্থকরা হতাশ হবেন, সমালোচনা করবেন; সেটা স্বাভাবিক। কিন্তু দলের ভেতরের মানুষ জনসম্মুখে সমালোচনা করলে সেটার প্রভাব দলের ওপর গিয়ে পড়ে বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। দল সংশ্লিষ্টদের তাই সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন ওয়ানডের সফলতম অধিনায়ক।

'তামিম ইকবাল শো'- নামে একটি একটি ইউটিউব লাইভ অনুষ্ঠানে তামিম ইকবালের সঙ্গে অংশ নিয়েছিলেন মাশরাফি। আলোচনায় দল নির্বাচন, কোচিং স্টাফদের সামর্থ্য, বিসিবি ও নির্বাচকসহ দল সংশ্লিষ্টদের মন্তব্য করার বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। টুর্নামেন্টের মাঝে কথা না বলে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত বলে মনে করেন তিনি। 

মাশরাফি বলেন, 'এই বিশ্বকাপের পরের ম্যাচেই তামিম অধিনায়ক হিসেবে নামবে। যেটা ওর জন্য অনেক বড় চ্যালেঞ্জের জায়গা। আমরা কিন্তু যা-তা বলতে পারি। আমি তামিমকে দেখেছি ও সতীর্থদের আগলে রাখছে, এটা ওকে করতেই হবে। আমিও কিন্তু এটাই করেছি, সতীর্থদের সমর্থন দিয়েছি। ইতিবাচক কথা বলেছি। কারণ, দিনশেষে আমি খেলোয়াড়দের সমর্থন দেবই। মূল কথা হচ্ছে, দলের সঙ্গে যারা যুক্ত, তারা যদি কথা বলেন তাহলে সেটা অনেক বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।'

দল সংশ্লিষ্টদের সংযত হয়ে কথা বলা উচিত বলে মনে করেন মাশরাফি। তার ভাষায়, '২০১৯ বিশ্বকাপের ব্যাপারটাও একই রকম ছিল। বাইরে থেকে অনেক কথা হয়েছে। আমার মনে হয় একটা টুর্নামেন্ট নিয়ে কিছু বলার থাকলে সেটা টুর্নামেন্টের আগেই বলে দেওয়া উচিত। দল যখন চলে যায়, তখন যত খারাপ কিছুই হোক, ক্রিকেট দলের সংশ্লিষ্ট যারা আছেন, আমি কারোর নাম বলতে চাই না, দলের সংশ্লিষ্ট যারা আছেন, বোর্ডের সংশ্লিষ্ট যারা আছেন, তাদের অবশ্যই টুর্নামেন্টের শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।'

বোর্ড চাইলে পদক্ষেপ নিতেই পারে, কিন্তু টুর্নামেন্টের মাঝে এতো কথা বলার কারণ খুঁজে পান না মাশরাফি, 'দল যখন ফিরবে বোর্ড চাইলে পদক্ষেপ নিতে পারবে। যে খেলোয়াড় ভালো খেলেনি, তাদের তখন বাদ দেওয়া যায়। ক্রিকেট বোর্ডের হাতে তো সে সমাধানটা আছেই। তাদের তো কথা বলার দরকার নেই। আর খেলোয়াড়েরা যদি জবাব দিতে চায়, মাঠে ভালো খেলেই জবাব দিতে হয়। এর বাইরে কোনো দ্বিতীয় সুযোগ নেই।'

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net