Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
‘আমার দোষ, শেষ বলটা কাজে লাগাতে পারিনি’

খেলা

টিবিএস রিপোর্ট
30 October, 2021, 01:35 am
Last modified: 30 October, 2021, 01:40 am

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘আমার দোষ, শেষ বলটা কাজে লাগাতে পারিনি’

একেবারে কাছে গিয়েও ৩ রানে হেরে যাওয়ায় ব্যাপারটি হয়তো অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহকেই বেশি পোড়াচ্ছে। তাই ম্যাচের পর নিজের কাঁধেই দোষ চাপালেন তিনি। 
টিবিএস রিপোর্ট
30 October, 2021, 01:35 am
Last modified: 30 October, 2021, 01:40 am
আয়ারল্যান্ড সিরিজের দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

রান তাড়ায় শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১৩ রান। আন্দ্রে রাসেলের ৬ বল থেকে এই রান তোলার গুরুদায়িত্ব পড়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রথম ৫ বল থেকে তোলেন ৯ রান, শেষ বলে প্রয়োজন ৪ রান। শেষ বলে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারের ইয়র্কারে ব্যাটই ছোঁয়াতে পারেননি মাহমুদউল্লাহ। 

চার রান নিয়ে দলকে না জেতাতে পারায় দায় নিজের ওপরই নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ জানান, দোষ তারই, শেষ বলটা তিনি কাজে লাগাতে পারেননি। একেবারে কাছে গিয়েও ৩ রানে হেরে যাওয়ায় ব্যাপারটি হয়তো অধিনায়ক হিসেবে তাকেই বেশি পোড়াচ্ছে। তাই নিজের কাঁধেই দোষ চাপালেন মাহমুদউল্লাহ। 

কী ভাবছিলেন ওই ডেলিভারিটার আগে? এমন প্রশ্নের উত্তরে মাহমুদউল্লাহ বলেন, 'ব্রাভোর বলে যদি লিটনের ছয়টা হয়ে যেত, তাহলে অনেকটা এগিয়ে যেতাম। আমার মনে হয় ওটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল ম্যাচের। লিটন সেট ছিল, দুইজন সেট ব্যাটসম্যান যদি শেষ ওভারে থাকতে পারতাম তাহলে অন্তত দুজনের একজন একটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি কিংবা পজিটিভ কোনও কিছু আসত।'

শেষ বলটা কেমন হবে, বুঝতে পেরেছিলেন মাহমুদউল্লাহ। তার ভাষায়, 'আমি জানতাম যে শেষ বলটা ও ব্লক হোলে করবে। কারণ লেগ সাইডে চারটা ফিল্ডার ছিল। আগের দুটি বলও ভালো ইয়র্কার করেছিল, মানে আমি তুলতে পারিনি।'

'চিন্তা করছিলাম যে ও যদি মিস করে তাহলে একটু জায়গা করে হয়তো মিড-অফের ওপর দিয়ে মারতে পারি বা যদি মিস করে তাহলে কভার, পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়েও মারতে পারি। এটা আমার দোষ, আমি শেষ বলটা কাজে লাগাতে পারিনি।' যোগ করেন মাহমুদউল্লাহ।

শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার লিগে শারজাহতে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নিকোলাস পুরানের ক্যামিও ইনিংস ও ওপেনার রস্টন চেসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৪২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে লিটন দাস ও মাহমুদউল্লাহ দলকে জয়ের পথে রাখলেও শেষ করতে পারেননি। ৫ উইকেটে ১৩৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

Related Topics

টপ নিউজ

মাহমুদউল্লাহ রিয়াদ / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net