Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
পুরান ঝড়ে অল্পতে আটকানো গেল না ক্যারিবীয়দের

খেলা

টিবিএস রিপোর্ট
29 October, 2021, 05:50 pm
Last modified: 29 October, 2021, 05:56 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

পুরান ঝড়ে অল্পতে আটকানো গেল না ক্যারিবীয়দের

শুরুর ব্যাটসম্যানদের হতাশা ভুলিয়ে দিয়ে ঝড়ো ইনিংসে দলের রান বাড়িয়ে নিলেন নিকোলাস পুরান। টুর্নামেন্টে টিকে থাকতে এই রান পাড়ি দেওয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে।  
টিবিএস রিপোর্ট
29 October, 2021, 05:50 pm
Last modified: 29 October, 2021, 05:56 pm

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে লড়াকু বাংলাদেশকে আগেও দেখা গেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের এই বাংলাদেশকে দেখা গেল প্রথমবার। দারুণ বোলিংয়ে শুরু থেকেই ক্যারিবীয় ব্যাটসম্যানদের চাপে রাখা বাংলাদেশ শেষ পর্যন্ত অবশ্য সেই ধারায় থাকতে পারল না। শুরুর ব্যাটসম্যানদের হতাশা ভুলিয়ে দিয়ে দারুণ ব্যাটিংয়ে দলের রান বাড়িয়ে নিলেন নিকোলাস পুরান। 

শারজাহতে টস হেরে আগে ব্যাটিং করতে বাংলাদেশের বোলারদের বিপক্ষে ক্যারিবীয় ব্যাটসম্যানরা ধুঁকতে থাকলেও শেষের দিকে ঝড় তুলে সেটা পুষিয়ে নেন পুরান। এ ছাড়া শুরু থেকেই এক পাশ আগলে রাখা রস্টন চেসও রেখেছেন বড় অবদান। এই দুজনের ব্যাটে ৭ উইকেটে ১৪২ রান তুলেছে উইন্ডিজ। টুর্নামেন্টে টিকে থাকতে এই রান পাড়ি দেওয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে।  

বল হাতে অসাধারণ শুরু হয় বাংলাদেশের। দলীয় ১২ রানে এভিন লুইসকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। নিজের দ্বিতীয় ওভারে ক্রিস গেইলের স্টাম্প উপড়ে দারুণ বোলিং করা শেখ মেহেদি হাসান। দুই ওপেনারই রান তুলতে ধুঁকছিলেন। ৪.২ ওভারে ১৮ রানে ২ উইকেট হারানো ক্যারিবীয়দের বিপদ আর বাড়ান মেহেদি। নিজের তৃতীয় ওভারে শিমরন হেটমেয়ারকে সাজঘর দেখিয়ে দেন ডানহাতি এই অফ স্পিনার। 

এরপর রস্টন চেসের সঙ্গে যোগ দিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন অধিনায়ক কাইরন পোলার্ড। এ দুজন উইকেট পতন সামলালেও রান তুলতে পারছিলেন না। একেবারে ধীর গতিতে এগোচ্ছিল তাদের ইনিংস। ১৩তম ওভারে গিয়ে স্বেচ্ছায় মাঠ ছাড়েন পোলার্ড। উইকেটে যান আন্দ্রে রাসেল। কিন্তু পরের বলেই রান আউট হয়ে থামে তিনি। 

এরপর উইকেটে গিয়ে নিজেদের ইনিংসের চেহারা মুহূর্তেই পাল্টে দেন পুরান। ব্যাট হারে রীতিমতো ঝড় তোলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে মাত্র ২২ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৪০ রানের ক্যামিও ইনিংস খেলেন পুরান। পরের বলে রস্টন চেসের স্টাম্প ভাঙেন শরিফুল। ফেরার আগে ৪৬ বলে ২টি চারে ৩৯ রানের মহাগুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন ক্যারিবীয় এই ওপেনার। 

এ দুজনই মূলত দলের হয়ে রান করেন। শেষের ৫ ওভারে ৫৮ রান তোলে ক্যারিবীয়রা। গেইল ৪, লুইস ৬, হেটমেয়ার ৯, পোলার্ড ১৪* ও রাসেল ০, ডোয়াইন ব্রাভো ১ ও জেসন হোল্ডার ১৫* রান করেন। মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম দুটি উইকেট নেন। উইকেট না পেলেও দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ৪ ওভারে মাত্র ১৭ রান খরচা করেন, ম্যাচে তিনি সবচেয়ে কম রান খরচা করেছেন।    

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net