Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
‘সমালোচনা সহ্য করাও একটা আর্ট’

খেলা

টিবিএস রিপোর্ট
27 October, 2021, 08:50 pm
Last modified: 27 October, 2021, 08:55 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘সমালোচনা সহ্য করাও একটা আর্ট’

ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পর একটি পোস্ট দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। যেখানে দলকে ধৈর্য ধরতে বলেছেন তিনি।
টিবিএস রিপোর্ট
27 October, 2021, 08:50 pm
Last modified: 27 October, 2021, 08:55 pm

শ্রীলঙ্কার বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে যাওযায় বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা শুরু হয়। লিটন দাসের ক্যাচ মিস ও মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার মাত্রা সব ছাড়িয়ে যায়। পরের দিন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের বিভিন্ন দিক নিয়ে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বড় একটি পোস্ট দেন মাশরাফি বিন মুর্তজা। 

যেখানে লিটনের পক্ষে না বললেও মাহমুদউল্লাহর বোলিং পরিবর্তনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ ছাড়া কোচিং স্টাফদের দায়িত্ব নিয়েও পশ্ন তোলে ওয়ানডের সফলতম এই অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়ার পরও একটি পোস্ট দিয়েছেন মাশরাফি। যেখানে দলকে ধৈর্য ধরতে বলেছেন তিনি। তার মতে, সমালোচনা সহ্য করাও একটি শিল্প। 

মাশরাফি লিখেছেন, 'সমালোচনা জীবনের একটা অংশ, এটা সহ্য করাও একটা আর্ট। যে যতো সমালোচনা নিতে পারে, সে ততো ভালো থাকে। ঠিক এই মুহূর্তে তোমাদের সমালোচনা সবাই করবে, এমনকি আমিও। তাতে তোমাদের কিছু যায় আসার কথা নয়। শুধু তোমাদের চিন্তা করা উচিত তোমরা কী করতে চেয়েছিলে, আর তা কেন করতে পারোনি।'

দলকে সাহস যোগানো বার্তায় মাশরাফি আরও লিখেছেন, 'পরের ম্যাচে যেন সেরাটা দিতে পারো, সেই চিন্তা করা শুরু কর। কারণ পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে আর দেশের সবাই আবার নতুন কোনো আশা নিয়ে খেলা দেখতে বসবে। মাঝখান দিয়ে হয়তো কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে।'

মাশরাফির ফেসবুক পোস্ট

দল ও ক্রিকেটারদের ভালোবাসার কারণেই ভক্ত-সমর্থকরা সমালোচনা করেন জানিয়ে মাশরাফি লিখেছেন, 'তোমাদের ভালোবাসে বলেই এতো কথা বলে, পরের ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে দেখবে সবাই আনন্দে পেছনের জিনিস ভুলে যাবে। একমাত্র ইতিবাচক মানুষিকতাই সেরাটা বের করে আনতে পারবে বলে আমার বিশ্বাস।'

সবশেষে মাশরাফি লিখেছেন, 'মাঠে যা কিছুই ঘটুক না কেন, তোমাদের পাশেই আছি। মন প্রাণ দিয়েই থাকব। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ। বাজে দিনকে ভুলে যাওয়াই উত্তম, তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে, তা মনে রাখা আরও উত্তম।গুড লাক বাংলাদেশ ক্রিকেট। আল্লাহ ভরসা।

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net