Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
নগরায়নের কারণে বাড়ছে স্তন ক্যান্সারের ঝুঁকি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2021, 08:55 pm
Last modified: 26 October, 2021, 08:54 pm

Related News

  • স্তন ক্যান্সারের লক্ষ লক্ষ রোগী হয়তো কেমোথেরাপি এড়াতে পারবেন, গবেষণা বলছে
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • ৬০,০০০ টাকার ওষুধ ৪,০০০ টাকায়: দেশীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্যান্সারের ওষুধ সাশ্রয়ী করছে
  • গ্যালেরি টেস্ট: ৫০ ধরনের ক্যান্সার শনাক্তে রক্ত পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল

নগরায়নের কারণে বাড়ছে স্তন ক্যান্সারের ঝুঁকি

“দেশে বর্তমানে প্রায় ১৬ লাখ ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে। এর সঙ্গে প্রতি বছর নতুন করে যোগ হয় দুই লাখ”
টিবিএস রিপোর্ট
26 October, 2021, 08:55 pm
Last modified: 26 October, 2021, 08:54 pm

দ্রুত নগরায়ন, দীর্ঘক্ষণ বসে কাজ করা, সপ্তাহে তিন বারের বেশি ফাস্টফুড খাওয়া, স্থুলতা এবং বেশী মাত্রায় প্রসাধনী সামগ্রী ব্যবহারের কারণে নারীদের মধ্যে বাড়ছে স্তন ক্যান্সার প্রবণতা।

এ সব বিষয়ে সচেতন হলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকংশেই কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার সকালে রাজধানীর বিএমএ ভবনের সভা কক্ষে 'স্তন ক্যান্সারে পেশাগত ঝুঁকি' বিষয়ক একটি সচেতনতামূলক গোলটেবিল বৈঠক হয়। সেখানে এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বাংলাদেশ ক্যান্সার স্ট্যাডি গ্রুপ ও বাংলাদেশ হেলথ রিপোর্টস ফোরাম যৌথভাবে গোলটেবিল বৈঠকটির আয়োজন করেছে।

বৈঠকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম বলেন, "গত ৪০ বছরে সবচেয়ে বেশি নগরায়ন হয়েছে বাংলাদেশে। কর্মজীবীদের মধ্যে প্লাস্টিকের বোতলে পানি পানের প্রবণতা বেশি। তবে একবার ব্যবহৃত প্লাস্টিকের বোতলের মুখে মুখ লাগিয়ে পানি পানের ফলে মুখের লালার সঙ্গে প্লাস্টিকের স্পর্শে 'বিপিএ' নামের এক ধরনের বিষক্রিয় আমাদের শরীরে প্রবেশ করে, এর ফলে নারীদের স্তন ক্যান্সার ঝুকি ৩ শতাংশ বেড়ে যায়।"

তিনি বলেন, দেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের হার ব্যাপক। ৮০ থেকে ৯০ ভাগ ক্যান্সার শনাক্ত হয় চতুর্থ স্তরে গিয়ে।

গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিয়েশন অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মামুনুর রশীদ বলেন, "দেশে ক্যান্সার চিকিৎসার বর্তমান অবস্থার পরিবর্তন দরকার। কারণ দেশে প্রায় ৫০ বছর আগে ক্যান্সারের চিকিৎসা সেবা শুরু হলেও রোগীদের চাহিদা অনুযায়ী সেবার মান ও পরিধি বাড়েনি। দেশে প্রতি ১০ লাখ মানুষের জন্য একটা করে ক্যান্সার কেন্দ্র দরকার। সে হিসেবে ১৬০টি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র প্রয়োজন। অথচ বর্তমানে সচল ও বিকল মিলে আছে মাত্র ২০টি কেন্দ্র। যা চাহিদা অনুযায়ী খুবই কম।"

তিনি আরও বলেন, 'দেশে বর্তমানে প্রায় ১৬ লাখ ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে। এর সঙ্গে প্রতি বছর নতুন করে যোগ হয় দুই লাখ। এই রোগীদের ৭০ শতাংশই চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। ফলে প্রতিবছর ৫ থেকে ১০ হাজার কোটি টাকা জাতীয় রাজস্বের অপচয় হচ্ছে। যেটা জাতীয় স্বাস্থ্য বাজেটের ২৫ থেকে ৫০ শতাংশ।"

বৈঠকে সভাপত্বি করেন হেলথ রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি জান্নাতুল বাকেয়া কেকা, সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি।
 
Related Topics

টপ নিউজ

স্তন ক্যান্সার / ক্যান্সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • স্তন ক্যান্সারের লক্ষ লক্ষ রোগী হয়তো কেমোথেরাপি এড়াতে পারবেন, গবেষণা বলছে
  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • ৬০,০০০ টাকার ওষুধ ৪,০০০ টাকায়: দেশীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্যান্সারের ওষুধ সাশ্রয়ী করছে
  • গ্যালেরি টেস্ট: ৫০ ধরনের ক্যান্সার শনাক্তে রক্ত পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net