Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
পীরগঞ্জে হিন্দুদের ওপর হামলা পূর্বপরিকল্পিত ছিল: র‍্যাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2021, 01:20 pm
Last modified: 23 October, 2021, 02:05 pm

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

পীরগঞ্জে হিন্দুদের ওপর হামলা পূর্বপরিকল্পিত ছিল: র‍্যাব

শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে সৈকত ও রবিউলকে গ্রেপ্তার করে এলিট ফোর্সটি।
টিবিএস রিপোর্ট
23 October, 2021, 01:20 pm
Last modified: 23 October, 2021, 02:05 pm
ছবি র‍্যাবের সৌজন্যে

রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা পূর্বপরিকল্পিত ছিল বলে আজ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতা সৈকত মন্ডল ও সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তারের একদিন পরেই এ কথা জানালো র‍্যাব।  

রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, "স্নাতকের শিক্ষার্থী সৈকত ফেসবুকে নিয়মিত উস্কানিমূলক পোস্ট করতেন। তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত থাকার দাবি করেন। কুমিল্লার ঘটনার পর, তিনি ফেসবুকে আরেকটি পোস্ট করেন, যা সোশ্যাল মিডিয়ায় ৩ হাজার অনুসারীর কাছে পৌঁছে এবং সহিংসতাকে উসকে দেয়। সহযোগী রবিউলকে তিনি মেগাফোনের সাহায্যে উত্তেজক বক্তৃতা প্রদানের মাধ্যমে হামলাকারীদের জড়ো করার নির্দেশ দেন। হামলার পর তিনি আত্মগোপনে চলে যান"।   

তিনি আরও বলেন,  "এদিকে হামলা ও অগ্নিসংযোগের আগে রবিউল মাইকিংয়ের মাধ্যমে গ্রামবাসীকে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যের মাধ্যমে উসকে দেয় এবং হামলায় অংশ নিতে জড়ো হতে বলে। এরপর তিনি তার এক সহযোগীকে মাইকিংয়ের দায়িত্ব দেন এবং হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের নেতৃত্ব দেন। পরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়"।      

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে র‍্যাব কর্মকর্তা উল্লেখ করেছেন।   

শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে সৈকত ও রবিউলকে গ্রেপ্তার করে এলিট ফোর্সটি।

এ হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর মাঝিপাড়া গ্রামের পরিতোষ ফেসবুকে পবিত্র কাবা শরীফের একটি অবমাননাকর ছবি আপলোড করেন বলে অভিযোগ ওঠে, পরে এই পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এর জের ধরে একদল উত্তেজিত জনতা তার গ্রামে আক্রমণ করে এবং অনেকগুলো ঘর পুড়িয়ে দেয়। সে হামলায় ৬০টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।   

ঘটনার দিন ১৩৫টি বাড়ি ভাঙচুর ও ১৮টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। লুট করা হয়েছে গবাদিপশু ও অলংকার; এছাড়াও বাড়িঘরসহ আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।    

হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত অন্তত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে। 

অভিযুক্ত পরিতোষ, যার ফেসবুক পোস্ট থেকে হামলার সূত্রপাত হয়েছিল, তাকেও দিন চারেক আগে পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে।      
 
Related Topics

টপ নিউজ

পীরগঞ্জ / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net