Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
আইসিসির ইভেন্ট মানেই বাংলাদেশের ত্রাতা সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
20 October, 2021, 03:35 am
Last modified: 20 October, 2021, 03:38 am

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

আইসিসির ইভেন্ট মানেই বাংলাদেশের ত্রাতা সাকিব

আবারও যেটা প্রমাণ হয়েছে, তা হলো আইসিসির ইভেন্টে বাংলাদেশের জয় মানেই সেখানে কাণ্ডারি সাকিব। এর আগে আইসিসির ইভেন্টে পাওয়া বাংলাদেশের সর্বশেষ চারটি জয়ের সবকটিতেই ম্যাচসেরা হয়েছেন তিনি।
টিবিএস রিপোর্ট
20 October, 2021, 03:35 am
Last modified: 20 October, 2021, 03:38 am

ঘরের মাঠে সিরিজ, কিন্তু আগের সাকিব আল হাসানের দেখা নেই। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেট ছিল তার বলার মতো পারফরম্যান্স। ব্যাট হাতে শুরু পেয়েও কোনো ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাটে-বলে নিষ্প্রভ থেকে যান বাংলাদেশ অলরাউন্ডার। 

স্পোর্টিং উইকেটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ছন্দে ফিরবেন সাকিব, এমন আশায় ছিলেন ভক্ত-সমর্থকরা। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একাদশে সেভাবে সুযোগই হয়নি তার। সুযোগ পাওয়া ম্যাচেও তেমন কিছু করতে পারেননি। লম্বা সময় ধরে এমন সাকিবকে দেখে অনেকেরই মনেই প্রশ্ন জেগেছিল, 'কোথায় হারালেন সাকিব?'

প্রশ্নটির উত্তর মিলে গেল মঙ্গলবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে এদিন বাঁচা-মরার লড়াইয়ে ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ। জিতলে টিকে থাকবে বিশ্বকাপ স্বপ্ন, না হলে বিদায়। দল যখন খাদের কিনারে, তখনই ত্রাতা হয়ে দেখা দিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ব্যাটে-বলে আলো ছড়িয়ে দলকে এনে দিলেন পরম চাওয়ার এক জয়, জিতলেন ম্যাচসেরার পুরস্কার। 

আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিক হারানো দলকে পথ দেখানোর দায়িত্ব কাঁধে তুলে নেন সাকিব। নাঈম শেখের সঙ্গে গড়েন ৮০ রানের ইনিংস। রান আউট হয়ে ফেরার আগে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ২৯ বলে ৬টি চারে বাংলাদেশ অলরাউন্ডার খেলেন ৪২ রানের ইনিংস। পরে বল হাতে দলের মহা বিপদের সময় সাকিব ৪ ওভারে ২৮ রান খরচায় নেন ৩ উইকেট। স্বভাবতই তার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। 

আর এই পুরস্কার জয়ে আবারও যেটা প্রমাণ হয়েছে, তা হলো আইসিসির ইভেন্টে বাংলাদেশের জয় মানেই সেখানে কাণ্ডারি সাকিব। এর আগে আইসিসির ইভেন্টে পাওয়া বাংলাদেশের সর্বশেষ চারটি জয়ের সবকটিতেই ম্যাচসেরা হয়েছেন সাকিব। সংখ্যাটাকে এবার পাঁচে নিয়ে গেলেন সাদা বলের ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার। 

শুরুটা ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ে ব্যাট হাতে ১১৪ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলেন সাকিব। বল হাতে উইকেট না পেলেও ম্যাচসেরার পুরস্কার উঠেছিল তার ঝুলিতেই। এর পরের তিনটি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। এই বিশ্বকাপে অতিমানবীয় অলরাউন্ডার পারফরম্যান্স করেন তিনি। 

নিজেরে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দেন সাকিব। ৭৫ রান ও ১ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংস ও ২ উইকেট নিয়ে আবারও সাকিব ম্যাচসেরা। আফগানিস্তানের বিপক্ষে আরও দোর্দন্ড প্রতাপে হাজির হন সাকিব। ৫১ রান ও ২৯ রানে ৫ উইকেট নিয়ে তৃতীয় ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গল্প লেখা হলো। বাংলাদেশ জিতলো, ম্যাচেসরা হলেন সাকিব।  

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / টি-টোয়েন্টি বিশ্বকাপ / বিশ্বসেরা অলরাউন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net