Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রানের পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
08 February, 2020, 07:00 pm
Last modified: 08 February, 2020, 07:21 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

রানের পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তানের দুজন ব্যাটসম্যান, হাতে উইকেট আরও ৭টি। এরই মধ্যে পাকিস্তানের লিড দাঁড়িয়ে গেছে ১০৯ রানের।
টিবিএস রিপোর্ট
08 February, 2020, 07:00 pm
Last modified: 08 February, 2020, 07:21 pm
চারে নেমে সেঞ্চুরি তুলে নিয়ে রানের পাহাড় তৈরি করেছেন বাবর আজম। ছবি: আইসিসি

তবে কি এক রাতেই বদলে গেল রাওয়ালপিন্ডির উইকেট! পাকিস্তানের ব্যাটিং দেখলে এমনই মনে হবে। যে উইকেটে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা হাবুডুবু খেয়েছেন, সেই উইকেটেই অবলীলায় রান করে চলছেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তানের দুজন ব্যাটসম্যান, হাতে উইকেট আরও ৭টি। এরই মধ্যে পাকিস্তানের লিড দাঁড়িয়ে গেছে ১০৯ রানের।

বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৩ রানে জবাবে পাকিস্তানের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় দিন শেষে স্কোরকার্ড স্বাগতিকদের জয়গানই গাইছে। ৩ উইকেটে ৩৪২ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ওপেনার শান মাসুদ ১০০ রান করে আউট হলেও ১৪৩ রানে অপরাজিত আছেন দলটির অন্যতম ব্যাটিং ভরসা বাবর আজম। ৬০ রানে অপরাজিত আছেন আসাদ শফিক।

ব্যাটিংয়ে নাজেহাল অবস্থা হলেও বল হাতে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। দলীয় ২ রানেই পাকিস্তানের ওপেনার আবিদ আলীকে ফিরিয়ে দেন আবু জায়েদ রাহি। ডানহাতি এই পেসারের বলে লিটন দাসের হাতে ক্যাচ দেন আবিদ। এমন শুরুর সুবিধা নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। রুবেল-এবাদতরা চেপে ধরতে পারেননি প্রতিপক্ষকে।

শুরুর চাপ মুহূর্তেই জয় করে নেন শান মাসুদ ও অধিনায়ক আজহার আলী। দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন এ দুজন। এ সময় পুরো ওয়ানডে স্টাইলে ব্যাটিং করতে থাকেন তাঁরা। বিশেষ করে শান মাসুদের ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের বোলিং লাইন আপ। ২২.১ ওভারেই পাকিস্তানের স্কোরকার্ডে জমা হয় ৯৩ রান।

দলের দুঃসময়ে আবারও কান্ডারির ভূমিকায় হাজির হন আবু জায়েদ। ৩৪ রান করা পাকিস্তানের অধিনায়ক আজহার আলীকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তিনি। অবশ্য এরপর আবারও পাকিস্তানের ব্যাটিং শো। শান মাসুদের সঙ্গে যোগ দিয়ে দলের স্কোরকার্ডকে সমৃদ্ধ করেতে থাকেন বাবর আজম।

ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি তুলে নেন শান মাসুদ। ছবি: আইসিসি

এই জুটিতে ২০০ ছাড়িয়ে যায় পাকিস্তান। সেঞ্চুরি তুলে নেন শান মাসুদ। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে আর টিকতে পারেননি তিনি। ১৬০ বলে ১১টি চারে ১০০ রান করা শানের স্টাম্প ভেঙে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনে বাংলাদেশের সাফল্য এতোটুকুই। সাবলীল ব্যাটিংয়ে দিনের বাকি অংশ কাটিয়ে দেন বাবর ও আসাদ।

যদিও স্কোরকার্ডের চেহারা অন্যরকম হতে পারতো। ব্যক্তিগত দুই রানেই ক্যাচ তুলেছিলেন দ্বিতীয় দিন শেষে ১৪৩ রানে অপরাজিত থাকা বাবর। কিন্তু তাইজুলের বলে বাবরের তোলা ক্যাচটি নিতে পারেননি এবাদত। যেটার খেসারত সারাদিন ধরে দিতে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের বোলারদের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানরা কতোটা সাবলীল ছিল, সেটা বুঝতে খেলা না দেখে স্কোরকার্ডে চোখ রাখলেও চলছে। ৮২.৫ ওভারে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। এর চেয়ে মাত্র ৫ ওভার বেশি (৮৭.৫ ওভার) ব্যাটিং করে পাকিস্তান তুলেছে ৩৪২ রান। ব্যবধানটা স্পষ্ট। বাংলাদেশের বোলাররা যে কোনো চাপ তৈরি করতে পারেনি, সেটাও বলা বাহুল্য।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২৩৩/১০ (নাজমুল হোসেন ৪৪, মিঠুন ৬৩, লিটন ৩৩; শাহিন ৪/৫৩, আব্বাস ২/১৯, ২/১১)

পাকিস্তান ১ম ইনিংস: ৮৭.৫ ওভারে ৩৪২/৩ (শান মাসুদ ১০০, বাবর ১৪৩*, আসাদ ৬০*; আবু জায়েদ ২/৬৬, তাইজুল ১/১১১)। 

Related Topics

টপ নিউজ

ক্রিকেট / বাংলাদেশ বনাম পাকিস্তান / বাংলাদেশ-পাকিস্তান / টেস্ট ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net