Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
রোনালদোদের রুখে দিল এভারটন

খেলা

টিবিএস ডেস্ক
02 October, 2021, 08:00 pm
Last modified: 02 October, 2021, 08:03 pm

Related News

  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?

রোনালদোদের রুখে দিল এভারটন

বল দখল ও আক্রমণ সাজানোয় ইউনাইটেড অনেক এগিয়ে ছিল। ম্যাচে ৭২ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা।
টিবিএস ডেস্ক
02 October, 2021, 08:00 pm
Last modified: 02 October, 2021, 08:03 pm
কাভানির বদলি হিসেবে মাঠে নামেন রোনালদো। ছবি: রয়টার্স

ঘরের মাঠে ম্যাচ, কিন্তু শুরুতেই সুযোগ হাতছাড়ার মহড়া। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডকে বেশি সময় হতাশায় থাকতে হয়নি। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় রেড ডেভিলরা। আবার সফরকারী এভারটনও দমে থাকার নয়। গোলশোধে মরিয়া হয়ে ওঠা দলটি দারুণ ফুটবল খেলে সমতা টানে। বদলি হিসেবে নেমে তেমন কিছু করতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেডের সর্বশেষ ম্যাচের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোও। 

ওল্ড ট্রাফোর্ড থেকে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে এভারটন। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইউনাইটেডের হয়ে গোল করেন অঁতনি মার্সিয়াল। এভারটনের হয়ে সমতাসূচক গোলটি করেন অ্যান্ড্রোস টাউনসেন্ড। 

বল দখল ও আক্রমণ সাজানোয় ইউনাইটেড অনেক এগিয়ে ছিল। ম্যাচে ৭২ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে তারা। ঘরের মাঠের দলটি গোলমুখে ১৩টি শট নেয়, কিন্তু এর মধ্যে মাত্র ৩টি লক্ষ্যে ছিল। এভারটনের নেওয়া ১২টি শটের ২টি ছিল লক্ষ্যে।

এক ম্যাচ কম খেলা লিভারপুলকে পেছনে ফেলার সুযোগ ছিল ইউনাইটেডের। কিন্তু ড্রয়ের কারণে সেটা হলো না। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল। ৭ ম্যাচে ৪টি জয়, ২টি ড্র ও একটি হারে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইউনাটেড। 

রোনালদোদের রুখে দেওয়া এভারটন ৭ ম্যাচে ৪টি জয়, ২টি ড্র ও একটি হারে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী চেলসি ১৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে।   

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর ৪৩তম মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ম্যাসন গ্রিনউডের পাস ডি-বক্সের সামনে খুঁজে পায় ব্রুনো ফার্নান্দেসকে। বক্সের মধ্যে তার বাড়ানো বলে বাঁ দিক থেকে ছুটে গিয়ে জোরালো শটে গোল করেন মার্সিয়াল। পাল্টা আক্রমণে ৬৫তম মিনিটে সমতায় ফেরে এভারটন। সতীর্থের পাসে ডি-বক্সে বুলেট গতির শটে ইউনাইটেডের জালে বল জড়ান ইংলিশ মিডফিল্ডার টাউনসেন্ড। 

Related Topics

টপ নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড / ক্রিশ্চিয়ানো রোনালদো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net