Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মুহিবুল্লাহর হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 October, 2021, 11:30 am
Last modified: 02 October, 2021, 12:13 pm

Related News

  • এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে: পররাষ্ট্রমন্ত্রী
  • ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের তথ্য আজগুবি: পররাষ্ট্রমন্ত্রী
  • আমেরিকা প্রতি ঘণ্টার মজুরি বাড়ালে আমরা সে পথ অবলম্বন করব: মোমেন
  • মোমেনের সঙ্গে ভোট করবেন না মিসবাহ
  • নির্বাচনে কাউকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

মুহিবুল্লাহর হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী  

তিনি আরও বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সেজন্যে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে।
টিবিএস রিপোর্ট
02 October, 2021, 11:30 am
Last modified: 02 October, 2021, 12:13 pm
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন; ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সেজন্যে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে।

গণমাধ্যমকে তিনি আরও বলেন, মুহিবুল্লাহ হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হবে।  

গত বুধবার রাত পৌনে ৯টার দিকে নিজ অফিসে উপস্থিত অন্য রোহিঙ্গাদের সামনেই চিহ্নিত অস্ত্রধারীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে।

অজ্ঞাতনামা ১৫-২০ জন দুর্বৃত্তের কথা উল্লেখ করে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মামলা দায়ের করেন তার ছোট ভাই হাবিবুল্লাহ। তাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সেলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।

মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা।

৪৮ বছর বয়সী মুহিবুল্লাহ ছিলেন 'রোহিঙ্গাদের কণ্ঠস্বর' নামে পরিচিত আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের চেয়ারম্যান।

বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে অংশ নিয়ে সুনাম কুড়িয়েছিলেন মুহিবুল্লাহ। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তিনি দেখা করেন। ট্রাম্পের কাছে তুলে ধরেন মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা ও নিপীড়নের কথা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডে ব্যথিত। রোহিঙ্গাদের অধিকার আদায়ের লড়াইয়ে একজন সাহসী ও নির্ভীক নেতা হিসেবে মুহিবুল্লাহর প্রশংসাও করেন তিনি।   
 

 

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ / পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে: পররাষ্ট্রমন্ত্রী
  • ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাটের তথ্য আজগুবি: পররাষ্ট্রমন্ত্রী
  • আমেরিকা প্রতি ঘণ্টার মজুরি বাড়ালে আমরা সে পথ অবলম্বন করব: মোমেন
  • মোমেনের সঙ্গে ভোট করবেন না মিসবাহ
  • নির্বাচনে কাউকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net