Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রোনালদোর গোলে ম্যান ইউর রোমাঞ্চকর জয়, বার্সা-চেলসির হার

খেলা

টিবিএস ডেস্ক
30 September, 2021, 03:30 am
Last modified: 30 September, 2021, 03:59 am

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক

রোনালদোর গোলে ম্যান ইউর রোমাঞ্চকর জয়, বার্সা-চেলসির হার

কিছুক্ষণ পরই ড্রয়ের হতাশা জেঁকে ধরবে ম্যানচেস্টার ইউনাইটেডকে, এমন সময়ে আলোক বর্তিকা হাতে ছুটে এলেন চিরচেনা, অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো রোনালদো।
টিবিএস ডেস্ক
30 September, 2021, 03:30 am
Last modified: 30 September, 2021, 03:59 am
ওটা যেন জার্সি নয়, উড়ছে ম্যান ইউর বিজয় কেতন। যে বিজয়ের নায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

আগের ম্যাচের হারে পথ কঠিন হয়ে উঠেছিল। সেই কঠিন পথে হাঁটতে গিয়ে পা হড়কানোর উপক্রম। শেষ বাঁশি বাজার বাকি মাত্র কয়েক মুহূর্ত, তখনও স্কোরলাইন সমতায়। কিছুক্ষণ পরই ড্রয়ের হতাশা জেঁকে ধরবে ম্যানচেস্টার ইউনাইটেডকে, এমন সময়ে আলোক বর্তিকা হাতে ছুটে এলেন চিরচেনা আর অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো রোনালদোই। শেষ মুহূর্তে ভিয়ারিয়ালের জালে বল পাঠিয়ে ম্যান ইউকে দারুণ এক জয় উপহার দিলেন পর্তুগিজ তারকা। 

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 'এফ' গ্রুপের ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ম্যান ইউ। পাচো আলকাসেরের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। এর সাত মিনিট পর গোল করে রেড ডেভিলদের সমতায় ফেরান আলেক্স তেলেস। আর যোগ করা সময়ে জালের ঠিকানা খুঁজে নিয়ে ম্যান ইউকে উল্লাসে ভাসান রোনালদো। 

দ্বিতীয় দফায় ম্যান ইউতে ফেরা পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার পাঁচ ম্যাচে ৫ গোল করলেন। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোল সংখ্যা বেড়ে হলো ১৩৬টি। 

হতাশা সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির। 'এইচ' গ্রুপের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ইংলিশ ক্লাবটি। আরও বড় হতাশায় ডুবেছে বার্সেলোনা। 'ই' গ্রুপের ম্যাচে ঘরের মাঠে বার্সাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকা। আগের ম্যাচেও হেরেছিল কাতালানরা, টানা দুই হারে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে গেছে লিওনেল মেসির সাবেক ক্লাবটি। 

বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। 'ই' গ্রুপের ম্যাচে ঘরের মাঠে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে ডাইনামো কিয়েভকে ৫-০ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে ম্যান ইউকে হারিয়ে দেওয়া ইয়াং বয়েজ আতালান্তার বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে। মালমোকে ৪-০ গোলে হারিয়েছে জেনিত। উলফসবার্গ-সেভিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

কাগজে-কলমে ম্যান ইউর চেয়ে অনেক পিছিয়ে থাকলেও মাঠে সেটা ভুলে গিয়েছিল ভিয়ারিয়াল। দুরন্ত ফুটবল খেলেছে ক্লাবটি। কিন্তু শেষের দিকের কয়েকটি ভুল পাসের খেসারত ম্যাচ হেরে দিতে হলো তাদের। ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ম্যান ইউর রক্ষণভাগকে কাঁপিয়ে দেয় তারা। কিন্তু সুযোগ হাতছাড়ার মহড়ায় ম্যান ইউর বিপক্ষে জয়ের হাসি হাসা হয়নি তাদের। 

বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিল রেড ডেভিলরা। ৫৬ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখেন রোনালদো-ব্রুনো ফার্নান্দেসরা। ঘরের মাঠের দলটি গোলমুখে শট নেয় ১৪টি, এমর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। দারুণ ফুটবল খেলা ভিয়ারিয়াল বেশি আক্রমণ সাজিয়েছে। গোলমুখে তারা ১৫টি শট নেয়, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। 

৫৩তম মিনিটে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন আলকাসের। বাঁ দিক থেকে ডানজুমার গোলমুখে বাড়ানো ক্রসে আলতো টোকায় বল জালে পাঠান আলকাসের। সাত মিনিট পর সমতায় ফেরে স্বাগতিকরা। ডান দিক থেকে ফার্নান্দেসের ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে গোল করেন তেলেস। আর যোগ সময়ে (৯০+৫) ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করে ম্যান ইউর জয় নিশ্চিত করেন রোনালদো। 

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / ম্যানচেস্টার ইউনাইটেড / চ্যাম্পিয়নস লিগ / ভিয়ারিয়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net