Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ইউএনও’র জন্মনিবন্ধনে ভুল, তাই স্থগিত জন্মনিবন্ধনের সব কার্যক্রম

অফবিট

নোয়াখালী প্রতিনিধি
27 September, 2021, 03:15 pm
Last modified: 27 September, 2021, 05:03 pm

Related News

  • অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • ইসিতে ইউএনও’র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান

ইউএনও’র জন্মনিবন্ধনে ভুল, তাই স্থগিত জন্মনিবন্ধনের সব কার্যক্রম

'আমার নিজের জন্ম নিবন্ধন সনদে ভুল রয়েছে। আমারটা সংশোধন হলে তারপর থেকে জন্মনিবন্ধন সংশোধনের ফরমগুলো জমা নেওয়া হবে,' বলেন নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার।
নোয়াখালী প্রতিনিধি
27 September, 2021, 03:15 pm
Last modified: 27 September, 2021, 05:03 pm
এই সেই নোটিশ। ছবি: টিবিএস

'উপজেলা নির্বাহী অফিসারের নিজ জন্ম নিবন্ধনে সমস্যা থাকার কারণে জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে। উক্ত সমস্যা সমাধান হলে পুনঃরায় কার্যক্রম শুরু করা হবে। আদেশক্রমে- কর্তৃপক্ষ।' 

এমন একটি নোটিশ দেখা গেছে নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। এই নোটিশের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিজেই স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার।

আজ (সোমবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জন্মনিবন্ধন সংশোধনী কক্ষের সামনে গিয়ে এমন নোটিশ দেখতে পান বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাইরের লোকজনের জন্ম নিবন্ধন সংক্রান্ত ভুলগুলো সংশোধন ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে যে ফরমটি দেওয়া হয়, তাতে উপজেলা কার্যালয় থেকে একটি স্বাক্ষরের প্রয়োজন হয়। সপ্তাহে প্রতি সোমবার উপজেলা কার্যালয় থেকে এ কাজ করা হয়।

কিন্তু সোমবার সকাল থেকে নিবন্ধনে নামসহ বিভিন্ন তথ্যের ভুল সংশোধনের জন্য একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিবন্ধন সংশোধনী কক্ষের সামনে একটি নোটিশ দেখতে পান। এ বিষয়ে অফিসে থাকা লোকজনের কাছে জানতে চাইলে তারা নোটিশে সব লেখা আছে বলে জানান; এর বাইরে আর কোনো কথা বলতে রাজি হননি তারা।

এ পরিস্থিতিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিবন্ধন সংশোধন আগ্রহী অনেকেই আবেদন নিয়ে ফিরে গেছেন। এমন ঘটনাকে হয়রানি বলেও অভিযোগ করছেন অনেকে।

কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নাজিম উদ্দিন জানান, তার ছেলের জন্ম নিবন্ধন সনদে নামের বানান ভুল থাকার কারণে সোমবার সকালে তিনি নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। পরে সেখান থেকে একটি ফরম নিয়ে স্বাক্ষর আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। কিন্তু সেখানে গিয়ে ফরমটি জমা দিতে চাইলে দায়িত্বপ্রাপ্ত একজন জানান, কক্ষের বাইরে নোটিশ দেওয়া আছে। নোটিশ পড়ে তিনি জানতে পারেন, উপজেলা নির্বাহী অফিসারের জন্মনিবন্ধনে ভুল থাকায় সকল কার্যক্রম স্থগিত আছে।

তিনি অভিযোগ করেন, একজন কর্মকর্তার ব্যক্তিগত সমস্যার কারণে শত শত লোকের নিবন্ধনে সংশোধন কার্যক্রম কেন বন্ধ থাকবে? বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তিনি।

একই ইউনিয়নের রাশেদ জানান, নিজের ছেলের জন্ম নিবন্ধন সনদে বাবার নাম ভুল আসার কারণে তিনি দুপুরে তা সংশোধন করতে যান। ওই সময় নোটিশটি দেখে তিনি-সহ প্রায় ২০-২২ জন ফরমে স্বাক্ষর ছাড়া ফিরে আসেন। কবে আসতে হবে জানতে চাইলে অফিসের একজন কর্মকর্তা তাকে আগামী ২০ অক্টোবরের পরে যোগাযোগ করতে বলেন।

এ বিষয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, 'আমার নিজের জন্ম নিবন্ধন সনদে ভুল রয়েছে। আমারটা সংশোধন হলে তারপর থেকে জন্মনিবন্ধন সংশোধনের ফরমগুলো জমা নেওয়া হবে।'

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, বিষয়টি তিনি জানেন না। তবে এ সম্পর্কে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

জন্মনিবন্ধন / উপজেলা নির্বাহী কর্মকর্তা / ইউএনও / নোয়াখালী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • ইসিতে ইউএনও’র বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net