Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
বিসিবি নির্বাচনে ২৩ পরিচালক পদে লড়বেন যে ৩২ প্রার্থী

খেলা

টিবিএস রিপোর্ট
25 September, 2021, 08:20 pm
Last modified: 25 September, 2021, 08:25 pm

Related News

  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 

বিসিবি নির্বাচনে ২৩ পরিচালক পদে লড়বেন যে ৩২ প্রার্থী

২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক থাকবেন। এই দুটি পদে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি মনোনীত হবেন। এ দুজনই বর্তমানে বিসিবির পরিচালক। 
টিবিএস রিপোর্ট
25 September, 2021, 08:20 pm
Last modified: 25 September, 2021, 08:25 pm

যতোই সময় এগিয়ে আসছে, ততোই জমে উঠছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে ২৩টি পরিচালক পদে লড়বেন ৩২ জন কাউন্সিলর। ক্লাব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লড়াই হওয়ার সম্ভাবনা। বিসিবির ১২ জন পরিচালক নির্বাচিত হন ক্লাব ক্যাটাগরি থেকে। এই ১২টি পদে লড়বেন ১৭ জন কাউন্সিলর। 

বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ জনের। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, পরিচালক ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। 

এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক থাকবেন। এই দুটি পদে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি মনোনীত হবেন। এ দুজনই বর্তমানে বিসিবির পরিচালক। 

মনোনয়নপত্র বিতরণের তারিখ ছিল ২৪ ও ২৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর। বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর। কারও মনোনয়নপত্র বাতিল হলে সেটার আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। নির্বাচনের পরের দিন ৭ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

২৩ পরিচালক পদে ১৭১ জন কাউন্সিলর তিন ক্যাটাগরিতে ভোট দেবেন। প্রথম ক্যাটাগরি আঞ্চলিক জেলা ও ক্রীড়া সংস্থা, কাউন্সিলর আছেন ৭১ জন। দ্বিতীয় ক্যাটাগরি ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি, এখানে কাউন্সিলর সংখ্যা ৫৭ জন। তৃতীয় ক্যাটাগরি থেকে কাউন্সিলর ৪৩ জন।

ক্যাটাগরি-১ এর ১০ পরিচালক পদের জন্য লড়বেন ১৫ জন। ঢাকা বিভাগের দুটি পদের জন্য লড়াই হবে চার জনের মধ্যে। তারা হলেন, তানভীর আহমেদ টিটু, নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও মো: খালিদ হোসেন। সিলেট বিভাগ থেকে একটি পদের জন্য নির্বাচন শফিউল আলম চৌধুরী নাদেল। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

চট্টগ্রাম বিভাগ থেকে দুটি পরিচালক পদে প্রার্থী দুজন। তারা হলেন, আকরাম খান, আ,জ,ম. নাছির উদ্দিন। খুলনা বিভাগের দুটি পদে আছেন, শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ। বরিশাল থেকে একটি পদে আলমগীর হোসেন আলো। এদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। প্রথমবার তিনি পরিচালক পদে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরী। তিনি বর্তমানে বিসিবি পরিচালক। রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে একটি পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন শুধু আনোয়ারুল ইসলাম।

তিন নম্বর ক্যাটাগরির একটি পরিচালক পদে লড়াইয়ের আভাস মিলচে। মনোনয়পত্র কিনেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সাবেক ন্যাশনাল ম্যানেজার ও বিকেএসপির বর্তমান ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। বিকেএসপির কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন তিনি। এই পদে তার প্রতিদ্বন্দ্বী জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান পরিচালক খালেদ মাহমুদ সুজন।

ক্যাটাগরি-১ (জেলা  ও বিভাগ ১০ পদের জন্য লড়বেন ১৫ জন):  তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা), নাঈমুর রহমান দূর্জয় (মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা), সৈয়দ আশফাকুল ইসলাম (কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা),  খালিদ হোসেন (মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা),  আকরাম খান (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা), আ, জ, ম, নাছির উদ্দিন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা), শেখ সোহেল (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা), কাজী ইনাম আহমেদ (যশোর জেলা ক্রীড়া সংস্থা),  আলমগীর খান আলো (বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা), খালেদ মাসুদ পাইলট (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা), সাইফুল আলম স্বপন চৌধুরী (পাবনা জেলা ক্রীড়া সংস্থা), আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা)।

ক্যাটাগরি ২ (ক্লাব, ১২ পদের জন্য লড়বেন ১৭ কাউন্সিলর): নাজমুল হাসান পাপন (আবাহনী লিমিটেড), গাজী গোলাম মর্তুজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব),  মাহবুব উল আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ওবায়েদ রশিদ নিজাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), সালাহ উদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ ক্লাব), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং ক্লাব), ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), ইফতেখার রহমান (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), মনজুর কাদের (ঢাকা এসেটস), মোহাম্মদ আব্দুর রহমান (মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব), শওকত আজিজ রাসেল (আম্বার স্পোর্টিং ক্লাব), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি) ও মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট একাডেমি)। 

ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান, ১ পদের জন্য লড়বেন দুইজন): খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদীন ফাহিম।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / বিসিবি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net