Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই সভাপতির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2021, 12:45 pm
Last modified: 22 September, 2021, 12:59 pm

Related News

  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • জাতিসংঘ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
  • প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই সভাপতির

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনের সাইড লাইনে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এই বৈঠকের আয়োজন করা হয়।
টিবিএস রিপোর্ট
22 September, 2021, 12:45 pm
Last modified: 22 September, 2021, 12:59 pm
এফবিসিসিআই সভাপতি মো: জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। 'বাংলাদেশ ফরওয়ার্ড: দ্য নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ' শীর্ষক ভার্চুয়াল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনের সাইড লাইনে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এই বৈঠকের আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু ও অন্যতম উন্নয়ন অংশীদার। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।"

বর্তমানে গ্যাস, খনিজ, ব্যাংকিং ও বীমা, বিদ্যুৎ, বস্ত্র ও বাণিজ্যখাতে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ রয়েছে বলে জানান এফবিসিসিআই সভাপতি।

এছাড়াও, উৎপাদনমুখী শিল্প, তথ্য প্রযুক্তি পণ্য ও সেবাখাতে দেশটির উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে ভালো সম্ভাবনা রয়েছে। সমুদ্র অর্থনীতি খাতে বিনিয়োগও মার্কিন ব্যবসায়ীদের জন্য একটি লাভজনক ক্ষেত্র হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, "বিদেশী বিনিয়োগকারীদের ব্যবসায়িক উদ্যোগকে সহজ ও লাভজনক করতে, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি প্রাপ্যতা সহজলভ্য করাসহ সামগ্রিকভাবে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান উন্নত করতে সরকার বিশেষ নজর দিয়েছে।"

কারখানা স্থাপনে জমির সহজলভ্যতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দেশ ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ এগিয়ে চলছে বলে জানান এফবিসিসিআই সভাপতি।

দেশের শক্তিশালী অর্থনৈতিক সূচকগুলোর কথা উল্লেখ করে সভাপতি বলেন, "বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। পরিবেশবান্ধব সবুজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিল্পদ্যোক্তারা টেকসই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত।"

বিশ্বের শীর্ষ ১০টি সবুজ তৈরি পোশাক কারখানার মধ্যে সাতটিই বাংলাদেশের বলে উল্লেখ করেন তিনি। জ্বালানি, এসএমইএ, প্রযুক্তিগত দক্ষতা/টিভিইটি প্রোগ্রাম এবং কারিগরি জ্ঞান স্থানান্তরের মাধ্যমে যৌথ সহযোগিতার ক্ষেত্র আরো দৃঢ় করার আহ্বান জানান মো. জসিম উদ্দিন।

দেশের শীর্ষ বাণিজ্য সংঠন হিসেবে এফবিসিসিআই'র পক্ষ থেকে ব্যবসায়িক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালু এবং উভয় দেশের উদ্যোক্তাদের মধ্যে বৈঠক এবং বাণিজ্য মেলা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনাব সজীব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, জনাব এম শহীদুল ইসলাম, যুক্তরাষ্ট্রে নিয়ুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সিনিয়র সহ -সভাপতি, এফবিসিসি‌আই, জনাব সালাহউদ্দিন আলমগীর, সহ –সভাপতি, এফবিসিসিআই, জনাব মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি, সাবেক সভাপতি, এফবিসিসিআই, জনাব জে আর প্রায়র, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড বোর্ড চেয়ারম্যান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ডেভেলপমেন্ট, মিসেস নিশা বিসওয়াল, প্রেসিডেন্ট, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-সাউথ এশিয়া, ইউএস চেম্বার অব কমার্স, জনাব ফারুক হাসান, সভাপতি, বিজিএমইএ, জনাব রিজওয়ান রহমান, সভাপতি, ডিসিসিআই, নিহাদ কবীর, সভাপতি, এমসিসিআই।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফর করছে।

Related Topics

টপ নিউজ

এফবিসিসিআই / জাতিসংঘের ৭৬তম অধিবেশন / জাতিসংঘ অধিবেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানাল এফবিসিসিআই
  • ‘আমলা দিয়ে কেন দেশ চালান’: প্রাক-বাজেট সভায় অর্থমন্ত্রীর মাঝপথে প্রস্থানে ব্যবসায়ীদের ক্ষোভ
  • জাতিসংঘ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
  • প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net