Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ডও

খেলা

টিবিএস ডেস্ক
20 September, 2021, 11:15 pm
Last modified: 20 September, 2021, 11:39 pm

Related News

  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান

নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ডও

আবারও অস্থিরতায় পড়ে গেছে পাকিস্তানের ক্রিকেট। পাকিস্তানে যাওয়ার পর সফর বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। এবার পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ডও।
টিবিএস ডেস্ক
20 September, 2021, 11:15 pm
Last modified: 20 September, 2021, 11:39 pm

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর ঘরের মাঠেই দীর্ঘদিন নির্বাসিত ছিল পাকিস্তান ক্রিকেট দল। লম্বা বিরতির পর ধীরে ধীরে ঘরের মাঠে খেলতে শুরু করেছিল পাকিস্তান। কিন্তু সেই নিরাপত্তা ইস্যুতেই আবার অস্থিরতায় পড়ে গেছে পাকিস্তানের ক্রিকেট। 

পাকিস্তানে যাওয়ার পর সফর বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। এবার পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ডও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের মাটিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও এই সফরটি করছে না ইংলিশরা।

নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের পর ইংল্যান্ডের সফর করা নিয়ে শঙ্কা জেগেছিল। ধারণা করা হয়েছিল সফরটি করবে না ইংল্যান্ড। অবশেষে শঙ্কাই সত্যি হলো। সোমবার এক বিবৃতিতে পাকিস্তান সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিশ্বকাপের পস্তুতির অংশ হিসেবে পাকিস্তান সফরে আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ইংল্যান্ডের। অক্টোবরে পাকিস্তান যাওয়ার কথা ছিল ইংল্যান্ড নারী দলেরও। ১৭, ১৯ ও ২১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল ইংলিশ জাতীয় নারী দলের। এই সফরটিও বাতিল ঘোষণা করেছে ইসিবি।

ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা নিশ্চিত করতে পারি যে অনিচ্ছাসত্ত্বেও অক্টোবরে পাকিস্তান সফর থেকে দুটি দলকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সবার আগে আমাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের মানসিক ও শারীরিক সুস্থতা। এই সফর হলে অনেক দিন ধরেই কোভিড পরিস্থিতিতে থাকা দলকে আরও চাপে ফেলা হবে।'

"We can confirm that the Board has reluctantly decided to withdraw both teams from the October trip."

?? #PAKvENG ???????

— England Cricket (@englandcricket) September 20, 2021

এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে ইসিবি। বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা বুঝতে পারছি, এই সিদ্ধান্ত পিসিবিকে খুব হতাশ করবে। দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। গত দুটি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটকে তারা অনেক সাহায্য করেছে, যেটাকে বন্ধুত্ব বলা যায়। পাকিস্তান ক্রিকেটে এর যে প্রভাব পড়বে, সে জন্য আমরা সত্যি দুঃখিত।'

এই সফরটি বাতিল করলেও আইসিসির সফরসূচি অনুযায়ী ২০২২ সালে ইংল্যান্ড পুরুষ দলের সফরের ব্যাপারে পাকিস্তান ক্রিকেটের কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছে ইসিবি। বিবৃতিতে এই বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, '২০২২ সালে ছেলেদের ভবিষ্যৎ সফরসূচি নিয়ে পাকিস্তান ক্রিকেটের প্রতি ইসিবি দীর্ঘদিন ধরেই প্রতিশ্রুতিবদ্ধ।'

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট দল / ইংল্যান্ড ক্রিকেট দল / সফর বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ট্রাম্প আলোচনা বাতিল করায় ফিকে হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির আশা
  • ট্রাম্পের সঙ্গে বৈঠক বাতিল, দাভোস সম্মেলনে যোগ দিচ্ছেন না জেলেনস্কি
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net