Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নেই যাত্রী, ট্যাক্সির ছাদে তাই সবজির বাগান!

অফবিট

টিবিএস ডেস্ক
19 September, 2021, 05:20 pm
Last modified: 19 September, 2021, 05:28 pm

Related News

  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার
  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে
  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান

নেই যাত্রী, ট্যাক্সির ছাদে তাই সবজির বাগান!

অলসভাবে পড়ে থাকা ট্যাক্সিগুলোর ছাদে বাঁশের কাঠামো তৈরি করে তাতে প্লাস্টিকের তৈরি আবর্জনা নেওয়ার ছোট ব্যাগ বসিয়ে ক্ষুদ্রকায় বাগান বানাচ্ছেন থাইল্যান্ডের দুটি ট্যাক্সি সমবায়ের শ্রমিকেরা।
টিবিএস ডেস্ক
19 September, 2021, 05:20 pm
Last modified: 19 September, 2021, 05:28 pm

করোনাভাইরাস সংকটকালে থাইল্যান্ডের যাত্রীবিহীন ট্যাক্সির ছাদগুলোকে সবজির ছোট বাগান হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে 'ছাদ বাগান' ধারণাটিকে নতুন অর্থ দিচ্ছে অলসভাবে পড়ে থাকা ট্যাক্সিগুলো।

সম্প্রতি দেশটির দুটি ট্যাক্সি সমবায়ের শ্রমিকরা ট্যাক্সির ছাদে বাগান তৈরির এ উদ্যোগ নেন। বাঁশের কাঠামো তৈরি করে তাতে প্লাস্টিকের তৈরি আবর্জনা নেওয়ার ছোট ব্যাগ বসিয়ে ক্ষুদ্রকায় বাগান বানাচ্ছেন তারা। প্লাস্টিকের ব্যাগের ওপর মাটি বসিয়ে সেখানে টমেটো, শসা এবং স্ট্রিং বিন্স-সহ বিভিন্ন ফসল রোপণ করা হচ্ছে।

সবজির এ বাগান দেখতে একটি চোখ ধাঁধানো আর্ট ইন্সটলেশনের মতো মনে হয়। তাছাড়া, করোনাভাইরাসের ফলে দেওয়া লকডাউনের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ট্যাক্সিচালক ও অপারেটরদের দুর্দশার দিকে দৃষ্টি আকর্ষণ করাও ছিল এ প্রকল্পের একটি উদ্দেশ্য।

৫৪ বছর বয়সী এক্সিকিউটিভ থাপাকর্ন আসওয়ালার্টকুলের মতে, দ্য রচাপ্রুক অ্যান্ড বোভর্ন ট্যাক্সি সমবায়ের প্রায় ৫০০টি গাড়ি রয়েছে ব্যাংককের রাস্তায়। এছাড়াও, শহরের অনেক জায়গায় তাদের ২ হাজার ৫০০টি গাড়ি যাত্রীবিহীনভাবে বসে আছে।

কিছুদিন আগেও দেশটির রাজধানীর রাস্তাগুলো বেশ ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে। এছাড়াও, যাত্রীরা কম ভাড়া দাবি করায় আয় কমে যায় চালকদের। থাপাকর্ন জানান, যানবাহনের চার্জ অর্ধেক কমিয়ে এনে ৩০০ বাত (৯.০৯ ডলার) করার পরেও যানবাহনের জন্য দৈনিক অর্থ প্রদানের সামর্থ্য নেই অনেকেরই। ফলে দীর্ঘ এ সারিতে গাড়ি রেখে চলে গেছেন চালকেরা।

তিনি বলেন, গত বছর যখন মহামারি প্রথম আঘাত হানে, তখন কিছু চালক সে পরিস্থিতি দেখে ভীতসন্ত্রস্ত হয়ে তাদের ট্যাক্সিগুলো রেখেই গ্রামাঞ্চলে নিজেদের বাড়িতে ফিরে যান। এরপর করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে আরও কিছু চালক তাদের গাড়ি ফেরত দিয়ে দেন।

থাপকর্ন আরও বলেন, 'কেউ কেউ তাদের গাড়িগুলো গ্যাস স্টেশনের মতো জায়গায় রেখে যান এবং সে গাড়িগুলো তুলে নেওয়ার জন্য পরবর্তীকালে আমাদের ডাক পড়ে।'

এই বছর ভাইরাসের নতুন রূপের সম্মুখীন হয়ে হাজারও চালক তাদের গাড়ি ফেরত দিয়ে দেওয়ায় সমবায়গুলো উপার্জন থেকে 'সম্পূর্ণভাবে ছিটকে' পড়ে, উল্লেখ করেন তিনি।

আগস্টের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে করোনা শনাক্ত বেড়ে ২৩,৪০০-এ পৌঁছায়। তবে সাম্প্রতিক দিনগুলোতে দেশটিতে নতুন সংক্রমণের সংখ্যা রয়েছে ১৫ হাজারের নিচে। সরকার আশা করছে, দেশটি করোনার আক্রমণ থেকে বেরিয়ে আসছে।

থাইল্যান্ডের মোট করোনা শনাক্তের ৯৭ শতাংশ এবং মোট মৃত্যুর ৯৯ শতাংশেরও বেশি ঘটে এ সময়েই। এ পর্যন্ত দেশটি করোনা শনাক্ত হয়েছে ১.৪ মিলিয়নের শরীরে; অন্যদিকে, এ ভাইরাসে ১৪ হাজারেরও বেশি জনের মৃত্যু ঘটেছে।

এ পরিস্থিতি ট্যাক্সি কোম্পানিগুলিকে আর্থিক বিপদের প্রান্তে নিয়ে গিয়েছে। বহর কেনার জন্য লোন পরিশোধে হিমশিম খাচ্ছে তারা। থাপাকর্ন বলেন, দ্য রচাপ্রুক অ্যান্ড বোভর্ন সমবায়ের প্রায় ২ বিলিয়ন বাত (৬০.৮ মিলিয়ন ডলার) ঋণ আছে। সরকার এখন পর্যন্ত তাদেরকে সরাসরি কোনো আর্থিক সহায়তা দেয়নি।

বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, 'যদি শিগগিরই আমাদের সাহায্য না করা হয়, তাহলে আমরা আরও বড় সমস্যায় পড়ব।'

এদিকে, যেসব সমবায় কর্মচারীর বেতন কাটতে বলা হয়েছিল, তারাই এখন নতুনভাবে তৈরি এসব বাগানের পরিচর্যা করছেন।

থাপাকর্ন বলেন, 'সবজি বাগানগুলো প্রতিবাদের মাধ্যম এবং এই কঠিন সময়ে আমার কর্মীদের খাওয়ানোর উপায়- উভয় ভূমিকাই পালন করছে।'

'বহু বছরের রাজনৈতিক অস্থিরতা এবং ২০১১ সালের ভয়াবহ বন্যা হওয়ার পরেও থাইল্যান্ডের ব্যবসা কখনো এত খারাপ অবস্থায় ছিল না, যতটা এখন,' যোগ করেন তিনি।


  • সূত্র: এপি

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ / ফিচার

ট্যাক্সি / ট্যাক্সির ছাদে বাগান / ছাদ বাগান / থাইল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার
  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে
  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net