Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বর্জ্য থেকে জৈব সার উৎপাদিত হচ্ছে ফেনীতে

বাংলাদেশ

আরিফ আজম, ফেনী
19 September, 2021, 10:45 am
Last modified: 19 September, 2021, 10:51 am

Related News

  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩
  • ফেনীতে ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২
  • ফেনীতে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের র‌্যালিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৭

বর্জ্য থেকে জৈব সার উৎপাদিত হচ্ছে ফেনীতে

উৎপাদিত এসব সার প্রতি কেজি বিক্রি হবে ৪৫ টাকা মূল্যে। আগামী তিন বছর পর এ খাত থেকে পৌরসভাও আয় করতে পারবে।
আরিফ আজম, ফেনী
19 September, 2021, 10:45 am
Last modified: 19 September, 2021, 10:51 am
ছবি-মুমিত এম/টিবিএস

ফেনী শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য ভাগাড়ে না রেখে সেখান থেকে সার উৎপাদন শুরু করেছে সেবক এগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

উৎপাদিত এসব সার প্রতি কেজি বিক্রি হবে ৪৫ টাকা মূল্যে। ফলে একদিকে যেমন শহরে আবর্জনার উৎকট দুর্গন্ধ থেকে রেহাই পাবেন নাগরিকরা অন্যদিকে আগামী তিন বছর পর এ খাত থেকে পৌরসভাও আয় করতে পারবে।

সরেজমিনে দেখা গেছে, শহরের সুলতানপুরে ৭০ শতক জমিতে জৈবসার উৎপাদন কেন্দ্র নির্মাণ করা হয়। সেখানে ১১ হাজার ৬শ বর্গফুটের শেডে ১৯টি আবর্জনা রাখার হাউজ রয়েছে। প্রতিটি হাউজেই রয়েছে কমবেশি বর্জ্য। কয়েকজন শ্রমিক বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছেন। একজন ভ্যানগাড়ি থেকে বর্জ্য নামাচ্ছেন। দুইজন বাইরে বসে পলিথিন সহ অপচনশীল বর্জ্য বাছাই করছেন। কোম্পানীর ম্যানেজার (অপারেশন) নুরুল আবছার তাদের দেখভাল করছেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, অপরিকল্পিত নগরায়নের কারণে দীর্ঘদিন ধরে ফেনী শহরের প্রবেশপথ দেওয়ানগঞ্জ, বিসিক রাস্তার মাথা সহ বিভিন্ন স্থানে সড়কের পাশে বর্জ্য স্তুপ করা হতো। দ্রুত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় 'জৈব আবর্জনা ব্যবহার করে প্রোগ্রামেটিক সিডিএম-২য় প্রকল্প' নামে একটি প্রকল্প অনুমোদন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদপ্তর। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৮৭ টাকা বরাদ্ধে ২০১৮ সালের ৭ অক্টোবর সার উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। পরিবেশ অধিদপ্তরের ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (সিডিএম) ও ফেনী পৌরসভা এটি নির্মাণে তদারকি করেন। 

সেবক এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খালেদ আমিন জানান, গত ১৫ জুলাই থেকে তার প্রতিষ্ঠান সার উৎপাদন শুরু করেছে। প্রতিদিন এ প্ল্যান্টে ৮ টন বর্জ্য থেকে ১ হাজার কেজি সার উৎপাদন করা যাবে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ প্রতিদিন শুধুমাত্র ১ টন বর্জ্য সরবরাহ করছে। ফলে এখন পর্যন্ত প্রতিদিন ২০০ কেজি পরিমাণ সার উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে বর্জ্য অনুপাতে সারের পরিমাণও বাড়বে। সার তৈরিতে তার নিজের মালিকানাধীন ১টি কাটিং, ১টি নেটিং ও ১টি ক্রাশিং মেশিন ব্যবহার করছেন। 

তিনি আরো জানান, কক্সবাজারে সার উৎপাদন কেন্দ্রটিও তিনি পরিচালনা করেন। এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে ছোট পরিসরে তার নিজস্ব সার কারখানা রয়েছে। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুলতানপুর জৈব সার কারখানাও লাভজনক করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। প্যাকেটজাত করার পর প্রতিকেজি সার বিক্রি হবে ৪৫ টাকায়। 

পৌরসভা সূত্র জানায়, প্রতিদিন ফেনী পৌরসভায় ৭০ থেকে ৮০ টন বর্জ্য তৈরী হয়। এসব বর্জ্য থেকে পচনশীল দ্রব্য ও অপচনশীল দ্রব্য আলাদা করে প্রকল্পে ব্যবহার করা হবে। ফেনীতে নির্মাণাধীন প্রকল্পের ধারণক্ষমতা দৈনিক ৮ টন। তারা এখান থেকে উৎপাদিত জৈব সার সরাসরি কৃষকের কাছে বিক্রি করে এর চাহিদা তৈরী করবেন। এছাড়া তারা এখানে স্থায়ীভাবে জনবল তৈরীর জন্যেও কাজ চালিয়ে যাবেন।

ফেনী পৌরসভার সচিব সৈয়দ আবু জর গিফরী জানান, সম্প্রতি ফেনী পৌরসভা, পরিবেশ অধিদপ্তর ও সেবক এগ্রোভেট লিমিটেডের সাথে যৌথ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী পৌরসভা সার উৎপাদন কেন্দ্রে বর্জ্য সরবরাহ করবে। আগামী তিন বছর পর্যন্ত সেবক এগ্রোভেট লিমিটেড সার উৎপাদন করবে। চুক্তির মেয়াদ শেষে পৌরসভা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিবে। এরপর সার উৎপাদনে পৌরসভা তার নিজস্ব জনবল দিয়ে কিংবা টেন্ডারের মাধ্যমে কোন প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে আয় বাড়াতে পারবে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, বর্জ্য থেকে সার উৎপাদন প্রকল্পের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আবর্জনাকে বাণিজ্যিকভাবে আয় করা সম্ভব। একসময়ে ময়লার দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে থাকত। সার উৎপাদন পুরোদমে চালু হলে দৃশ্যপট বদলে যাবে।
 

Related Topics

টপ নিউজ

জৈব সার / ফেনী / বর্জ্য থেকে জৈব সার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩
  • ফেনীতে ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২
  • ফেনীতে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের র‌্যালিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৭

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net