Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
গেইল-ডি ভিলিয়ার্স ছাড়াই সাকিবের আইপিএল সেরা একাদশ

খেলা

টিবিএস ডেস্ক
15 September, 2021, 12:40 pm
Last modified: 15 September, 2021, 12:47 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

গেইল-ডি ভিলিয়ার্স ছাড়াই সাকিবের আইপিএল সেরা একাদশ

সাকিবের একাদশে ৮ জনই ভারতীয় ক্রিকেটার। গেইল-ডি ভিলিয়ার্স ছাড়াও একাদশে নিজেকে রাখেননি বাঁহাতি এই অলরাউন্ডার। 
টিবিএস ডেস্ক
15 September, 2021, 12:40 pm
Last modified: 15 September, 2021, 12:47 pm

টি-টোয়েন্টি বলতে অনেকেই ক্রিস গেইলকে বোঝেন। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানবকে বলা হয় টি-টোয়েন্টির ফেরিওয়ালা, তার ভাষায় 'ইউনিভার্স বস'। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট খেলে বেড়ানো গেইল স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক। আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরি ও ছক্কার রেকর্ড তার দখলে। ছক্কার রেকর্ডে তার পরই দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। অথচ এই দুই ব্যাটসম্যানকে নিজের আইপিএলের সর্বকালের সেরা একাদশে রাখেননি সাকিব আল হাসান। 

স্থগিত হওয়া আইপিএল আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। আসরটিতে খেলতে বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার এখন সংযুক্ত আরব আমিরাতে। ছয়দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবেন সাকিব। তাদের মাঠের লড়াই শুরু ২০ সেপ্টেম্বর। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুর মুখোমুখি হবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। 

আপাতত হোটেলে শুয়ে-বসেই সময় কাটছে সাকিবের। এই সময়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে নিজের সর্বকালের সেরা আইপিএল একাদশ জানিয়েছেন তিনি। গেইল-ডি ভিলিয়ার্স ছাড়াও একাদশে নিজেকে রাখেননি বাঁহাতি এই অলরাউন্ডার। 

সাকিবের একাদশে ৮ জনই ভারতীয় ক্রিকেটার। বাকি তিন জন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও মঙ্গলবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানো শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। সাকিব তার একাদশের অধিনায়ক ও উইকেটরক্ষক করেছেন মহেন্দ্র সিং ধোনিকে।  

আইপিএলে সাকিবের সর্বকালের সেরা একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, যাজপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / আইপিএল / সেরা একাদশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net