Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্য সচিব 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 August, 2021, 10:50 pm
Last modified: 25 August, 2021, 10:59 pm

Related News

  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার
  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • ফার্নেস অয়েলের দাম ১৮ শতাংশ কমাল বিইআরসি
  • এলপি গ্যাসের দাম আরও কমাল বিইআরসি
  • ভোজ্য তেলের সংকট: একে অপরের ওপর দায় চাপানোর খেলায় আটকা সংকট

আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্য সচিব 

স্থানীয় বাজারে চালের দাম স্থিতিশীল রাখার উদ্যোগ সম্পর্কে বাণিজ্যসচিব বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়ায় আমদানিকারকদের চাল আমদানিতে শুল্ক সাড়ে ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 August, 2021, 10:50 pm
Last modified: 25 August, 2021, 10:59 pm
আপাতত ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্য সচিব

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়লেও আপাতত দেশের বাজারে দাম বাড়বে না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

আজ বুধবার (২৫ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

দেশে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের স্বাভাবিক সরবরাহ থাকলেও গত কিছুদিন ধরে দেশের বাজারে চাল, চিনি ও খোলা ভোজ্য তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণেই এসব পণ্যের দাম বেড়েছে। তবে এসব পণ্য সরবরাহে কোনো সংকট নেই।

ভোজ্য তেল নিয়ে সচিব বলেন, 'ভোজ্য তেলের বাজার ঊর্ধ্বমুখী হলেও দেশে সরবরাহের কোনো ঘাটতি নাই। আবার বিদেশে দাম বাড়লেও দেশে বোতলজাত ভোজ্য তেলের দাম আগের মত প্রতি লিটার ১৪৯ টাকাতেই থাকবে।'

তিনি বলেন, 'এই মুহুর্তে ভোজ্য তেলের প্রকৃত দাম কত হওয়া উচিত সেটি নির্ধারণ করবে এই সংক্রান্ত জাতীয় কমিটি। কয়েকদিনের মধ্যেই দাম নির্ধারণ করা হবে।'

চাল আমদানিতে শুল্কছাড় ও সাড়ে ৭ লাখ টন চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে উল্লেখ করে বাণিজ্যসচিব বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়ায় আমদানিকারকদের চাল আমদানিতে শুল্ক সাড়ে ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় প্রায় সাত লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই এ চাল দেশে আসলে দাম কমে আসবে।'

চিনির দাম প্রসঙ্গে সচিব জানান, চিনির দাম এখন ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এর চেয়ে বেশি কোনোভাবে যাতে না বাড়ে সেক্ষেত্রে চাল চিনিসহ সকল নিত্যপণ্যের বাজার মনিটরিং জোরদার করা হবে।

এক প্রশ্নের জবাবে তপন কান্তি ঘোষ বলেন, বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার বিষয়টি শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের একার নয়। এর সঙ্গে সরকারের অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। পাশাপাশি ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। 

বৈঠকে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ভোজ্য তেল / মূল্য নির্ধারণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার
  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • ফার্নেস অয়েলের দাম ১৮ শতাংশ কমাল বিইআরসি
  • এলপি গ্যাসের দাম আরও কমাল বিইআরসি
  • ভোজ্য তেলের সংকট: একে অপরের ওপর দায় চাপানোর খেলায় আটকা সংকট

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net