Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ডেঙ্গুর উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রণ সম্ভব না: স্বাস্থ্যের ডিজি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2021, 10:20 pm
Last modified: 12 August, 2021, 10:22 pm

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুর উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রণ সম্ভব না: স্বাস্থ্যের ডিজি

তিনি বলেন, যেভাবে রোগী বাড়ছে হাসপাতালগুলোতে আর বেড বাড়ানো সম্ভব নয়।
টিবিএস রিপোর্ট
12 August, 2021, 10:20 pm
Last modified: 12 August, 2021, 10:22 pm
অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশীদ আলম বলেছেন, দেশে বর্তমানে কোভিড রোগীর থেকে নন কভিড রোগী অনেক বেশি। এরই সাথে এখন বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুর নিয়ন্ত্রণ স্থানীয় সরকারের হাতে। ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ পৌরসভাগুলো এডিস মশা নিয়ন্ত্রণে পুরো বছরই কাজ করে তবে ডেঙ্গু নিয়ন্ত্রণ খুব বেশি কঠিন নয়।

ডেঙ্গুর উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রণ সম্ভব না। স্বাস্থ্য অধিদপ্তর মার্চ মাসেই আমরা সবাইকে চিঠি দিয়েছি ব্যবস্থা গ্রহণের জন্য। এর আমাদের মূল দায়িত্ব চিকিৎসা দেওয়া আর এডিস মশা নিয়ন্ত্রণে মূল কাজ করতে হবে সিটি কর্পোরেশনের। যেভাবে রোগী বাড়ছে হাসপাতালগুলোতে আর বেড বাড়ানো সম্ভব নয়।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডেঙ্গু ও করোনার বর্তমান অবস্থা নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খুরশীদ আলম আরও বলেন, মহামারী করোনাভাইরাস যাতে আর না বাড়ে যে জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলবে হবে। করোনা বেড়ে গেলে সামাল দেয়া যাবে না। রাতারাতি হাসপাতাল বাড়ানো যাবে না। হাসপাতালে শয্যা বাড়ানো হয়েছে। এটার একটা সীমাবদ্ধতা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণ না করতে পারলে সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যাবে। এ কারণে আমাদের করোনা নিয়ন্ত্রণ করা খুব জরুরি।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমরা মাঝে মাঝে অনেক সমালোচনার মুখে পড়ি। সমালোচকরা অসুস্থ হলে কোথায় চিকিৎসা নিতে আসেন, যে ডাক্তার ও চিকিৎসা দেয় তাদেরকেই আপনারা সমালোচনা করেন।

তিনি আরও বলেন, হাসপাতালগুলো আর রোগী সংকুলান করতে পারছে না। তবে সরকার সাধ্যমত চেষ্টা করছে পরিস্থিতি উত্তরণে। করোনা সংক্রমণ কমে আসছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। সরকার বয়স্কদের টিকার আওতায় আনতে সব ধরনের উদ্যোগ হাতে নিয়েছে।

মন্ত্রী বলেন, এ সপ্তাহে প্রায় ৫৪ লাখ ভ্যাক্সিন আসবে এবং এ মাসে এছাড়াও ৫০ লাখ ভ্যাক্সিন আনা হবে। এ মাসেই প্রায় ১ কোটি টিকা নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা প্রায় ৪০ থেকে ৫০ হাজার লোক নিয়োগ দিয়েছি। অল্প দিনে আমরা আরও ৪/৫ হাজার টেকনিশিয়ান নিয়োগ দিবো। আমরা বিভিন্নভাবে ভ্যাকসিন পাচ্ছি। কোভ্যাক্স থেকে আমরা ভ্যাকসিন পাচ্ছি, নিজেরাও কিনছি। আমাদের ৮০ শতাংশ লোককে ভ্যাকসিন দিতে হলে ২৬ থেকে ২৭ কোটি ভ্যাকসিন লাগবে। এত ভ্যাকসিন আমরা একসঙ্গে পাব না, রাখতেও পারব না। সে জন্য যখন যে ভ্যাকসিন পাওয়া যায়, সেটা আমরা আমরা আনার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, বিশ্বের বড় বড় রাষ্ট্র ভ্যাকসিন বানিয়েছে এবং স্টক করেছে। তাদের যা জনসংখ্যা, তার থেকে চার-পাঁচ-ছয় গুণ তারা স্টক করে রেখেছে। অথচ এমন অনেক দেশ আছে, যেখানে এখনো ভ্যাকসিন পৌঁছায়ইনি। আমরা ভাগ্যবান যে শুরুতেই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করেছিলাম এবং পেয়েছি।

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ বিল্লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ প্রমুখ।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক / ডেঙ্গু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net