Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
করোনা: সব হাসপাতালে পর্যাপ্ত সিট বরাদ্দ চেয়ে রিট

বাংলাদেশ

ইউএনবি
01 August, 2021, 08:40 pm
Last modified: 01 August, 2021, 08:45 pm

Related News

  • মিরপুরে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
  • পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে হাইকোর্টে রিট
  • হামে ৪৭ শিশুর মৃত্যু: প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  • গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে রিট

করোনা: সব হাসপাতালে পর্যাপ্ত সিট বরাদ্দ চেয়ে রিট

আবেদনটির ওপর চলতি সপ্তাহে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইউএনবি
01 August, 2021, 08:40 pm
Last modified: 01 August, 2021, 08:45 pm
বাংলাদেশ সুপ্রীম কোর্ট। ফাইল ছবি।

দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সিট বরাদ্দ এবং সকল জেলা হাসপাতালে হাইফ্লো ক্যানোলাসহ প্রয়োজনীয় অক্সিজেন ও অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রবিবার (০১ জুলাই) মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও মো. শাহীনুজ্জমান এ রিট আবেদন করেছেন। চিকিৎসা সরঞ্জাম-এর সংকট নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আবেদনটির ওপর চলতি সপ্তাহে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আবেদনে বলা হয়, দেশে করোনা সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে। তাই সংক্রমণে ক্ষতির হাত থেকে দেশের নাগরিকদের রক্ষা করতে সকল সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য শয্যা বৃদ্ধি করা প্রয়োজন। আক্রান্তদের মধ্যে যারা সরকারি হাসপাতালে ভর্তি হতে পারেননি, তাদেরকে বেসরকারি হাসপাতালে দ্রুত ভর্তি করানোর নির্দেশনা জারি করা প্রয়োজন।

রিট আবেদনে কোনো বেসরকারি হাসপাতাল করোনায় আক্রান্ত রোগী ভর্তিতে আপত্তি জানালে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া এবং করোনা আক্রান্ত গর্ভবর্তী রোগীদের চিকিৎসায় অগ্রাধিকার দেয়া এবং অনগ্রসর ও দরিদ্রদের চিকিৎসা খরচ তাদের বহনযোগ্য করার অন্তবর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে এসব অন্তবর্তীকালীন নির্দেশনার পাশাপাশি এসব বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।

এর আগে একই বিষয়ে পদক্ষেপ নিতে গত ১১ জুলাই আসকের পক্ষে সরকারকে আইনি নোটিশ দেয়া হয়। নোটিশে তিনদিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে এ রিট আবেদন দাখিল করা হয়েছে।

রিট আবেদনে করোনা রোগীদের যথাযথ তত্ত্বাবধানে এবং হাইজেনিক ও ভালো খাবার সরবরাহ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেয়া এবং করোনা আক্রান্ত গর্ভবতী নারীদের বিশেষ তত্ত্বাবধান এবং তাদের জন্য হসপাতালে আলাদা স্থান নির্ধারণ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

হাইকোর্টে রিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • মিরপুরে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
  • পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে হাইকোর্টে রিট
  • হামে ৪৭ শিশুর মৃত্যু: প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
  • গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে হাইকোর্টে রিট

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net