Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জীবন পাল্টে দিয়েছে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ

ফিচার

ময়মনসিংহ সংবাদদাতা
13 January, 2020, 06:10 pm
Last modified: 13 January, 2020, 06:17 pm

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 

জীবন পাল্টে দিয়েছে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ

নিবিড় পদ্ধতিতে শিং মাছ চাষে আগ্রহ বেড়েছে ময়মনসিংহ অঞ্চলের মাছ চাষীদের। কম জমিতে অধিক ঘনত্বে মাছ চাষে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে চাষির সংখ্যা।
ময়মনসিংহ সংবাদদাতা
13 January, 2020, 06:10 pm
Last modified: 13 January, 2020, 06:17 pm
ময়মনসিংহ অঞ্চলে নিবিড় পদ্ধতিতে করা শিং মাছ চাষ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

নিবিড় পদ্ধতিতে শিং মাছ চাষে আগ্রহ বেড়েছে ময়মনসিংহ অঞ্চলের মাছ চাষীদের। কম জমিতে অধিক ঘনত্বে মাছ চাষে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে চাষির সংখ্যা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীদের উদ্ভাবিত ৬০টিরও বেশি মৎস্য চাষ প্রযুক্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পদ্ধতিতে মাছ চাষ পদ্ধতি চাষিদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। 

কম জমিতে অধিক ঘনত্বে মাছ চাষে বেশি লাভ হওয়ায় এ অঞ্চলে দিন দিন বাড়ছে চাষীর সংখ্যা। আগে সনাতন পদ্ধতিতে মাছ চাষ করে প্রায় প্রতি বছরের লোকসান গুণতে হতো। বর্তমানে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে নিবিড় পদ্ধতি মাছ চাষ করে সেই ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখছেন তারা।
 
ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার এমনই এক মাছ চাষি এম এ রায়হান। ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে চাকরি করবেন। যোগও দিয়েছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। কিন্তু বছর পার করতে পারেনি সেখানে। ফিরে এসে বাবার ছোট একটি পুকুরে শুরু করেন মাছ চাষ। মনোসেক্স তেলাপিয়া মাছ দিয়ে চাষ শুরু করলেও তেমন সফল হতে পারেননি। হতাশ হয়ে যোগাযোগ করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। অংশ নেন নিবিড় পদ্ধতিতে শিং মাছ চাষ প্রকল্পে। সেখানে ছিলেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম কোহিনর। তার পরামর্শে শুরু করেন নিবিড় পদ্ধতিতে শিং মাছ চাষ প্রকল্প।

রায়হান বলেন, আমার ৩২ শতাংশের একটি পুকুরে প্রথম বছরে গুলশা আর দ্বিতীয় বছরে পাবদা মাছ চাষ করে প্রতি বছর ৪/৫ লাখ টাকা লোকসান হয়। পুঁজি খাটিয়ে বছর শেষে আসল টাকাই উঠিয়ে আনতেই পারিনি। দুই বছর লোকসানের পর চলতি বছরের জুন মাসে ৩২ শতাংশের একটি পুকুরে ৩ থেকে ৪ গ্রাম ওজনের এক লাখ ৬০ হাজার শিং মাছের চাষ শুরু করি। পোনা ক্রয় বাবদ খরচ হয়েছে দুই লাখ ৪০ হাজার টাকা। জুনের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত পাঁচ মাসে খাবার লাগে প্রায় ১৪ টন। যার বাজার মূল্য সাড়ে দশ লাখ টাকা। বাজারজাত করা পর্যন্ত প্রতিটি মাছের গড় ওজন ছিল ৫০ থেকে ৬০ গ্রাম। 

তিনি আরও বলেন, সব মিলিয়ে আমার মোট উৎপাদন ব্যয় হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। উৎপাদিত মাছের পরিমান প্রায় ৯ হাজার কেজি। বর্তমান বাজার দর হিসেবে প্রতি কেজি মাছের পাইকারি মূল্য গড়ে ২৮০ টাকা। সেই হিসাবে আমার উৎপাদিত মাছ বিক্রি হয়েছে ২৫ লাখ টাকারও বেশি। উৎপাদন খরচ বাদ দিলে ৩২ শতাংশের এই পুকুর থেকে ৫ মাসে আমার মোট লাভ হয়েছে ১১ লাখ টাকা।

ময়মনসিংহে নিবিড় পদ্ধতিতে করা শিং মাছ চাষ। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

একই এলাকার মাঝিহাটি গ্রামের চাষি আব্দুল্লাহ হেল কাফি জানান, বর্তমান বাজারে অন্যান্য মাছের তুলনায় শিং মাছের চাহিদা বেশি থাকায় এবং নিবিড় পদ্ধতিতে মাছ চাষ লাভবান হওয়ায় অনেকেই এ চাষে আগ্রহী হচ্ছেন। দুই বছর দেশি মাছ চাষ করে লাখ টাকা লোকসানে পড়ি। পরের বছর পাঙ্গাস মাছ চাষ করি। সেখানেও প্রায় পাঁচ লাখ টাকা বিনোয়োগ করি। হঠাৎ করে বাজারে পাঙ্গাস মাছের দাম পড়ে যাওয়ায় আবারও এক লাখ টাকা লোকসানে পড়ি। এরপর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মৎস্য বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শে নিবিড়ি পদ্ধতিতে শিং ও পাবদা মাছ চাষ শুরু করি। 

আব্দুল্লাহ হেল কাফি আরও জানান, আমার ৮০ শতাংশের পুকুরে নিবিড় পদ্ধতিতে পাবদা মাছ চাষ শুরু করি। ৬ মাস চাষের পর আমার মাছ বিক্রির উপযোগী হয়। বিক্রি উপযোগী করতে সর্বমোট খরচ হয়েছে ৬ লাখ টাকা। আর বিক্রি হয়েছে ১১ লাখ টাকার উপরে। এক সময় আমার কিছুই ছিল না। আজ আমার বাড়ি-গাড়ি সব হয়েছে।

একই এলাকার যুবক পারভেজ জানান, ‘‘আগে ছিলাম কৃষক, আর এখন মাছ চাষি। প্রতি বছর ধান চাষ করে আমাদের লোকসানে পড়তে হতো। ধানের উৎপাদন খরচের সঙ্গে বাজার দরের মিল না থাকায় অনেকটা বাধ্য হয়ে ধান চাষ ছেড়ে মাছ চাষে এসেছি।’’

ওই এলাকায় অনেক চাষি অভিযোগ করে বলেন, গ্রামটি সদর উপজেলার একেবারে শেষ প্রান্তে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। দুই কিলোমিটার কাঁচা রাস্তার কারণেই আমাদের যত দূর্ভোগ। খারাপ রাস্তার জন্য আমাদের উৎপাদন খরচ বেড়ে যায় এবং বিক্রির ক্ষেত্রেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হই।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম কোহিনুর জানান, প্রযুক্তির ব্যবহার ছাড়া মাছ চাষ বর্তমান সময়ে একেবারেই অসম্ভব। আর যারা প্রশিক্ষণ ছাড়া মাছ চাষে আসছেন তারাই লোকসানে পড়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে নিবিড় পদ্ধতিতে মাছ চাষে প্রায় সবাই সাফল্য পেয়েছে। আমাদের ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় চলতি বছরে ৪০ জনের বেশি চাষি এই পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ করেছে।
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ময়মনসিংহ / নিবিড় পদ্ধতি / মাছ চাষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনাসদস্যের 

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net