Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের প্রথম হার

খেলা

টিবিএস রিপোর্ট
23 July, 2021, 08:05 pm
Last modified: 23 July, 2021, 09:37 pm

Related News

  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের প্রথম হার

একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইওয়াশ করে বাংলাদেশ। টি-টোয়েন্টির শুরুটাও হয় দাপুটে। সেই বাংলাদেশই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অচেনা হয়ে উঠলো।
টিবিএস রিপোর্ট
23 July, 2021, 08:05 pm
Last modified: 23 July, 2021, 09:37 pm

জিম্বাবুয়ে সফরে উড়ছিল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি; সবখানেই রাজত্ব চলছিল বাংলাদেশের। একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইওয়াশ করে সফরকারীরা। টি-টোয়েন্টির শুরুটাও হয় দাপুটে। সেই বাংলাদেশই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অচেনা হয়ে উঠলো। ব্যাটে-বলে অপরিপক্কতার ছাপ রেখে  হেরে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশকে ২৩ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ওয়েসলে মাধেভেরে, ডিওন মায়ার্স ও রায়ান বার্লের ব্যাটে ৬ উইকেটে ১৬৬ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে শুরু থেকেই উল্টো পথে হাঁটা বাংলাদেশের ইনিংস থামে ১৪৩ রানে। পাঁচ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালে এই ফরম্যাটে জিম্বাবুয়ের হেরেছিল বাংলাদেশ। 

১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে চরম বাজে শুরুর পরও বিভিন্ন সময়ে আশা জেগেছিল। দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকারের দ্রুত বিদায়ের পর সাকিব আল হাসান ও মাহেদী হাসান ইনিংস গুছিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েও পারেননি। তাদের বিদায়ের পর দ্রুত উইকেট পতনে দিক হারায় বাংলাদেশ। এরপর ১৩ বলে ২৯ রান করা অভিষিক্ত শামীম হোসেন পাটোয়ারী আশা জাগিয়েও বিদায় নেন। পরে আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিনদের লড়াই কেবল হারের ব্যবধান কমিয়েছে। 

ইনিংসের তৃতীয় ওভারে আঘাত হানেন ব্লেসিং মুজারাবানি। দলীয় ১৪ রানে নাঈমকে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের এই পেসার। এই ওভারের চতুর্থ বলে সৌম্যকেও সাজঘর দেখিয়ে দেন তিনি। দিক হারা দলকে পথ দেখানোর চেষ্টা করেন সাকিব আল হাসান ও মাহেদী হাসান। মনে হয়ছিল তারা গুছিয়ে নিয়েছেন। সাকিবের বিদায়ের পর ওলট-পালট হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। 

১২ রান করে সাকিব বিদায় নেওয়ার পর আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর থামেন ১৫ রান করা মাহেদী। নুরুল হাসান সোহানও পারেননি দলের বিপদে ব্যাট চালাতে। শামীম হোসেন উইকেটি গিয়ে কয়েক বল দেখার পর ঝড় তোলেন। যদিও তার ১৩ বলে ৩টি চার ও দুই ছক্কায় করা ২৯ রান যথেষ্ট হয়নি। 

এরপর আফিফ ২৫ রান করে আউট হন। শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করা সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ১৯ রান। জিম্বাবুয়ের লুক জঙ্গুয়ে ও ওয়েলিংটন মাসাকাদজা ৩টি করে উইকেট নেন। এ ছাড়া টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি ২টি করে উইকেট নেন। 

এরআগে বোলিং-ফিল্ডিংয়ে সেরা পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। এতে লক্ষ্যও ছোট থাকেনি। জীবন পেয়ে দারুণ এক ইনিংস খেলেন ওয়েসলে মাধেভেরে। পরে ডিওন মায়ার্স ও রায়ান বার্ল অনেকটা পথ এগিয়ে দেন দলকে। 

৫৭ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেন মাধেভেরে। এ ছাড়া রেজিস চাকাভা ১৪, মায়ার্স ২৬ ও বার্ল ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের বাঁহাতি তরুণ পেসার শরিফুল ইসলাম ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন মাহেদী হাসান ও সাকিব আল হাসান।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ / টি-টোয়েন্টি সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘টি-টোয়েন্টি আমাদের জন্য সব সময় কঠিনই হয়’
  • দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
  • এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে, ভাবেননি প্রধান নির্বাচক
  • বেনেট-রাজার শাসনে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
  • বিপর্যয়ের পর মাহমুদউল্লাহ-শান্তর ব্যাটে বাংলাদেশের লড়াই

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net