Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সাকিবের অনন্য কীর্তি

খেলা

টিবিএস রিপোর্ট
18 July, 2021, 07:50 pm
Last modified: 18 July, 2021, 07:54 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

সাকিবের অনন্য কীর্তি

আগের ম্যাচে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেশিকারি হন সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতে অনন্য এক মাইলফলক গড়লেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। 
টিবিএস রিপোর্ট
18 July, 2021, 07:50 pm
Last modified: 18 July, 2021, 07:54 pm

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একটি মাইলফলক গড়েন সাকিব আল হাসান। মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেশিকারি হন বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ওয়ানডেতে আরেকটি মাইলফলক গড়লেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। 

এই ম্যাচে ১২ হাজার আন্তর্জাতিক রান (তিন ফরম্যাট মিলিয়ে) পূর্ণ হয়েছে সাকিবের। এতে অনন্য এক রেকর্ডে সাকিবের নাম উঠে গেছে। বিশ্বের দ্রুততম অলরাউন্ডার হিসেবে ১২ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক হলেন তিনি। ৩৪৮তম আন্তর্জাতিক ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অলরাউন্ডার। 

সাকিবের আগে আর একজন অলরাউন্ডার এই মাইলফলকে পৌঁছাতে পেরেছেন। ক্রিকেট ইতিহাসের প্রথম অলরাউন্ডার হিসেবে এই মাইলফলক গড়েন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিস। তবে ম্যাচ খেলার দিক থেকে ক্যালিসের চেয়ে অনেক দ্রুততম সাকিব। ৪২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন ক্যালিস। 

এই ম্যাচের আগে ১২ হাজার রানে পৌঁছাতে সাকিবের দরকার ছিল ২৬ রান। ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার এদিন আর পথ হারাননি। টেন্ডাই চাতারাকে চার মেরে ২৩ থেকে ২৭ রানে পৌঁছে যান তিনি, তার নাম উঠে যায় অনন্য এই রেকর্ডে।  

আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে সাকিবকে। ৬০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করতে তার আর মাত্র ১৭টি উইকেট দরকার। আর ১৭টি উইকেট তাকে বসিয়ে দেবে অলরাউন্ডারদের চূড়ায়। ইতিহাসের প্রথম অলরাউন্ডার হিসেবে ৬০০ উইকেট ও ১০ হাজার রানের মালিক হবেন তিনি। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মাইলফলক / রেকর্ড / অলরাউন্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net