Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ঘরমুখো মানুষের চাপ বেড়েছে আরিচা-পাটুরিয়া ফেরিঘাট এলাকায়

বাংলাদেশ

খন্দকার সুজন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
17 July, 2021, 07:45 pm
Last modified: 17 July, 2021, 07:50 pm

Related News

  • ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
  • দৌলতদিয়া ফাঁকা ঘাটে ভোগান্তির অবসান, রাজস্ব হ্রাসের শঙ্কা
  • পদ্মা সেতুর সুফল দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে, ৫ ঘণ্টায় মেহেরপুরের সবজি কারওয়ানবাজারে
  • দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দুর্দশার অবসান হলো 
  • ডুবে যাওয়া ফেরিতে উদ্ধার অভিযান অব্যাহত

ঘরমুখো মানুষের চাপ বেড়েছে আরিচা-পাটুরিয়া ফেরিঘাট এলাকায়

বাস এবং ছোট গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় বিপাকে পড়েছেন সাধারণ পণ্যবাহী ট্রাক চালক ও সহযোগীরা।
খন্দকার সুজন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি
17 July, 2021, 07:45 pm
Last modified: 17 July, 2021, 07:50 pm

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা এবং পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। যাত্রীবাহী বাসের পাশাপাশি ফেরিঘাট এলাকায় চাপ রয়েছে ব্যক্তিগত ছোট গাড়ির। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকারভিত্তিতে এসব বাস ও ছোট গাড়িগুলোকে নৌরুট পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ। 

বাস এবং ছোট গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় বিপাকে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালক ও সহযোগীরা। আধ ঘন্টার নৌরুট পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। তবে জরুরী পণ্যবাহী ট্রাক পারাপার স্বাভাবিক রেখেছে ফেরিঘাট কর্তৃপক্ষ। 

শনিবার সকাল সাড়ে ১১ টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক ছোট গাড়ি, ৪০/৫০ টি যাত্রীবাহী বাস এবং ৫ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের জন্য অপেক্ষামাণ ছিল। আরিচা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস অপেক্ষামাণ না থাকলেও ৩০/৪০ টি ব্যক্তিগত ছোট গাড়ি এবং শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের জন্য অপেক্ষামাণ ছিল বলে জানান ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে ছোট বড় মিলে ১৬টি ফেরি। আর আরিচা-কাজিরহাট নৌরুটে চলছে তিনটি ফেরি। বাস এবং ব্যক্তিগত ছোট গাড়ির চাপ বেশি থাকায় ভোগান্তি বাড়ছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালক ও সহযোগীদের। 

তবে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার ৩৫ কিলোমিটার অংশে কোন যানজট বা সড়ক দুর্ঘটনা নেই বলে জানান গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের টহল টিম কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস এবং ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হচ্ছে। এজন্য সাধারণ পণ্যবাহী ট্রাক চালকদেরকে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানান তিনি।  
 
Related Topics

টপ নিউজ

আরিচা নৌরুট / পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ঘন কুয়াশায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
  • দৌলতদিয়া ফাঁকা ঘাটে ভোগান্তির অবসান, রাজস্ব হ্রাসের শঙ্কা
  • পদ্মা সেতুর সুফল দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে, ৫ ঘণ্টায় মেহেরপুরের সবজি কারওয়ানবাজারে
  • দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দুর্দশার অবসান হলো 
  • ডুবে যাওয়া ফেরিতে উদ্ধার অভিযান অব্যাহত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net