Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
২০২১ সালের প্রথমার্ধে ৩.৪৪ শতাংশ কমেছে গ্রামীণফোনের মুনাফা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
15 July, 2021, 06:00 pm
Last modified: 15 July, 2021, 09:51 pm

Related News

  • গ্রামীণফোনের ১০৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালে মুনাফা কমেছে ১৯%
  • রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ
  • জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণফোনের সিইওসহ ৩ জন
  • বছরের প্রথমার্ধে ৩১% মুনাফা কমলেও ১১০% নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

২০২১ সালের প্রথমার্ধে ৩.৪৪ শতাংশ কমেছে গ্রামীণফোনের মুনাফা

প্রান্তিকওয়ারি হিসাবে, পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় নিট মুনাফা কমার হার সাড়ে ৪ শতাংশ। জানুয়ারি-মার্চ মেয়াদে যা ৮৯০ কোটি টাকা হলেও; এপ্রিল-জুন প্রান্তিক শেষে ৮৫০ কোটিতে নেমে এসেছে
টিবিএস রিপোর্ট 
15 July, 2021, 06:00 pm
Last modified: 15 July, 2021, 09:51 pm
সংগৃহীত ছবি

ডাটা ব্যবহার ও নতুন ব্যবহারকারীর সংখ্যায় রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরও চলতি ২০২১ সালের প্রথম ছয় মাসে দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোনের মোট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৪৪ শতাংশ কমেছে। ফলে চলতি বছর কোম্পানিটির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১,৭৪০ কোটি টাকা। 

প্রান্তিকওয়ারি হিসাব্‌ পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় নিট মুনাফা কমার হার সাড়ে ৪ শতাংশ। জানুয়ারি-মার্চ মেয়াদে যা ৮৯০ কোটি টাকা হলেও; এপ্রিল-জুন প্রান্তিক শেষে ৮৫০ কোটিতে নেমে এসেছে।

মুনাফা কমলেও কোম্পানিটির আয় বেড়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে ২০২১ সালের প্রথম ছয় মাসে কোম্পানিটি ১.৯৮ শতাংশ বা ৭,০৬০ কোটি টাকা আয় বৃদ্ধির তথ্য জানিয়েছে। 

২০২১ সালের প্রথমার্ধ নাগাদ গ্রামীণফোনের পরিষেবায় ২৯.৮৮ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছে, ফলে মোট সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ২০ লাখে। এরমধ্যে ৫৩.৩ শতাংশ বা ৪.৩৭ কোটি সাবস্ক্রাইবার গ্রামীণের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছেন।  

কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়, "প্রথম প্রান্তিকে দেশব্যাপী আমাদের সকল টাওয়ারে ফোরজি সেবার প্রযুক্তি যুক্ত করার প্রেক্ষিতে এবং নতুন ডাটা স্পেকট্রাম ক্রয়সহ নতুন অবকাঠামো নির্মাণের ধারাবাহিকতায় ফোরজি ডাটা ইউজারের সংখ্যা ২৩ লাখ বেড়েছে। 

বছরওয়ারি হিসেবে এ বৃদ্ধির পরিমাণ ৫৬.৫ শতাংশ, একইসময় ডিজিটাল রিচার্জও বেড়েছে সাড়ে ১৪ শতাংশ। 

গ্রামীণফোন লিমিটেডের মুখ্য নির্বাহী ইয়াসির আজমান বলেন, চলমান কোভিড-১৯ মহামারির মধ্যেও ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোন উচ্চমানের প্রবৃদ্ধির পথে ফিরে এসেছে।   
 

Related Topics

টপ নিউজ

গ্রামীণফোন / জিপি / মুনাফা হ্রাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • গ্রামীণফোনের ১০৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা, ২০২৫ সালে মুনাফা কমেছে ১৯%
  • রবির বিরুদ্ধে একীভূতকরণের শর্ত লঙ্ঘনের অভিযোগ জিপি ও বাংলালিংকের; চায় বিটিআরসির হস্তক্ষেপ
  • জানুয়ারি–সেপ্টেম্বরে গ্রামীণফোনের মুনাফা কমেছে ২৩ শতাংশ
  • প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন গ্রামীণফোনের সিইওসহ ৩ জন
  • বছরের প্রথমার্ধে ৩১% মুনাফা কমলেও ১১০% নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net