Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
উৎসব থেকে উন্মাদনা, ২০ ইংলিশ সমর্থক গ্রেপ্তার

খেলা

টিবিএস ডেস্ক
08 July, 2021, 07:20 pm
Last modified: 08 July, 2021, 07:28 pm

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

উৎসব থেকে উন্মাদনা, ২০ ইংলিশ সমর্থক গ্রেপ্তার

৫৫ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এমন অর্জনে ইংল্যান্ড এখন উৎসবের দেশ।
টিবিএস ডেস্ক
08 July, 2021, 07:20 pm
Last modified: 08 July, 2021, 07:28 pm

১৯৬৬ বিশ্বকাপের শিরোপা জেতার পর থেকে অপেক্ষা। বিভিন্ন সময়ে নানা আশা-সম্ভাবনা তৈরি হয়, কিন্তু অপেক্ষা আর ফুরোয় না ইংল্যান্ডের। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে অপেক্ষা ঘুচেছে ইংলিশদের। ৫৫ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। এমন অর্জনে ইংল্যান্ড এখন উৎসবের দেশ।

লন্ডনের আনন্দ উদযাপন রূপ নেয় উন্মাদনায়। ইংলিশ সমর্থকরা ভুলে যান সীমা, দেশের ফাইনালে ওঠার উদযাপনে রীতিমতো পাগলামি করতে থাকেন অনেকে। তাদের থামাতে রাস্তায় নামতে হয় লন্ডনের পুলিশকে। 

লন্ডন পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থেকে বুধবার রাতে ২০ জন ইংলিশ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে অতিরিক্ত সময়ে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ইউরোর ফাইনালে ওঠে ইংল্যান্ড। ডেনমার্কের হয়ে গোল করেন মিকেল ড্যামসগার্ড। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরা ইংল্যান্ড অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের গোলে উৎসবে মাতে। আগামী ১১ জুলাই লন্ডনে শিরোপার লড়াইয়ে ইতালির মুখোমুখি হবে ইংলিশরা।

ইংল্যান্ডের ফাইনাল নিশ্চিত হওয়ার পর স্বভাবতই উল্লাসে ফেটে পড়ে ইংলিশ সমর্থকরা। কিন্তু এই উল্লাস করতে গিয়ে বাধনহারা হয়ে ওঠে তারা। লন্ডনের রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মধ্য লন্ডনের পিকাডেলি সার্কাসের রাস্তা আটকে আনন্দ-উল্লাস করতে থাকে সমর্থকরা। 

নিজের বাড়ি নাকি রাস্তায় আছেন, তা যেন ভুলে যান ইংলিশ সমর্থকরা। কেউ কেউ গাড়ির ওপর উঠে নাচতে থাকে। এই আনন্দ উদযাপনের মাঝে ঘটে ভাঙচুরের ঘটনাও। এ ছাড়া শহরের টেলিফোন বুথগুলোর উপরে উঠে লাফালাফি করতে থাকে অনেকে। 

এ কারণেই পুলিশের হস্তক্ষেপের দরকার পড়ে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে লন্ডন পুলিশ জানিয়েছে, 'রাস্তাঘাটের শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ড ফুটবল দল / ফাইনাল / ইউরো চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম
  • হঠাৎ বদলে গেল বিপিএল ফাইনালের সময় সূচি
  • খুলনাকে কাঁদিয়ে এক যুগ পর বিপিএলের ফাইনালে চিটাগং কিংস 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net