Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ধরে রাখার সুযোগ পেল হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 October, 2026, 09:10 pm
Last modified: 25 October, 2026, 09:39 pm

Related News

  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ব্যাংকগুলোর এনওপি সীমা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: বড় এলসি দায় পরিশোধের সুযোগ
  • সাইবার হামলার শঙ্কায় তিন দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • পিএইচপি প্রোগ্রামিং ভাষায় নিরাপত্তা ত্রুটি: সাইবার হামলার শঙ্কায় এখনো বন্ধ কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট
  • সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখল বাংলাদেশ ব্যাংক

১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ধরে রাখার সুযোগ পেল হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ

বাকি ৮৫ শতাংশ বৈদেশিক মুদ্রা তাৎক্ষণিকভাবে স্থানীয় মুদ্রা টাকায় রূপান্তর করতে হবে। আজ রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 October, 2026, 09:10 pm
Last modified: 25 October, 2026, 09:39 pm
ইলাস্ট্রেশন: সৈয়দ মওলা/টিবিএস

বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে অর্জিত বৈদেশিক মুদ্রার একটি অংশ নিজস্ব অ্যাকাউন্টে জমা রাখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিংমল ও রিটেইল আউটলেটসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রা আয়ের সর্বোচ্চ ১৫ শতাংশ রিটেনশন কোটা হিসেবে নিজস্ব বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে জমা রাখতে পারবে।

বাকি ৮৫ শতাংশ বৈদেশিক মুদ্রা তাৎক্ষণিকভাবে স্থানীয় মুদ্রা টাকায় রূপান্তর করতে হবে। আজ রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিকভাবে ইস্যুকৃত ডেবিট, ক্রেডিট বা ট্রাভেল কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট ইন্সট্রুমেন্টের মাধ্যমে অর্জিত আয়ের ওপর এই সুবিধা প্রযোজ্য হবে। এডি ব্যাংকগুলো যোগ্য মার্চেন্টদের নিজ নামে পরিচালিত এফসি অ্যাকাউন্টে আয়ের সর্বোচ্চ ১৫ শতাংশ জমা রাখার সুযোগ দিতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা সহজ করে বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা, এবং একইসঙ্গে তাদের নিজস্ব বৈধ বৈদেশিক মুদ্রার দায় বা চাহিদা মেটানোর সুযোগ দেওয়া।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, জমা রাখা এই বৈদেশিক মুদ্রা বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন মেনে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পেমেন্টসহ চলতি হিসাবের লেনদেনের বিভিন্ন বৈধ বকেয়া বা দায় পরিশোধে ব্যবহার করা যাবে।

তবে এই সুবিধা দেওয়ার আগে ডিলার ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে, সংশ্লিষ্ট মার্চেন্টদের আন্তর্জাতিক কার্ড ও অন্যান্য বৈধ পেমেন্ট মাধ্যমে অর্থ গ্রহণের মতো উপযুক্ত ও প্রাতিষ্ঠানিক কারিগরি ব্যবস্থা রয়েছে।

খাতসংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করছেন যে, ব্যাংক চ্যানেলের মাধ্যমে বৈধ বৈদেশিক মুদ্রার ব্যয় মেটানোর পথ উন্মুক্ত হওয়ায়—বিদেশি পর্যটকনির্ভর ব্যবসায় বিশেষ গতি আসবে। বিশেষত পর্যটন ও সেবা খাতের ব্যবসায়ীরা আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সুফল পাওয়ার পাশাপাশি, অর্জিত বৈদেশিক মুদ্রার বড় অংশ (৮৫ শতাংশ) টাকায় রূপান্তরের সুযোগ তৈরি হবে।

 

Related Topics

টপ নিউজ

ব্যাংকিং / বৈদেশিক মুদ্রা / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ছবি: এএফপি
    নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
    বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

Related News

  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ব্যাংকগুলোর এনওপি সীমা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: বড় এলসি দায় পরিশোধের সুযোগ
  • সাইবার হামলার শঙ্কায় তিন দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • পিএইচপি প্রোগ্রামিং ভাষায় নিরাপত্তা ত্রুটি: সাইবার হামলার শঙ্কায় এখনো বন্ধ কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট
  • সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম
অর্থনীতি

বিদেশে সিকদার গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে ‘আগাম’ ১২৫ মিলিয়ন ডলার চায় রিকভারি ফার্ম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net