Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
দীর্ঘদিনের মধ্যে ‘সবচেয়ে আশাজাগানিয়া মুহূর্ত’: ভারতের ‘ককরোচদের’ আন্দোলনকে সমর্থন জানালেন সালমান রুশদি

আন্তর্জাতিক

ইন্ডিপেন্ডেন্ট
19 October, 2026, 11:55 am
Last modified: 19 October, 2026, 05:24 pm

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • গ্রেপ্তারের এক সপ্তাহ পর কারামুক্ত হলেন ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষ

দীর্ঘদিনের মধ্যে ‘সবচেয়ে আশাজাগানিয়া মুহূর্ত’: ভারতের ‘ককরোচদের’ আন্দোলনকে সমর্থন জানালেন সালমান রুশদি

নিউইয়র্কে এশিয়ান আমেরিকান রাইটার্স ওয়ার্কশপের তহবিল সংগ্রহের নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে রুশদি আন্দোলনটিকে দীর্ঘদিনের মধ্যে ‘সবচেয়ে আশাজাগানিয়া মুহূর্ত’ বলে অভিহিত করেন।
ইন্ডিপেন্ডেন্ট
19 October, 2026, 11:55 am
Last modified: 19 October, 2026, 05:24 pm
বুকারজয়ী খ্যাতনামা লেখক সালমান রুশদি। ছবি: এপি

ভারতে 'ককরোচ আন্দোলন'-এর প্রতি সমর্থন জানিয়েছেন বুকারজয়ী খ্যাতনামা লেখক সালমান রুশদি ও চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। আন্দোলনটির নেতৃত্বের বিরুদ্ধে পুলিশের দমন-পীড়নের পর তারা এ সমর্থন জানালেন। 

ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের জেরে ভারতে কয়েক সপ্তাহ ধরে বড় ধরনের বিক্ষোভ চলছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনারের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও করা হয়েছে। 

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনও জোরদার হয়েছে। বড় ছাত্রসংগঠন ও বিরোধী দলগুলো একের পর এক মিছিলের ডাক দিয়েছে। এসব কর্মসূচির কারণে ভারতীয় কর্তৃপক্ষ দিল্লির কেন্দ্রীয় অংশে কড়াকড়ি আরোপ করেছে।

নিউইয়র্কে এশিয়ান আমেরিকান রাইটার্স ওয়ার্কশপের তহবিল সংগ্রহের নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে রুশদি আন্দোলনটিকে দীর্ঘদিনের মধ্যে 'সবচেয়ে আশাজাগানিয়া মুহূর্ত' বলে অভিহিত করেন।

'দ্য মিডনাইটস চিলড্রেন' খ্যাত রুশদি বলেন, 'ভারতে এখন কিছু একটা ঘটছে। ভারত উত্তাল। আর ককরোচকে উদযাপন না করে আমি হয়তো ভুল করব। যদিও রেস্তোরাঁয় এ কথা বলা ঠিক হবে কি না, জানি না। ভারতের তরুণেরা আমাদের দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে আশাজাগানিয়া মুহূর্ত উপহার দিয়েছেন।'

বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে 'দ্য নেমসেক' খ্যাত পরিচালক মীরা নায়ারের জন্মদিনও উদযাপন করা হয়। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মা মীরা নিজেকে 'ককরোচ মা' বলে পরিচয় দেন। দেশটির গণতন্ত্র রক্ষায় যারা লড়ছেন, তাদের প্রতি সংহতিও জানান তিনি। 

মা মীরা নায়ার ও বাবা মাহমুদ মামদানির সঙ্গে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছবি: পিটিআই

লেখক অমিতাভ কুমার তার 'সাবস্ট্যাক' পোস্টে অনুষ্ঠানের বিবরণ দিতে গিয়ে এসব কথা লেখেন। তিনি লেখেন, অনুষ্ঠানে বুকারজয়ী লেখক রুশদি মুম্বাইয়ে (আগের নাম বোম্বে) নিজের শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি (রুশদি) বলেন, 'আমি যখন বোম্বেতে বড় হচ্ছিলাম, তখন সব উৎসবই ছিল আমাদের সবার। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিষ্টান নাকি পারসি, তা কোনো বিষয় ছিল না। আমরা সবাই মিলে সব উৎসব উদযাপন করতাম।'

অমিতাভ লেখেন, গত বুধবার সন্ধ্যার অনুষ্ঠানেও সেই সম্প্রীতির চিত্র দেখা গেছে। তবে রুশদির মতে, ভারতে এখন আর আগের মতো সেই সম্প্রীতি নেই।

জন্মভূমি ভারতে 'মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত এবং হিন্দু জাতীয়তাবাদের উত্থান' নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছেন সালমান রুশদি।

উল্লেখ্য, গত মাসে দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রধান সম্পাদক জিওর্ডি গ্রেইগের সঙ্গে সাক্ষাৎকার দেন রুশদি। তার ওপর চালানো হত্যাচেষ্টা নিয়ে নির্মিত নতুন প্রামাণ্যচিত্র 'নাইফ' প্রকাশ উপলক্ষে সাক্ষাৎকারটি নেওয়া হয়। ওই হামলায় রুশদি এক চোখের দৃষ্টিশক্তি হারান।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার অপেক্ষায় থাকার কথা জানান রুশদি। তিনি বলেন, 'আমি সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন ট্রাম্প আর ক্ষমতায় থাকবেন না। তিনি যা কিছু কুৎসিত তৈরি করেছেন, সেসব ভেঙে ফেলা হবে।'

Related Topics

টপ নিউজ

সালমান রুশদি / ককরোচ জনতা পার্টি (সিজেপি) / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • পকেট ফাঁকা, সমস্যা নেই: চেন্নাইয়ে তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে এটিএম থেকে টাকা তুলে নিল ছিনতাইকারীরা
  • অরুণাচল সীমান্তে এখনও উত্তেজনা, মুখোমুখি অবস্থানে ভারত ও চীনের সেনারা
  • ইসরায়েলের স্বাধীনতা দিবসে মোদিকে নেতানিয়াহুর আমন্ত্রণ
  • গ্রেপ্তারের এক সপ্তাহ পর কারামুক্ত হলেন ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা সৌরভ ও আশুতোষ

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net