Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
মেকআপ করা ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় কাজ করি আমি: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফ
16 October, 2026, 07:00 pm
Last modified: 16 October, 2026, 07:09 pm

Related News

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 
  • ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
  • উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে স্বাগত জানাল ভারত
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

মেকআপ করা ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় কাজ করি আমি: জাপানের প্রধানমন্ত্রী

জাপানে এখনও লিঙ্গভিত্তিক ভূমিকার বিভাজন বেশ কঠোর। দেশটিতে পুরুষদের দীর্ঘ সময় কাজ করা স্বাভাবিক বিষয় হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, কর্মজীবী নারীদেরও ঘরের কাজ ও সন্তান লালন-পালনের দায়িত্ব সামলাতে হয়। দেশটির সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নারীরা প্রতিদিন ঘরের কাজে প্রায় পাঁচ ঘণ্টা ব্যয় করেন। বিপরীতে, গড়ে একজন পুরুষ এসব কাজে ব্যয় করেন প্রায় ৪০ মিনিট।
দ্য টেলিগ্রাফ
16 October, 2026, 07:00 pm
Last modified: 16 October, 2026, 07:09 pm
সানায়ে তাকাইচি বলেছেন, কোনোদিন একেবারেই না ঘুমানো থেকে সর্বোচ্চ তিন ঘণ্টা ঘুমানো এখন তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। ছবি: রি কিকুচি

মেকআপ করা ও ঘরের কাজের কারণে পুরুষ রাজনীতিকদের তুলনায় বেশি সময় কাজ করতে হয় বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি বলেছেন, পুরুষ প্রধানমন্ত্রীর তুলনায় তাকে 'তিন থেকে চার ঘণ্টা বেশি' কাজ করতে হয়।

তার এই মন্তব্যের পর জাপানে প্রচলিত লিঙ্গভিত্তিক ভূমিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

বুধবার পার্লামেন্টের এক অধিবেশনে তিনি বলেন, 'সকালে আমি গোসল করি, নাশতা তৈরি করি ও বাসন ধুই, এরপর মেকআপ করি।'

তিনি বলেন, 'এসব কাজ করতে গিয়ে আমার মনে হয়, পুরুষ প্রধানমন্ত্রীরা এসব কাজে যতটা সময় দেন, তার চেয়ে আমার তিন থেকে চার ঘণ্টা সময় বেশি ব্যয় হয়।'

অতিরিক্ত কাজ করতে অভ্যস্ত হিসেবে পরিচিত তাকাইচি বলেন, ক্যামেরার সামনে যাওয়ার আগে মেকআপ করে নিজেকে আরও পরিপাটি করে তুলতে তার বাড়তি সময় লাগে—এ বিষয়টি অনুধাবন করতে তার সহযোগীদের কিছুটা সময় লেগেছিল।

জাপানে এখনও লিঙ্গভিত্তিক ভূমিকার বিভাজন বেশ কঠোর। দেশটিতে পুরুষদের দীর্ঘ সময় কাজ করা স্বাভাবিক বিষয় হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, কর্মজীবী নারীদেরও ঘরের কাজ ও সন্তান লালন-পালনের দায়িত্ব সামলাতে হয়।

দেশটির সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নারীরা প্রতিদিন ঘরের কাজে প্রায় পাঁচ ঘণ্টা ব্যয় করেন। বিপরীতে, গড়ে একজন পুরুষ এসব কাজে ব্যয় করেন প্রায় ৪০ মিনিট।

'আমি এখন প্রায় দুই ঘণ্টা ঘুমাই'

সন্ধ্যা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করার জন্য পরিচিত তাকাইচি এ বছরের শুরুর দিকে তার আদর্শ ব্যক্তিত্ব মার্গারেট থ্যাচারের চেয়েও কম ঘুমানোর কথা গর্ব করে বলেছিলেন।

আইনপ্রণেতাদের এক কমিটির বৈঠকে তিনি বলেন, 'এখন আমি প্রায় দুই ঘণ্টা ঘুমাই, সর্বোচ্চ চার ঘণ্টা। সম্ভবত এটি আমার ত্বকের জন্য খারাপ।'

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কোনোদিন একেবারেই না ঘুমানো থেকে সর্বোচ্চ তিন ঘণ্টা ঘুমানোই এখন তার কাছে স্বাভাবিক হয়ে গেছে।'

২০২৫ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর দায়িত্ব গ্রহণের ভাষণে তিনি বলেছিলেন, আমি 'কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য' কথাটি বাদ দেব এবং কাজ করব, কাজ করব, কাজ করব—কাজ চালিয়ে যাব।'

তাকাইচি এর আগে আরও বলেছিলেন, তার স্বামী ও সাবেক রাজনীতিক তাকু ইয়ামামোতো রান্নার কাজ করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইয়ামামোতো স্ট্রোক করেছিলেন।

নিজেকে 'জাপানের লৌহমানবী' হিসেবে অভিহিত করা তাকাইচি গত বছর রাত ৩টায় বৈঠকের জন্য সহযোগীদের কার্যালয়ে ডেকে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

তার কঠোর কর্মনিষ্ঠার কারণে কর্মীদের আরও দীর্ঘ সময় কাজ করতে হতে পারে—এমন উদ্বেগের মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, কর্মীদের কাজের পরিবেশে কোনো পরিবর্তন আনা হলে তাদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হবে।

তাকাইচি নিয়মিত বাড়িতে কাজ করার জন্য নথিপত্রের মোটা স্তূপও সঙ্গে নিয়ে যান।

তিনি বলেন, 'রাত জেগে এসব পড়তে আমার ভালোই লাগে।'

তিনি আরও বলেন, 'সত্যি বলতে, আমার মনে হয় জাপানের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বসে চিন্তা করার বা একটি বৃহৎ পরিকল্পনা প্রণয়নের সময় বের করা সহজ নয়।'

তাকাইচির জোটের শরিক দলের একজন শীর্ষ কর্মকর্তা ফুমিতাকে ফুজিতা বুধবার প্রধানমন্ত্রীর সময় ব্যবস্থাপনার বিষয়টি উল্লেখ করেন।

তিনি পরামর্শ দেন, মন্ত্রীদের প্রায় প্রতিদিন অংশ নিতে হয়—এমন দীর্ঘ পার্লামেন্ট অধিবেশনের সময় কমানো উচিত।

ফুজিতা বলেন, রাজনৈতিক গবেষণাপ্রতিষ্ঠান এনএক্সজেআই রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে জাপানের প্রধানমন্ত্রী ৭২ দিন পার্লামেন্টের অধিবেশনে অংশ নিয়েছিলেন। এর বিপরীতে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অংশ নিয়েছিলেন ৫০ দিন এবং জার্মানির নেতা ১৩ দিন।

প্রতিবেদনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে রাঁধুনি ও অন্যান্য গৃহকর্মী নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে প্রধানমন্ত্রী সরকারি দায়িত্ব পালনে মনোযোগ দিতে পারেন এবং পর্যাপ্ত ঘুমাতে পারেন।

Related Topics

টপ নিউজ

জাপান / প্রধানমন্ত্রী / সানায়ে তাকাইচি / মেকআপ করা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী 
  • ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
  • উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে স্বাগত জানাল ভারত
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net