Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

বাংলাদেশ

ইউএনবি
16 October, 2026, 01:25 pm
Last modified: 16 October, 2026, 01:29 pm

Related News

  • বিশেষ চাবি দিয়ে ১০-২০ সেকেন্ডেই মোটরসাইকেলের লক খুলে চুরি, গ্রেপ্তার ৬
  • মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএর
  • পরোক্ষ ধূমপানের শিকার ৪ কোটি মানুষ, অর্ধেকই গণপরিবহনে
  • মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

বিআরটিএ জানিয়েছে, মোটরসাইকেলের পেছনে আগে থেকেই বাধ্যতামূলক ডিজিটাল নম্বর প্লেটের পাশাপাশি সামনেও হাতে তৈরি নম্বর প্লেট লাগাতে হবে।
ইউএনবি
16 October, 2026, 01:25 pm
Last modified: 16 October, 2026, 01:29 pm
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, মোটরসাইকেলের পেছনে আগে থেকেই বাধ্যতামূলক ডিজিটাল নম্বর প্লেটের পাশাপাশি সামনেও হাতে তৈরি নম্বর প্লেট লাগাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা পালন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগযুক্ত রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট থাকা আগে থেকেই বাধ্যতামূলক।

যানবাহন চলাচল ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে এখন মোটরসাইকেলের সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সামনের নম্বর প্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং অক্ষর ও সংখ্যা কালো রঙের বাংলা হরফে লিখতে হবে। এতে কোনো নকশা বা সাজসজ্জার উপাদান রাখা যাবে না।

বিজ্ঞপ্তিতে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বর প্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব মাপ ও নির্দেশনা অনুসরণ করে নম্বর প্লেট লাগানোর জন্য মোটরসাইকেলের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

 

Related Topics

টপ নিউজ

মোটরসাইকেল / নম্বর প্লেট / বিআরটিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
    স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
    নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস
    বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো
  • ছবি: টিবিএস
    বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন

Related News

  • বিশেষ চাবি দিয়ে ১০-২০ সেকেন্ডেই মোটরসাইকেলের লক খুলে চুরি, গ্রেপ্তার ৬
  • মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএর
  • পরোক্ষ ধূমপানের শিকার ৪ কোটি মানুষ, অর্ধেকই গণপরিবহনে
  • মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

Most Read

1
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

2
স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
অর্থনীতি

স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক

5
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net